২০২৪ ভোটে শিকে ছিঁড়বে? কেন শেষমুহূর্তে পা পিছলে যাচ্ছে কংগ্রেসের?

Lok Sabha Election 2024: আসন সমঝোতা জোটে স্বস্তির বার্তা দিলেও, আসন্ন লোকসভা ভোটে তার ফল দেখা যাবে! রাহুলের এই তৎপরতা কি শেষপর্যন্ত মাঠেই মারা যাবে? গোটা দেশে ব্যাপক প্রচারের পরেও কত আসন রাখতে পারবে কংগ্রেস?

Tanvia Barua
৩ মিনিট
২০২৪ ভোটে শিকে ছিঁড়বে? কেন শেষমুহূর্তে পা পিছলে যাচ্ছে কংগ্রেসের?

লোকসভা ভোট দোরগোড়ায়। সাত বছর পর রাহুল গান্ধি-অখিলেশ যাদব ফের একসঙ্গে। আসন সমঝোতা নিয়ে তিক্ততা চলছিল সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে। অবশেষে, উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে কংগ্রেসকে ১৭টি আসন ছাড়তে রাজি হয়েছে সমাজবাদী পার্টি। 'ভারত জোড়া ন্যায় যাত্রায়' অখিলেশের যোগদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলায় এই যাত্রা চলাকালীন বারবার আমন্ত্রণ সত্ত্বেও সাড়া মেলেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। বরং একই দিনে মালদহে পাল্টা মিছিল করেছেন মমতা। কিন্তু উত্তরপ্রদেশে অখিলেশকে পাশে পেয়েছেন রাহুল। আসন সমঝোতা জোটে স্বস্তির বার্তা দিলেও, আসন্ন লোকসভা ভোটে তার ফল দেখা যাবে! রাহুলের এই তৎপরতা কি শেষপর্যন্ত মাঠেই মারা যাবে? গোটা দেশে ব্যাপক প্রচারের পরেও কত আসন রাখতে পারবে কংগ্রেস?

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, রাহুল গান্ধির নেতৃত্বে এই পদযাত্রা রাহুলের নিজস্ব ব্র্যান্ড তৈরির প্রচেষ্টা। কেউ কেউ মনে করছে, না স্রেফ নিজস্বতা নয়, দলের শ্রীবৃদ্ধিতেও সাহায্য করবে এই যাত্রা। কারণ, যাত্রা চলাকালীন রাহুল-সহ কংগ্রেসের নেতারা নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়ছেন। সাধারণ মানুষের কথা শুনছেন, প্রশ্নের জবাব দিয়েছেন। যা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে আশাও করা যায় না। তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ, প্রধানমন্ত্রী হওয়ার পর, কোনও সাংবাদিককেই তিনি এখনও সাক্ষাৎকার দেননি। একাংশের অভিযোগ, প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট ছাড়া জনসমক্ষে কথা বলেন না। রাহুল কিন্তু তার ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে।

রাহুল গান্ধির নেতৃত্বে প্রথমবার 'ভারত জোড়ো যাত্রা' হওয়ার পর যেসব রাজ্যে ভোট হয়েছে, সেখানে কংগ্রেস বিজেপির কড়া প্রতিদ্বন্দ্বী ছিল। তবে, সেই লড়াকু কংগ্রেসকেই যেন অগোছালো দেখাচ্ছে 'ইন্ডিয়া জোট'-এর প্রশ্নে। একাধিকবার জোট যে ভাঙনের মুখে পড়েছে, প্রতিবার যেন সেই ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসই। কংগ্রেসেরই অভ্যন্তরীণ নেতৃত্বরা কার্যত মেনেই নিচ্ছেন, পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে আসন ভাগাভাগি। বুঝতে হবে, বিজেপি বসে নেই। প্রতিপক্ষের প্রতিটি চাল লক্ষ্য করছে ৩৭০টি আসন টার্গেট করা গেরুয়া শিবির। বিরোধী ২৮টি দলের জোট 'ইন্ডিয়া' যখন নিজেদের মধ্যে কথাচালাচালি করছে, বিজেপিও সেই মতো দলের রণনীতিতে বদল আনছে। চাপ সৃষ্টি করছে জোটের উপর।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ- তে যোগদানই তার উদাহরণ। এর সঙ্গে রয়েছে ইডি-সিবিআই-এর দেদার ব্যবহার। ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানুয়ারিতে গ্রেফতার হয়েছেন। একের পর এক নোটিস ধরানো হচ্ছে অ-বিজেপি রাজ্যের নেতাদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জোট নয়, প্রতিপক্ষ কংগ্রেস! রাহুলের ন্যায় যাত্রার দিনেই জনসভা কেন মমতার?

Mamata Banerjee Rahul Gandhi : বিজেপির বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দল হলেও কিছুকাল আগেই মমতা সাফ করে দেন কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

মে মাসে হওয়া কর্ণাটকের ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। নভেম্বরে পাঁচ রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগঢ় এবং মিজোরাম বিধানসভা ভোটের ফল কী হতে পারে সেই নিয়ে জনমত সমীক্ষা করে, অনুমান করা হয়েছিল এই ৫টি রাজ্যের মধ্যে চারটিতেই জয়ী হবে কংগ্রেস। কিন্তু আসলে ঘটল উল্টোটাই। কংগ্রেস শুধুমাত্র তেলেঙ্গানাতেই জয় লাভ করে। মধ্যপ্রদেশে সমীক্ষায় দেখা গিয়েছিল, ২% ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু ভোটের ফলে দেখা গেল, ৮ শতাংশ ভোটে হেরে গিয়েছে তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক সমীকরণে বদল আসতে পারে। চার রাজ্যের জনমত সমীক্ষার ফল বাস্তবায়িত হতেও পারে আসন্ন লোকসভা নির্বাচনে। আর তেমনটা হলে ১৩৮ বছরের দলটি ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতেও চলে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আস্থা ভোট চায় বিজেপি, হিমাচলে টিকতে পারবে কংগ্রেস সরকার?

Himachal Pradesh Political Crisis: রাজ্যসভা ভোটে ‘ক্রস ভোটিং’-এর অভিযোগ ঘিরে উত্তেজনার মধ্যেই কংগ্রেস বিধায়কদের অপহরণের অভিযোগ তুলেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের মতো কয়েক জন নেতা দাবি করেছেন, ভোট-কারচুপি করে আসন্ন লোকসভা ভোটের জনমত সমীক্ষাগুলিতে আকাশ ছোঁয়া ফল পাচ্ছে বিজেপি। অভিযোগ, ইভিএম এবং জাল ভোটের কাগজপত্রেও চক্রান্ত চালায় গেরুয়া শিবির । বিজেপির আবার অভিযোগ, এই তথ্যের এখনও কোনও জোরালো প্রমাণ পাওয়া যায়নি। কংগ্রেস পক্ষের সমালোচকরা হেরে গেলেই ভোটের কারচুপি নিয়ে অভিযোগ করেন বলেও তোপ দেগেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা সংবাদমাধ্যম আলজাজিরা-তে দাবি করেন, আদিবাসী ভোটারদের প্রধান্য দিয়ে ভোট-প্রচারে জোর দেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে তাঁর কথায় সেসময় মান্যতা দেয়নি দল। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে দেখা যায়, যে ক'টি আসনে কংগ্রেস জয় পেয়েছিল তা চলে যায় বিজেপির কাছে। কংগ্রেস নেতা দাবি করেন , বিজেপি কিন্তু সেসময় আদিবাসী সম্প্রদায়গুলিকে লক্ষ্য করেই ভোটপ্রচার করেছিল। আর তার ফল মেলে হাতেনাতে। সেই নেতার আরও দাবি, ২০১৮ সালে বিজেপি সেই একই রণনীতি নিয়েই রাজস্থান এবং ছত্রিশগঢ়েও বেশিরভাগ আসন জিতে নেয়।

সমাজবাদী পার্টির মতো বহু আঞ্চলিক দলেরই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কংগ্রেস। দলের অন্দরের বেশ কয়েক জন মনে করেন, কংগ্রেসের হেরে যাওয়ার অন্যতম কারণ সেটাও। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। সেখানে অন্যতম দল সমাজবাদী পার্টি। অথচ তাদেরকেই ফিরিয়ে দিয়ে আখেরে নিজেরই ক্ষতি করেছিল কংগ্রেস। আর সেটা তাদের ভুলই।

কংগ্রেসের বহু নেতাই কিন্তু একমত নন এ বিষয়ে। তাঁদের বক্তব্য, মধ্যপ্রদেশে জয় অনিশ্চিত ছিলই। তার জন্য ভোটের রাজনীতি নয়, দুর্বল ব্যবস্থাপনাই হারের জন্য দায়ী করেছেন তারা। ভোটকেন্দ্রের অবস্থান, প্রচারে খামতি, দলের কর্মীদের দক্ষতার অভাব — এইসব কিছুকেই হারের কারণ হিসেবে তুলে ধরেছেন তাঁরা।

নবীন-প্রবীণের সংঘাত, পুরনো ভুল-খামতি মিটিয়ে কি ২০২৪ লোকসভা ভোটে নয়া উদ্যমে লড়তে পারবে কংগ্রেস? অন্তর্ঘাত, আসন সমঝোতা নিয়ে বিবাদ, সেই সমস্ত সমস্যা সরিয়ে বিজেপি বিরোধিতায় মানুষের আস্থা অর্জন করতে পারবে কংগ্রেস ও জোট 'ইন্ডিয়া'? লোকসভা ভোটের আগে আপাতত সেটাইসবচেয়ে বড় প্রশ্ন।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?