‘কুরুক্ষেত্র’ ব্যারাকপুরে দিনভর প্রত্যাখ্যাত অর্জুন! শেষমেশ বাজি জিতবেন পার্থই?

Arjun Singh: লোকসভা ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত রইল ব্যারাকপুর কেন্দ্র। বিভিন্ন বুথ থেকে এল অশান্তির খবর। দিনভর বিভিন্ন জায়গায় উঠল ছাপ্পা ভোট, বুথ জ্যাম বা এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ।

Sohini Das
৪ মিনিট
‘কুরুক্ষেত্র’ ব্যারাকপুরে দিনভর প্রত্যাখ্যাত অর্জুন! শেষমেশ বাজি জিতবেন পার্থই?

ব্যারাকপুর। লোকসভা ভোটে বাংলার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র। হবে না-ই বা কেন, একদিকে তৃণমূল-বিজেপি ডেলি প্যাসেঞ্জারি করা নেতা অর্জুন সিং, অন্যদিকে তাঁর বিপরীতে তৃণমূলের বিশ্বস্ত সৈনিক পার্থ ভৌমিক। এই লোকসভা ভোটের আগে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছেন অর্জুন, শুধু যে গিয়েছেন, তা-ই নয়। বিজেপির টিকিটে এই লোকসভা ভোটে লড়াইও করছেন ব্যারাকপুর কেন্দ্র থেকে। একদা ব্যারাকপুরের ত্রাস অর্জুন সিংয়ের সমর্থনে কখনও এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কখনও বা বিজেপির রাজ্যসভাপতি গিয়েছেন অর্জুনের হয়ে গলা ফাটাতে। তৃণমূলের দুর্নীতির হয়ে প্রচারে গলা ফাটিয়েছেন দুদিন আগেই তৃণমূলে থাকা অর্জুন সিং খোদ। লোকসভা ভোটের ফলাফল নিয়ে সেই অর্জুন যে ঠিক কতটা আত্মবিশ্বাসী, তা টের পাওয়া গেল ভোটের দিন বেলা বাড়তেই।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ১৫৯১টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৫৫৪টি বুথই স্পর্শকাতর। শান্তিপূর্ণ ভোট করাতে গোড়া থেকেই তাই কোমর বেঁধেছিল প্রশাসন। মোতায়েন হয়েছিল প্রচুর পুলিশও। কিন্তু সোমবার ভোটের শেষবেলাতেই ভঙ্গ হল সেই শান্তি। হেরে গেলে অবসর নাচছে কপালে। আর সেই হার নিশ্চিত বুঝতে পেরেই কি দিনের শেষে ধস্তাধস্তিতে জড়ালেন অর্জুন সিং? ব্যারাকপুরের মানুষ কতটা অর্জুনকে চান, তা সকাল থেকেই ভালো টের পেয়েছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাহুবলে ব্যারাকপুর দখল করতে পারবেন তৃণমূল-বিজেপি ডেইলি প্যাসেঞ্জার অর্জুন সিং?

Arjun Singh: তৃণমূল-বিজেপি ডেইলি প্যাসেঞ্জারি করা অর্জুন বিজেপির শীর্ষস্তরের নেতৃত্বের সঙ্গে তাঁ সখ্যকে কাজে লাগিয়ে এলাকার বন্ধ বা ধুঁকতে থাকা কলকারখানার জন্য অনেক কিছুই করতে পারতেন, করেননি।

সকাল থেকেই ব্যারাকপুরের বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। টিটাগড়ের একটি বুথে গেলে তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখায়। সেখানে উত্তেজনা ছড়ায় অর্জুনের উপস্থিতিতে। এমনকী তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান তিনি। ব্যারাকপুরের বীজপুরে অর্জুন সিংকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে অর্জুন যেতেই গো ব্যাক স্লোগান। গুলি করে দেওয়ার হুমকি ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে। মহিলা কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করেন অর্জুন সিং। নির্বাচন কমিশনে সে নিয়ে অভিযোগও লেখান তিনি। শুধু টিটাগড় বা বীজপুর নয়, কাঁচরাপাড়াতেও একই রকম বিরুদ্ধতার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। সেখানে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান অর্জুনও৷ চলে চেয়ার ভাঙচুর৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী৷ ব্যারাকপুরের কাওগাছির বুথে থাকা প্রিসাইডিং অফিসারের ‘চাকরি খেয়ে নেওয়ার’ হুমকি দিতে দেখা গিয়েছে অর্জুন সিংকে৷ না এখনও শেষ হয় নি অর্জুন-কারনামার। দিনের শেষে অর্জুনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের মনিরামপুর এলাকা। বিজেপি জেলা সভাপতি মনোজ ব্যানার্জির হেনস্থার খবর পেয়েই নাকি ছুটে যান অর্জুন। আগে থেকেই সেখানে ছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও তার দলবল। সেখানেই অর্জুন সিংকে দেখে তাঁরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সেখানেও তৃণমূল সমর্থকদের দিকে তেড়ে যেতে দেখা যায় অর্জুনকে।

লোকসভা ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত রইল ব্যারাকপুর কেন্দ্র। বিভিন্ন বুথ থেকে এল অশান্তির খবর। দিনভর বিভিন্ন জায়গায় উঠল ছাপ্পা ভোট, বুথ জ্যাম বা এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। আর এদিকে, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে রীতিমতো 'মিঃ কুল' সেজেই ঘুরে বেড়াতে দেখা গেল তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে। এদিন সকালে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পরবর্তীতে ভোটাধিকার প্রয়োগ করে বিভিন্ন বুখ পরিদর্শনে বের হন পার্থ। বিভিন্ন বুথে গিয়ে ভোট কেমন পরিচালনা হচ্ছে খতিয়ে দেখেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন কার্যত ফুরফুরে মেজাজেই ভোটের দিনে দেখা গেল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীকে। এই লোকসভা ভোটে নিজের জয় নিয়ে যে বেশ নিশ্চিত তিনি, তা দিব্য়ি মালুম পাওয়া গেল তাঁর ব্যবহারে। অন্যদিকে, দিনভর অর্জুন যা যা করলেন, তাতে অনেকটাই পরিষ্কার ব্যারাকপুরের মানুষ আদতে কোনখানে বেশি আস্থা দেখাচ্ছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটে শুধু সারথি বদলান অর্জুন সিং! বাস্তবে কেমন আছেন ব্যারাকপুরের মজদুররা?

Barrackpore Lok Sabha Election 2024: এককালের রমরম করে চলা মিলগুলোর ভিতর থেকে লোহার যন্ত্রপাতি চুরি করে বিক্রিই হয়ে ওঠে নতুন 'ধান্দা'।

তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে ফের তৃণমূল, আর লোকসভার টিকিট না পেতেই ফের বিজেপিতে যাত্রা। দল বদলে বদলে এতদিন ধরে ব্যারাকপুরের গড় ভালোমতোই রক্ষা করে গিয়েছেন অর্জুন। এলাকার রীতিমতো ত্রাস হিসেবে পরিচিত অর্জুনকে নিয়ে কম অভিযোগ নেই এলাকাবাসীর। তবে ভক্তি কি ভয় বলা কঠিন, অর্জুনের বিরুদ্ধে মুখ খোলার সাহস হয়নি ব্যারাকপুরবাসীর। একসময় বামেদের গড় ছিল এই ব্যারাকপুর। দীর্ঘদিন ধরে সেখানে লাল দুর্গ ধরে রেখেছিল সিপিএম। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই জায়গা গিয়েছিল তৃণমূলের দখলে। এই লোকসভা ভোটে হারানো গড় দখলে সবরকম ভাবে চেষ্টা করেছে সিপিআইএম। তাঁরা এবার প্রার্থী করেছিল অভিনেতা-প্রার্থী দেবদূত ঘোষকে। প্রচারের জন্য ব্যারাকপুরের আনাচে-কানাচে ঢুঁ মারতে দেখা গিয়েছে দেবদূতকে। ব্যারাকপুরে যে শান্তির দূত হতে চান দেবদূত, সেই বার্তা আগেই বারবার দিয়েছেন তিনি। ব্যারাকপুরের ত্রিমুখী এই লড়াইয়ে ভালোই টক্কর দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

এদিকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ওই কেন্দ্রের ভূমিপুত্র বলা যায়। নৈহাটি থেকে তিন-তিন বার বিধানসভা ভোটে জিতেছেন তিনি। তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতিও বটে। ভূমিপুত্র হওয়ার দৌলতে ব্যারাকপুরকে তিনি জানেন, বোঝেন। অন্যদিকে, বাহুবলী অর্জুনের বিরুদ্ধে অভিযোহের তালিকা লম্বা। একদিন তৃণমূল দখলের জন্য যে অর্জুনে ভরসা রেখেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অর্জুনের সময় যে ডুবতে বসেছে, তা কি ভালোই টের পাচ্ছেন ব্যারাকপুরের ত্রাস। একসময় ব্যারাকপুরের শিল্পাঞ্চলের নেতা বিকাশ বসুর খুনে নাম জড়ায় অর্জুনের। সেই মামলায় কারাবাস পর্যন্ত করেন অর্জুন সিং। তা সত্ত্বেও দলে ঠাঁই পেতে অসুবিধা হয়নি তাঁর। বরং তৃণমূল সে ব্যাপারটি নিয়ে বেশ বিতর্কে জড়ায়।

তার পরেও দিদির হাত ছিল অর্জুনের মাথায়। তবে সেই কৃতজ্ঞতা ভুলে টিকিট না পেতেই বিজেপিতে নাম লেখান গিয়ে অর্জুন। এক বার নয়, একাধিক বার এই কাণ্ড ঘটিয়েছেন অর্জুন। তবে এ বার লোকসভা ভোট ঘিরে অর্জুনের অস্থিরতা যেন ঠিক ছন্দে ঠেকছে না অনেকেরই। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, তবে কি শেষের বাঁশি শুনতে পেয়েই এ হেন ছটফটানি অর্জুনের। ব্যারাকপুর শিল্পাঞ্চলের দখল শেষপর্যন্ত কি হাত ফস্কেই যেতে চলেছে বাহুবলী নেতার। হারলে কি ফের তাঁকে দলে নেবে তৃণমূল? না এবার হারলে অবসরই কপালে নাচছে ব্যারাকপুরের ত্রাস অর্জুন সিংয়ের? উত্তর মিলতে চলেছে আগামী চার তারিখেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।