'মানুষ ভিখিরি নয়'! তমলুকে ভোটপ্রচারে যে বেফাঁস কথা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ

Lok Sabha Election 2024: এবার তৃণমূলের সেই প্রকল্পকে বিঁধেই মমতা সরকারের বিরুদ্ধে নজিরবিহীন ভাবে আক্রমণ শানালেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, এই জানোয়াররা এটা জানে না যে মানুষ ভিখিরি নয়।”

Sohini Das
৩ মিনিট
'মানুষ ভিখিরি নয়'! তমলুকে ভোটপ্রচারে যে বেফাঁস কথা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ

এতদিন ধরে আইনরক্ষকের ভূমিকায় ছিলেন তিনি। সেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে সম্প্রতি সংসদীয় রাজনীতিতে আস্থা দেখিয়েছেন তিনি। এই লোকসভা ভোটে বিজেপির হয়ে তমলুকের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার ভোটপ্রচারে নেমে বেফাঁস হতে দেখা গেল প্রাক্তন বিচারপতি। শালীনতার উর্ধ্বে উঠে বিঁধলেন মমতার সরকারকে। যা নিয়ে শুরু হল দেদার বিতর্ক।

বিচারপতি হিসেবে তিনি হয়ে উঠেছিলেন চাকরিপ্রার্থীদের 'মসিহা'। তেমন চিহ্নই রাখবেন রাজনৈতিক ক্ষেত্রেও, তেমন প্রত্যাশাই তাঁর কাছে ছিল। তবে বিচারপতির আসন ছাড়ার পর তিনি যে পুরোদস্তুর রাজনীতিক হয়ে উঠেছেন, তা মালুম পড়ছে ভালোই। ইতিমধ্যেই জোরকদমে প্রচারের কাজেও নেমে পড়েছেন প্রাক্তন বিচারপতি। এর আগেও বিচারপতি হিসেবে তৃণমূল সরকারকে দিনরাত বিঁধেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই পদ থেকেই ইস্তফা দিলেও তৃণমূলের বিরুদ্ধে সেই এক অবস্থানেই রয়ে গেলেন তিনি। তবে সে সময় আইনের শৃঙ্খল, বিচারপতি হিসেবে তার এক্তিয়ার- সেসব এসে পড়ত মাঝখানে। তবে সেসব বাধা আর নেই। বিজেপি নেতা হিসেবে তাই তমলুকের মাটিতে প্রচারে নেমেই তৃণমূলের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন অভিজিৎ। তৃণমূলের একাধিক প্রকল্প নিয়ে দাগলেন তোপ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিজিৎ, দেবাংশু বনাম সায়ন, তমলুকে কতটা কঠিন হতে চলেছে বামেদের লড়াই?

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেখানে তমলুক কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সায়নের নাম।

ভোটমুখী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পে অর্থের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। এপ্রিল থেকেই সেই বর্ধিত অঙ্কে ভাতা পাচ্ছেন রাজ্যের মানুষ। এক ধাক্কায় পাঁচশো থেকে দ্বিগুণ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রাপ্য অর্থের পরিমাণ। তফসিলি জাতি-উপজাতির আওতায় বসবাসকারীদের জন্য সেই ভাতা বেড়ে হয়েছে বারোশো। স্বাভাবিক ভাবে তাতে খুশি রাজ্যের মানুষ। ভোটের আগে তৃণমূল সরকারের এই ঘোষণা যে ভালো মতোই কাজে এসেছে, তার প্রমাণ মিলেছে গ্রামেগঞ্জে।

এবার তৃণমূলের সেই প্রকল্পকে বিঁধেই মমতা সরকারের বিরুদ্ধে নজিরবিহীন ভাবে আক্রমণ শানালেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, এই জানোয়াররা এটা জানে না যে মানুষ ভিখিরি নয়।” তমলুকের শহীদ মাতঙ্গিনী গ্রাম পঞ্চায়েতের এমএসকে স্কুল মাঠে প্রচার করতে এসে অভিজিতের বক্তব্য, "যদি মহিলারা এগিয়ে না আসেন তাহলে চোর,ছ্যাচ্চর দুর্বৃত্তরাই তৃণমূল রাজনীতির আঙিনা দখল করবে। অনেকদিন হলো সব চুরি করছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। কলকাতায় গেলে দেখবেন হরিশ্ মুখার্জি রোডে যেখানে হাজরা রোডে মিশেছে ডানদিকে তাকালে দেখবেন একটা রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের মালিক একটি দুর্বৃত্ত, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাহুবলে ব্যারাকপুর দখল করতে পারবেন তৃণমূল-বিজেপি ডেইলি প্যাসেঞ্জার অর্জুন সিং?

Arjun Singh: তৃণমূল-বিজেপি ডেইলি প্যাসেঞ্জারি করা অর্জুন বিজেপির শীর্ষস্তরের নেতৃত্বের সঙ্গে তাঁ সখ্যকে কাজে লাগিয়ে এলাকার বন্ধ বা ধুঁকতে থাকা কলকারখানার জন্য অনেক কিছুই করতে পারতেন, করেননি।

সোমবার তমলুকের মাটিতে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি আরও বলেন, “আমি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখছিলাম ছোট ছোট কিছু বাড়ি হয়েছে। ইটের গাঁথনি হয়েছে, বাইরে প্লাস্টার হয়নি। কবে হবে কেউ জানে না। মানুষের এই শ্রমের দ্বারা উপার্জিত অর্থে ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসবের ওই চোরেরা কোনও মূল্য দেয় না”। এর পরেই ওঠে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ। সে নিয়ে বলতে গিয়ে অভিজিৎবাবু বলে বসেন, “শুধু বলে হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে। জানোয়াররা এটা জানে না মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। এটা সরকারের উপার্জন করা করের টাকা যা সারা ভারত থেকে এসেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়।”

স্বাভাবিক ভাবেই অভিজিৎবাবুর এই মন্তব্য ঘিরে উত্তাল রাজ্যরাজনীতি। অভিজিৎবাবুকে বিঁধে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এতদিন যিনি মুখোশ পরে থাকতেন, তাঁর কিসের মতো মুখটা দেখা যাচ্ছে সেটা বাংলার মানুষ বলতে পারবেন।” রাজ্যবিজেপির বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষ প্রায়শই আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ান। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলে বেশ বিপাকে পড়েছিলেন দিলীপ। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে নয়া নাম। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বঞ্চিত চাকরিপ্রার্থী ও বিজেপির শীর্ষনেতৃত্বের বিরাট আশা-ভরসা, সেই মুখ কি রাখতে পারবেন প্রাক্তন বিচারপতি! এই ভোট-বাজারে সেই প্রশ্ন তো উঠছেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।