রোনাল্ডোর সঙ্গে 'ভয়াবহ লড়াই', এবার সৌদি আরবের দিকে পা বাড়াচ্ছেন লিওনেল মেসিও?

Lionel Messi in Al Hilal Saudi Arabia : আল হিলালের স্টোরে মেসির নামাঙ্কিত ১০ নম্বর জার্সি চলে এসেছে। দেদার বিক্রি হচ্ছে সেটা। গুঞ্জন সত্যি হতে চলেছে?

Aritra Som
৩ মিনিট
রোনাল্ডোর সঙ্গে 'ভয়াবহ লড়াই', এবার সৌদি আরবের দিকে পা বাড়াচ্ছেন লিওনেল মেসিও?

বেশ কিছুদিন হল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ইউরোপের পাট চুকিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সৌদি আরবে চলে এসেছেন। নতুন ক্লাব আল নাসেরের (Al Nassr) সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে। বছরে প্রায় ১৭০০ কোটি টাকা পাবেন তিনি! পাশাপাশি আল নাসেরের জিমে ট্রেনিং, প্র্যাকটিস গ্রাউন্ডে পায়ের জাদু, সতীর্থদের সঙ্গে ছবি তোলা – সবই হচ্ছে। এখনও অবশ্য জার্সি গায়ে মাঠে নামা হয়নি সিআর সেভেনের। তবে সেই অপেক্ষা শীঘ্রই মিটতে পারে বলে মনে করছেন আল নাসেরের সমর্থকরা।

তবে এরই মধ্যে চর্চার কেন্দ্রে এসে গিয়েছেন আরও একজন। অবশ্য কাতার ফুটবল বিশ্বকাপ থেকেই তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে আছেন। তিনি আর কেউ নন, লিওনেল মেসি (Lionel Messi)। সদ্য বিশ্বকাপ জিতেছেন তিনি, আর্জেন্টিনা তো বটেই, গোটা বিশ্বের কাছে তিনি এখন সর্বকালের সেরা। অনেকেই বলছেন, মেসি না রোনাল্ডো – এই দ্বন্দ্বের মীমাংসাও হয়ে গিয়েছে। কমেন্টেটর পিটার ড্রুরির ভাষায়, মেসি এখন ‘স্বর্গে নিজের স্পর্শ রেখেছেন।’

আপাতত বিশ্বকাপের স্বপ্নের মুহূর্ত কাটিয়ে মেসি ফিরে এসেছেন ক্লাব ফুটবলে। চলে এসেছেন ফ্রান্সেই; যাদের বিরুদ্ধে ফাইনাল খেলেছিলেন তিনি। নিজের ক্লাব প্যারিস সঁ জাঁ-য় তাঁকে রাজকীয় আমন্ত্রণও জানানো হয়েছে। বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই চেনা ছন্দে ফিরেছেন মেসি। আবারও মুগ্ধ হয়েছে স্টেডিয়াম। কিন্তু এত সবের মাঝে ফের সামনে চলে এল ক্লাব বদলের প্রসঙ্গ। এবার সেই ‘কাঠগড়ায়’ মেসি তো আছেনই; সঙ্গে রয়েছে আল হিলাল এসএফসি (Al Hilal SFC)। অকুস্থল? সেই সৌদি আরব!

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার কি ভারতের মাটিতেও পায়ের জাদু দেখাবেন রোনাল্ডো? কোন অঙ্কে এমনটা সম্ভব

Cristiano Ronaldo Al Nassr FC : তাঁর এই আরব আগমন ভারতীয় ফুটবল ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। তাহলে কি ভারতের মাটিতে খেলবেন সিআর সেভেন?

BREAKING: Al Hilal, Al Nassr's biggest rival, would like to sign Lionel Messi and are ready to offer him just under double what Cristiano Ronaldo is earning 🤑🇸🇦

  • আপনার জন্য আরও কিছু লেখা
একটানা ঘুমান না রোনাল্ডো, তবুও থাকেন টগবগে মেজাজে, যে রহস্য লুকিয়ে তাঁর দৈনন্দিন জীবনে

Cristiano Ronaldo : প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ২০০৬ সালে। এখনও তিনি টগবগে তরুণ। কীভাবে তারুণ্য ধরে রাখলেন তিনি?

— SPORTbible (@sportbible)

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাঠে কাঁপাবেন রোনাল্ডো, আর গ্যালারিতে? আরবের স্টেডিয়াম 'গরম' করতে তৈরি 'বান্ধবী গ্যাং'

Georgina Rodriguez Hot Friends Al Nassr : তাহলে আল নাসেরে ঝড় তুলবেন কারা? দেখে নেওয়া যাক জর্জিনার সম্ভাব্য ‘সুন্দরী গ্যাং’য়ের দিকে…

সৌদি প্রো লিগে আল নাসেরের চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল দল হল আল হিলাল। বলা হয়, আরব্য রজনীর দেশের সেরা ক্লাব এটি। ১৮ বার প্রো লিগ জয় তো বটেই; গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ট্রফিজয়ী ক্লাব হিসেবে ধরা হয় আল হিলালকে। ভালোবেসে অনেকেই একে ‘ক্লাব অফ দ্য সেঞ্চুরি’ হিসেবেও ডাকে। আর সেই ক্লাবেরই প্রবল প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে রয়েছে আল নাসের। এই দুটি ক্লাব মুখোমুখি হওয়া মানে সৌদি আরবের ‘এল ক্লাসিকো’। সেখানে আল নাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করানো মানে ধারে ভারে অনেকটাই এগিয়ে গেল। সেইসঙ্গে আরও বেশ কয়েকজন তারকা ফুটবলার আছেন সেই ক্লাবে।

এমন পরিস্থিতিতে আল হিলালও চুপ করে বসে নেই। ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই লিওনেল মেসির কাছে পৌঁছে গিয়েছে আল হিলাল এসএফসি। যেনতেন প্রকারেণ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে সই করাতে চায় তারা। এর জন্য রেকর্ড টাকাও খরচ করতে তৈরি আল হিলাল! নিজেদের ব্যাঙ্ক কার্যত উপড়ে নিয়ে এসেছে তারা। শোনা যাচ্ছে, বার্ষিক ২৭৯ মিলিয়ন ডলারেরও বেশি টাকা নাকি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে মেসিকে।

আর মেসি? তাঁর কী বক্তব্য? আর্জেন্টিনার কিংবদন্তির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া অবশ্য আসেনি। যদিও সম্ভাবনাকে ফেলে দিচ্ছে না ফুটবল মহল। কেন? প্রথমত, পিএসজির সঙ্গে মেসির চুক্তি ২০২৩-এর জুন পর্যন্ত। এখনও চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। তবে মেসিকে ধরে রাখতে সেই চেষ্টা অবশ্যই করবে পিএসজি। কিন্তু মেসি যদি খেলতে না চান, তখন পরিস্থিতি ঘুরে যেতে পারে।

দ্বিতীয়ত, এই মুহূর্তে লিওনেল মেসি সৌদি আরবের ট্যুরিজম অ্যাম্বাসেডর। সেই জায়গাটি কাজে লাগাতে চায় আল হিলাল। উপরন্তু, আল হিলালের চুক্তিতে সই করলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে বিশ্বের সর্বকালের দামি ক্রীড়াবিদের তকমা পাবেন লিওনেল মেসি। সেই সুযোগ কি হাতছাড়া করবেন বিশ্বজয়ী মহাতারকা? এখনও সবটাই ধোঁয়াশার পর্যায়ে। তবে আল হিলালের স্টোরে মেসির নামাঙ্কিত ১০ নম্বর জার্সি চলে এসেছে। দেদার বিক্রি হচ্ছে সেটা। তাহলে কি সম্ভাবনা, গুঞ্জন সত্যি হতে চলেছে?

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।