আইএসএফের সঙ্গে ছন্দপতন! আসন-সমঝোতায় কংগ্রেসই শেষ ভরসা বামেদের?

Lok Sabha Election 2024: একরকম ভাবে বোঝা হয়ে গিয়েছে যে বামেদের সঙ্গে তেমন নমনীয়তার প্রশ্নে যাচ্ছে না আইএসএফ। তাদের ঘোষিত প্রার্থীতালিকা অন্তত তেমনই বার্তা দিয়েছে এ রাজ্যের বামেদের।

Sohini Das
৪ মিনিট
আইএসএফের সঙ্গে ছন্দপতন! আসন-সমঝোতায় কংগ্রেসই শেষ ভরসা বামেদের?

এক সময় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর হাত ধরা বেশ শক্তি জুগিয়েছিল সিপিএমকে। তবে ২০২৪ লোকসভা ভোটের আগে সেই জোটের অস্তিত্ব যেন একটি সংশয়ের মুখে। আসন সমঝোতার প্রশ্নে যেন আইএসএফের সঙ্গে তাল কাটছে এ রাজ্যের বামেদের। ভোটের আর দেরি নেই প্রায়। ফলে সমস্ত দলই প্রায় কোমর বেঁধে তৈরি। প্রায় সমস্ত জায়গাতেই প্রার্থীঘোষণা করে ফেলেছে অধিকাংশ দল। বিরোধীর ওজন বুঝে জল মাপতে শুরু করেছেন প্রার্থীরা। ব্যতিক্রম শুধু ডায়মন্ড হারবার কেন্দ্র।

ডায়মন্ড হারবার তৃণমূলের সেকন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোধ্যায়ের গড়। ফলে হীরকবন্দরে তাঁর দাঁড়ানো এক প্রকার ঠিকই ছিল। প্রার্থীতালিকা বেরোলে দেখা গেল, ডায়মন্ডহারবার থেকে ২০২৪ লোকসভা ভোটে দাঁড়িয়েছেন তিনিই। তবে এখনও পর্যন্ত তিনি প্রতিদ্বন্দীহীন। না সিপিআইএম, না বিজেপি- কেউই সেখানে কোনও প্রার্থী ঘোষণা করেনি।

প্রাথমিক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকির প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। জানা যায়, সেই প্রস্তাব সমর্থনও করে সিপিএম। তবে পরবর্তীতে সেই নিয়ে কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি আইএসএফকেই। কার্যত কোনও স্পষ্ট জবাব মেলেনি তাদের তরফ থেকেই। ফলে বাধ্য হয়েই আইএসএফ-কে বাদ দিয়েই লোকসভা নির্বাচনের পরিকল্পনা করতে শুরু করে সিপিএম। এমনকী শোনা যাচ্ছে, আইএসএফের জন্য ধরে রাখা আসনেও এখন কংগ্রেসের সঙ্গে কথাবার্তা বলেই চূড়ান্ত করতে চাইছে বামেরা।

একরকম ভাবে বোঝা হয়ে গিয়েছে যে বামেদের সঙ্গে তেমন নমনীয়তার প্রশ্নে যাচ্ছে না আইএসএফ। তাদের ঘোষিত প্রার্থীতালিকা অন্তত তেমনই বার্তা দিয়েছে এ রাজ্যের বামেদের। সিপিএমের সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চলাকালীনই রাজ্যের আট আসনে প্রার্থীঘোষণা করেছিল আইএসএফ। শ্রীরামপুর, উলুবেড়িয়া, মালদহ দক্ষিণের মতো আসন থেকে আইএসএফ-কে প্রার্থী তুলে নেওয়ার বার্তা দেওয়া হয়েছিল সিপিএমের তরফে। দফায় দফায় আইএসএফের সঙ্গে আলোচনা চালিয়েছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও আইনজীবী-সাংসদ বিকাশ ভট্টাচার্য। বামফ্রন্টের শরিক দল এবং কংগ্রেসের জন্য কেন্দ্র ছেড়ে আইএসএফের জন্য তিনটির বেশি আসন দেওয়া কঠিন, এই কথাই তাদের বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল, ডায়মন্ড হারবারে নওসাদ প্রার্থী হলে সিপিএম ও কংগ্রেস মিলিত ভাবেই তাঁকে সমর্থন করবে। কিন্তু তা সত্ত্বেও কোনও কিছুতেই তেমব ইতিবাচক কোনও সাড়া মেলেনি বলে সিপিএম সূত্রের খবর। সেই কারণেই লোকসভা ভোটের বাজারে ক্রমশ নওসাদদের জন্য বন্ধ হচ্ছে যেন আলিমুদ্দিনের দরজা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিজিৎ, দেবাংশু বনাম সায়ন, তমলুকে কতটা কঠিন হতে চলেছে বামেদের লড়াই?

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেখানে তমলুক কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সায়নের নাম।

ডায়মন্ডহারবারে একটা বড় অংশের ভোট রয়েছে সংখ্যালঘুদের। সেখানে নওসাদের দাঁড়ানোটা বাম এবং আইএসএফ- দু'দলের জন্যই লাভজনক হতে পারে। এমন একটা ভাবনা থেকেই ডায়মন্ডহারবারে ভোট পরিকল্পনা করেছিল বামেরা। কিন্তু পরিবর্তীত পরিস্থিতিতে সেই ছক পাল্টাতে বাধ্য হয় সিপিএম। খুব বড় কোনও বদল না হলে রাজ্যকমিটির তরুণ সদস্য তথা এসএফআইয়ের রাজ্যসভাপতি প্রতীক-উর-রহমানকেই ডায়মন্ডহারবারে প্রার্থী করতে চলেছে সিপিএম। এর আগে বিধানসভা ভোটে ডায়মন্ডহারবার থেকে লড়েছিলেন তিনি।

যতদূর জানা গিয়েছে, বাম ও কংগ্রেস মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩১টি আসনে প্রার্থীঘোষণা হয়েছে। বাকি আসনগুলির ব্যাপারে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা ও বরাহনগরের উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়েও আগে কংগ্রেসের সঙ্গে ফয়সালা করা হবে। তার পরে বামফ্রন্টের বৈঠক করে বামেরা তাদের বাকি কয়েকটি আসনের প্রার্থী ঘোষণা করতে পারে। তবে এই গোটা ব্যাপারে আইএসএফের এই নির্লিপ্তি কিন্তু বামেদের সঙ্গে তাদের জোটের ভবিষ্যতকে সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে। সিপিএমের এক পলিটব্যুরো সদস্যের কথায়, "বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে এই সমঝোতায় আইএসএফ আর আসতে চাইছে না, এটাই এখন বোঝা যাচ্ছে। কেউ কেউ হয়তো ওদের ভুল বোঝাচ্ছে। ওরা হয়তো ভাবছে, বাংলায় এমআইএম-এর মতো একটা শক্তি হয়ে উঠবে! আমরা বোঝানোর অনেক চেষ্টা করেছি। এ বার কংগ্রেসের সঙ্গে আলোচনা করে আমরা যা সিদ্ধান্ত নেওয়ার, নিয়ে ফেলব।"

তবে জমি যে তারাও ছাড়তে রাজি নয়, তা কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে আইএসএফ। নওসাদ সিদ্দিকির বক্তব্য, "আমরা ৮টি আসনে প্রার্থী দিয়েছি। জোটের স্বার্থে ৮টিতেই সীমাবদ্ধ থাকতে চাইছি। দু’টি বড় দল যদি আমাদের ‘সাইড লাইন’ করার চেষ্টা করে, আমাদের ৩-৪টে তেই সীমাবদ্ধ রাখে, তখন আমরা আটের জায়গায় দ্বিগুণ বা তারও বেশি জায়গায় প্রার্থী দেব!" মালদহ জেলার কালিয়াচক ও চাঁচলে দলের কর্মিসভা করতে গিয়ে নওসাদ রবিবার ইঙ্গিত দিয়েছেন, দু-এক দিনের মধ্যে সমঝোতা না হলে দক্ষিণ মালদহ আসনেও তাঁরা প্রার্থী দেবেন। কিন্তু তিন-চার আসনের বেশি দাবি করলে সমঝোতা কীভাবে সম্ভব, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি আইএসএফের তরফে। তবে সমস্যা রয়েছে তাতেও। বামেদের সঙ্গে আসন সমঝোতা ঠিক মতো না হলে নওসাদ ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাইলেও বামেদের সমর্থন পাবেন না। যা তিনি পেয়েছিলেন ভাঙড় থেকে বিধায়ক হওয়ার সময়ে।

শিয়রে ভোট। আর কিছুদিনের মধ্যেই বেজে যাবে চূড়ান্ত ঘণ্টি। এই সময়েও একগুচ্ছ কেন্দ্রে প্রার্থীঘোষণা করে উঠতে পারেনি সিপিএম। শুধু আইএসএফই নয়, বাম শরিক ফরওয়ার্ড ব্লককে নিয়ে সমস্যাও মেটেনি বামফ্রন্টের অন্দরে। ফ্রন্ট চেয়ারম্যানের অনুরোধে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় পুরুলিয়া গিয়ে দলের জেলা কমিটির বৈঠক করলেও তারা ওই আসনে লড়াইয়ের দাবি থেকে সরেনি। কোচবিহার কেন্দ্রে বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকলেও সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে। বিমানবাবুর অনুরোধেও কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। এই ঘটনা ফরওয়ার্ড ব্লকের জেদ আরও বেড়ে গিয়েছে! ফরওয়ার্ড ব্লকের ভাগের আর এক কেন্দ্র বারাসতে এদিকে আইএসএফ প্রার্থী দিয়ে রেখেছে। শেষ পর্যন্ত আইএসএফের সঙ্গে সমঝোতা না হলে বারাসতের ক্ষেত্রে কী করবে বামেরা, সেটাও একটা বড় ব্যাপার।

এ রাজ্যে এমনিতেই গত কয়েক বছরে কোণঠাসা সিপিএম। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কোনও মতে অস্তিত্বটুকু টিকিয়ে রাখতে পেরেছে বহুকষ্টে। কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে নির্বাচনী আচরণবিধি। শেষমুহূর্তে প্রার্থীঘোষণা হলে প্রচারের সময়েও ভালোমতোই টান পড়বে। প্রার্থীদের হয়ে প্রচারটুকু যদি গুরুত্বপূর্ণ ভোটের আগে চালাতে না পারে, তাহলে আদৌ লোকসভা ভোটে লড়ার স্বপ্নটুকু ধরে রাখতে পারবেন তো সেই সেই কেন্দ্রের প্রার্থীরা। দলের অন্দরেই ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নটাই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?