শিবসেনা বনাম শিবসেনা! উদ্ববের দল ভাঙানোর পরে মহারাষ্ট্রে কত আসন পাবে এনডিএ?

Maharashtra Lok Sabha Election Result: মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের নির্বাচনী ফলাফলের গভীর প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনেও যা এই বছরের শেষের দিকেই হবে।

inscript
৩ মিনিট
শিবসেনা বনাম শিবসেনা! উদ্ববের দল ভাঙানোর পরে মহারাষ্ট্রে কত আসন পাবে এনডিএ?

মোট ৪৮ টি আসনের লড়াই মহারাষ্ট্রে। কয়েক বছরে মহারাষ্ট্রের রাজনীতি এক উথাল পাথাল অবস্থার মধ্যে দিয়ে গেছে। শিবসেনা শিবির দুইভাগে ভাগ হয়ে গেছে। একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপি কী কী ভাবে বিরোধীদের সংসার ভেঙে আখের গোছাতে পারে তা মহারাষ্ট্র দেশকে দেখিয়েছে। সেই মহারাষ্ট্রে, লোকসভা নির্বাচনে এবার বিজেপি শিবির অর্থাৎ দেবেন্দ্র ফড়নবিশ, একনাথ শিন্ডে, সুনীল তাতকারে আর মহাদেব জনকরের গোষ্ঠী লড়ছে ৪৮ টি আসনে। পাল্টা ইন্ডিয়া জোট অর্থাৎ মহারাষ্ট্রে যেখানে রয়েছেন শিবসেনার উদ্বব ঠাকরে শিবির, পৃথ্বীরাজ চৌহান, সুপ্রিয়া সুলেরা, তারাও ৪৮ টি আসনেই লড়ছেন। এতগুলির মধ্যে ১৩ টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে শিবসেনা বনাম শিবসেনার। একনাথ শিন্ডে বনাম উদ্বব ঠাকরের।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দলটি পাঁচটি আসন জিততে পারে এবং উদ্ধব ঠাকরে শিবির তিনটি আসন পেতে পারে। বাকি পাঁচটি আসনে বেশ কঠিন লড়াই। সামগ্রিকভাবে, শিন্ডের শিবসেনা এবং উদ্ববের শিবসেনা যথাক্রমে ১৫টি এবং ২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। একটি দল আসন সংখ্যায় এগিয়ে আছে, অন্য দলটি মহারাষ্ট্রে ভোট শেয়ারে এগিয়ে।

ইন্ডিয়া টুডে-র এক্সিট পোল অনুসারে, একনাথ শিন্ডের দল ৮ থেকে ১০ টা আসন জিততে পারে, যেখানে উদ্বভের শিবসেনা (ইউবিটি) ৯ থেকে ১১টি আসন পেতে পারে। ভোট ভাগের নিরিখে, শিন্ডে শিবির পেতে পারে ১৩%। আর উদ্ববের খাতায় আসতে পারে মোট ভোটের ২০ শতাংশ। শিন্ডে এবং ৪০ জন বিধায়কের বিদ্রোহের পরে শিবসেনাতে ২০২২ সালে যে বিশাল ভাঙন আসে, তারপর থেকে এই লোকসভা নির্বাচনই কিন্তু দু'টি গোষ্ঠীর জনপ্রিয়তা পরীক্ষা করার প্রথম বড় নির্বাচন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক্সিট পোলই শেষ কথা নয়! আজ পর্যন্ত কতবার ফ্লপ হয়েছে বুথফেরত সমীক্ষা?

Lok Sabha Election Results 2024: ২০১৪ লোকসভা ভোটে বুথফেরত সমীক্ষার তথ্য ছিল, তৃণমূল পাবে ২৪টি এবং বামেরা পাবে ১২টি আসন। দেখা যায়, তৃণমূল পায় ৩৪ টি এবং বামেরা পায় ২টি মাত্র আসন।

হিঙ্গোলি, শিরডি, কল্যাণ, থানে, ভুলদানা আসনে একনাথ শিন্ডে গোষ্ঠীর জয়ের সম্ভাবনা রয়েছে। উদ্ববের শিবসেনা (ইউবিটি) সম্ভবত মাভাল, দক্ষিণ মুম্বই, নাসিকে জয়ী হতে পারে। ইয়াভাতমাল, সম্ভাজি নগর, উত্তর-পশ্চিম মুম্বই, হাতকানাঙ্গলে এবং দক্ষিণ মধ্য মুম্বইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই পাঁচটি আসনের মধ্যে শিন্ডের সেনা শিবির ইয়াভাতমাল, সম্ভাজি নগর এবং উত্তর-পশ্চিম মুম্বই আসনে বেশ ভালো অবস্থায় রয়েছে। হাটকানঙ্গলে আসনে আবার উদ্বব শক্তিশালী।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, প্রধানমন্ত্রী মোদি শিবসেনার প্রার্থীদের জন্য অনেক সমাবেশ করেছেন, যেখানেই তাদের দুর্বল বলে মনে হয়েছে মোদি নিজে গেছেন। এই বিষয়টি শিন্ডে শিবিরকে অক্সিজেন জোগাবে।

মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের নির্বাচনী ফলাফলের গভীর প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনেও যা এই বছরের শেষের দিকেই হবে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, বিজেপি এবং শিবসেনা নিয়ে গঠিত এনডিএ ৪২টি আসন জিতেছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এনডিএ আবার ৪২ টি আসনই জেতে। কিন্তু তারপর উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে রাজ্যে সরকার গঠনের জন্য এনডিএ জোট থেকে বেরিয়ে যায়। ২০২২ সালের জুনে, একনাথ শিন্ডে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। যার জেরে শিবসেনা দু'টুকরো হয়ে পড়ে এবং রাজ্যে উদ্ববের সরকারের পতন ঘটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডবল ধামাকা! শুধু ওয়ানাড় নয়, রায়বরেলিতেও জিততে চলেছেন রাহুল গান্ধি?

Rahul Gandhi Lok Sabha Election Results: ওয়ানাড়ে তিনিই সাংসদ, এবার রায়বরেলিতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে রাহুলের।

গত বছর মে মাসে, সুপ্রিম কোর্ট রায় দেয়, শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারই বহাল থাকবে কারণ উদ্বব ঠাকরে ফ্লোর টেস্ট না করেই পদত্যাগ করেন। ২০২৪ সালের জানুয়ারিতে, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকর মুখ্যমন্ত্রী শিন্ডের গোষ্ঠীর নেতৃত্বাধীন শিবসেনাকেই 'প্রকৃত শিবসেনা' হিসাবে ঘোষণা করেন।

ক্ষমতাসীন বিজেপি, শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি এবারের ভোটে মারাঠা জাতি সংরক্ষণ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে। দলিত ও সংখ্যালঘু ভোট এবার মহারাষ্ট্রের বড় ফ্যাক্টর। কারণ ওবিসিরা মনে করে তাদের সম্প্রদায়ের মধ্যে মারাঠাদের জন্য যেকোনও সংরক্ষণই তাদের সুবিধা থেকে বঞ্চিত করবে। ওবিসিরা রাজ্যের জনসংখ্যার ৫২%। মহারাষ্ট্রে ওবিসিরা এনডিএ-র পক্ষে বলেই মনে হচ্ছে। এছাড়া ১২ শতাংশ এসসি, ১০% এসটি এবং ১২% মুসলিম ভোটও বিভিন্ন নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে।

২০২৩ সালের অগাস্টে পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক আরোপ করার এবং পরে এপ্রিল পর্যন্ত সবজি রপ্তানি নিষিদ্ধ করার কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে মহারাষ্ট্রের কৃষকরা অসন্তুষ্ট ছিলেন। দেশের বৃহত্তম পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের নাসিক জেলার লাসালগাঁওয়ে অবস্থিত। এপ্রিল মাসে, উত্তর মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের ক্ষোভ প্রশমিত করতে কৌশলী পদক্ষেপ হিসেবে কেন্দ্র ছয়টি দেশে ৯৯,১৫০ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে - বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ভুটান, বাহরিন, মরিশাস এবং শ্রীলঙ্কা।

বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজ এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। ২০২৪ সালে সেই কাঁটা আর রাখতে চায়নি বিজেপির সরকার। তাহলে পেঁয়াজ, সংখ্যালঘু ভোট আর মারাঠা সংরক্ষণ শিবসেনা বনাম শিবসেনার লড়াইয়ে কত আসনের ছক উল্টে দেবে, উত্তর মিলবে আর কিছু পরেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?