নেতাতে আস্থা নেই আর? দেশজুড়ে NOTA-তে ভোট দিলেন কত মানুষ?

NOTA Votes in Lok Sabha Election: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে NOTA-তে ভোট ছিল ১.০৬ শতাংশ বা ৬৫,২৩,৯৭৫টি ভোট।

inscript
২ মিনিট
নেতাতে আস্থা নেই আর? দেশজুড়ে NOTA-তে ভোট দিলেন কত মানুষ?

রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন করেছে বলেই সেই প্রার্থী জনগণের প্রিয় হবেন, বা জনতার আস্থাভাজন হবেন এমনটা নাও হতে পারে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে NOTA বোতামটি আসার পর থেকেই, আশ্চর্যজনকভাবে তাতে ভোটের সংখ্যা বাড়ছে। ভোট না দিয়ে তা নষ্ট করা নয়, বরং নিজের অপছন্দটাকে জানিয়ে আসার সুযোগ করে দিয়েছে নোটা। ভোটারদের কাছে অন্যতম শক্তিশালী বিকল্প হয়ে উঠেছে নোটা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনই এর প্রমাণ। ৬৩,৪৭,৫০৯ জন ভোটার NOTA বোতাম টিপে, জানিয়ে দিয়েছেন প্রার্থীদের কাউকেই তাঁদের পছন্দ নয়।

২০২৪ সালে সবচেয়ে বেশি NOTA-তে ভোট পড়েছে কোন কোন নির্বাচনী এলাকায়? ইন্দোর এবার রেকর্ড গড়েছে। এর আগে বিহারের গোপালগঞ্জে NOTA-তে সবচেয়ে বেশি ভোট পড়ার রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে দিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ NOTA-তে ভোট পড়ল ২,১৮,৬৭৪টি।

অন্ধ্রপ্রদেশের আরাকু রয়েছে দ্বিতীয় স্থানে কিন্তু সেখানে নোটায় ইন্দোরের মতো বেশি ভোট পড়েনি। প্রায় ৫০,৪৭০ জন ভোটার আরাকুতে NOTA-য় ভোট দিয়েছেন৷ ওড়িশার নবরংপুর আসনে ৪৩,২৬৮টি ভোট পড়েছে NOTA-য়।

বিহারের গোপালগঞ্জে এবার NOTA-তে ভোট পড়েছে ৪২,৮৬৩টি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে NOTA-য় এই কেন্দ্রে ভোট পড়েছিল ৫১,৬৬০টি। ঝাড়খণ্ডের কোডার্মাতে এবার ৪২,১৫২টি ভোট পড়েছে NOTA-য়। এই পাঁচটি কেন্দ্র ছাড়াও NOTA-তে বিপুল সংখ্যক ভোট পড়েছে কোরাপুট (৩৭,১৩১), হাজিপুর (৩৬,৯২৭), বস্তার (৩৬,৭৫৮), ঝাঁঝারপুর (৩৫,৯২৮) এবং দাহোড়ে (৩৪,৯৩৮)৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে চড় ভুলবেন না কোনওদিনও! কঙ্গনাকে থাপ্পড় মারা সিআইএসএফ কনস্টেবল আসলে কে?

Kangana Ranaut Slapped: ৩৫ বছর বয়সি এই মহিলা কনস্টেবল পঞ্জাবের সুলতানপুর লোধির বাসিন্দা। গত দুই বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত তিনি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ৬৫,২০,০০০টি ভোট পড়েছিল NOTA-তে, যার মধ্যে ২২,২৭২টি পোস্টাল ব্যালট ছিল। ১.০৬ শতাংশ ভোটার ২০১৯ সালে NOTA বিকল্প বেছে নেন। আর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ১.০৮ শতাংশ ভোটার NOTA-তে ভোট দেন।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে NOTA-তে ভোট ছিল ১.০৬ শতাংশ বা ৬৫,২৩,৯৭৫টি ভোট। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে NOTA-তে ভোটের হার ১.০৮ শতাংশ থেকে তা ছিল সামান্য কম৷ বিহারের গোপালগঞ্জ আসনে সর্বোচ্চ NOTA-য় ভোট ছিল ৫১,৬৬০ এবং সর্বনিম্ন NOTA ভোট, ১০০টি ছিল লক্ষদ্বীপে।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর মতে, ২০১৪ সালে NOTA-তে ৬০,০২,৯৪২টি ভোট পড়ে। সর্বাধিক সংখ্যক NOTA ভোট পড়ে তামিলনাড়ুর নীলগিরি নির্বাচনী এলাকায়, ৪৬,৫৫৯টি। আর সর্বনিম্ন ১২৩টি ভোট পড়ে লক্ষদ্বীপে।

২০১৩ সাল পর্যন্ত, মানুষ যদি প্রার্থী অপছন্দের বিষয়টি জানাতে চাইতেন তবে তা নির্বাচন পরিচালনার বিধি ৪৯-O এর অধীনে করতে হতো। প্রক্রিয়াটি বেশ জটিল, এতে ভোটকেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ করতে হতো।

মানবাধিকার সংস্থা পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (PUCL) একটি পিটিশন দায়ের করে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার পর NOTA প্রথম ২০১৩ সালে চালু করা হয়ছিল। NOTA নির্বাচনের ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ কারণ এতে রাজনৈতিক দলগুলির ভোট কমে যায় ফলে জয়ের ব্যবধানে বিশাল বদল ঘটে যেতে পারে।

কিন্তু NOTA কোনও নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে না। যদি NOTA-য় ভোটের সংখ্যা একটি নির্বাচনী এলাকায় প্রার্থীদের প্রাপ্ত মোট ভোটের সংখ্যার চেয়ে বেশি হয়ে যায়, তবে যে প্রার্থী সর্বাধিক সংখ্যক ভোট পেয়েছেন তাঁকে জয়ী বলে গণ্য করা হবে। তবু, নোটা প্রার্থীদের মানুষ কতটা অপছন্দ করছেন তার খতিয়ান দিয়ে যায় NOTA.

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?