অপ্রতিরোধ্য মহুয়া! কৃষ্ণনগরে যে ভাবে মুখ থুবড়ে পড়ছে বাম ও বিজেপির কৌশল

Mahua Moitra: কৃষ্ণনগরের ভূমিকন্যা তথা সেখানকার 'রাজমাতা' অমৃতা রায়কে কার্যত বিপুল ভোটে পিছনে ফেলে দিয়েছেন মহুয়া। কার্যত সেই সংখ্যার ব্যবধান এতটাই যে, অমৃতার ফেরার পথটাও নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Sohini Das
৩ মিনিট
অপ্রতিরোধ্য মহুয়া! কৃষ্ণনগরে যে ভাবে মুখ থুবড়ে পড়ছে বাম ও বিজেপির কৌশল

তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের জন্য এই লোকসভা ভোট ছিল হৃত সম্মান ফিরে পাওয়ার লড়াই। টাকার বিনিময়ে প্রশ্ন করার মামলায় সাংসদ পদ খোয়াতে হয়েছিল মহুয়াকে। তাতেও শান্তি মেলেনি। এরপর তার পিছনে পড়ে ইডি। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলায় বারবার তাঁকে তলব করেছে ইডি। তবে সেই সব কিছুর জবাব ভোটের ময়দানে দিয়েছেন মহুয়া। মঙ্গলবার লোকসভা ভোটের গণনাপর্ব শুরু হতে চড়চড়িয়ে বাড়তে লাগল পারদ। কৃষ্ণনগরের ভূমিকন্যা তথা সেখানকার 'রাজমাতা' অমৃতা রায়কে কার্যত বিপুল ভোটে পিছনে ফেলে দিয়েছেন মহুয়া। কার্যত সেই সংখ্যার ব্যবধান এতটাই যে, অমৃতার ফেরার পথটাও নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভোটগণনার দিন সকাল বেলা চেনা মেজাজে দেখা গেল মহুয়াকে। দলীয় কর্মীর সাইকেলের পিছনে বসে ঘুরে বেড়ালেন এলাকায় হাসিমুখে। লোকসভা ভোটের মুখে যখন বারবার ইডির ডাক পাচ্ছেন মহুয়া, বাতাসে ভাসছে তাঁর গ্রেফতারির খবরও, সে সময় কার্যত বাঘিনীর মতোই গর্জে উঠেছিলেন মহুয়ার মা। জানিয়েছিলেন, মেয়ে গ্রেফতার হলে লড়াইয়ের ব্যাটন কাঁধে তুলে নেবেন তিনি। তবে তেমন পরিস্থিতি আসেনি। নিজের লড়াই নিজেই দক্ষতার সঙ্গে লড়েছেন তৃণমূলের এই দৃপ্ত নেত্রী। স্বাভাবিক ভাবেই এই লোকসভা ভোটে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসন ছিল কৃষ্ণনগর কেন্দ্রটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটে মহুয়া-কাঁটা তুলতে অমৃতার পাশে খোদ মোদি, কোন পথে কৃষ্ণনগরের লড়াই?

Lok Sabha Election 2024: বিজেপি প্রার্থী অমৃতার পাশেই রয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব। বুধবার অমৃতাকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, ছাপড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ— এই সাতটি বিধানসভা কেন্দ্র থেকে গঠিত কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রটি। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ধারাবাহিত ভাবে জিতে আসছে। ২০০৪ সালে এই কেন্দ্র শেষবার পকেটে পুরতে পেরেছিল বাম। ১৯৯৯ সালে এই কেন্দ্রে বিজেপি জিতেছিল। তার আগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দীর্ঘ বছর ধরে ছিল বামেদের দখলে ছিল। ধারে ও ভারে কিছুটা হলেও কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপি ও বামের পুরনো সংগঠন আছে কৃষ্ণনগর। এই লোকসভা ভোটে বিজেপির সবচেয়ে বড় তুরুপের তাস ছিল সেখানকার রাজমাতা অমৃতা রায়কে দাঁড় করানো। বিজেপি নেতৃত্ব ভেবেছিল, ভূমিকন্যার সমীকরণে হয়তো খানিকটা হলেও সুবিধা করতে পারবে কৃষ্ণনগরে গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রীর ভোট এসেছিল অমৃতার কাছে। মিলেছিল পাশে থাকার বার্তা। এমনকী মহুয়াকে পথ থেকে সরাতে উপযুক্ত ব্যবস্থা নেবে বিজেপি নেতৃত্ব, তেমন ভরসাও এসেছিল শীর্ষ নেতৃত্বের কাছ থেকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেয়ে গ্রেফতার হলে লড়বেন তিনি! মহুয়া মৈত্রকে অভয়বার্তা 'শেরনি' মায়ের

Mahua Moitra: সেই আশঙ্কার মধ্যেই মেয়ের পাশে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্রের মা। আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন মামলায় মহুয়ার নাম জড়াতেই মেয়েকে হোয়াটসঅ্যাপে অভয়বার্তা পাঠালেন মা মঞ্জু মিত্র।

তবে সেসব কিছু করেই ঠেকানো যায়নি মহুয়াকে। সংসদে প্রতিটি অপমান, হেনস্থার হিসেব তিনি তুলে নিয়েছেন ভোটবাক্সে। দুপুর একটা পর্যন্ত মহুয়া মৈত্র কৃষ্ণনগরে এগিয়ে রয়েছেন প্রায় ৬৫ হাজার ২৪৫টি ভোটে। যা দেখে শুনে বিশেষজ্ঞেরা বলছেন, এই ব্যবধান অতিক্রম করা সহজ হবে না অমৃতার পক্ষে। এদিকে, কৃষ্ণনগরে বামেরা প্রার্থী করেছিল সেখানকার প্রাক্তন বিধায়ক এস এম সাদিকে। বোঝাই যায়, সেখানকার সংখ্যালঘু ভোটের কথা ভেবেই প্রার্থী নির্বাচন করেছিল সিপিএম। অনেকেই মনে করেছিল, সাদিকে দাঁড় করানো সংখ্যালঘু ভোট পাওয়ার ব্যাপারে তৃণমূলকে কিছুটা হলেও চাপে রাখবে। কিন্তু বাস্তবে তেমন হল না মোটেও। ভুললে চলবে না, গত লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটই আশীর্বাদ হয়ে এসেছিল মহুয়ার জন্য। সেই ভোটে ভাগ বসানোর যতই চেষ্টা করুক বামেরা, তা আদতে যে হয়নি, তা পরিষ্কার হয়ে গিয়েছে মঙ্গলবার লোকসভা ভোটের গণনা শুরু হতেই।

কার্যত সমস্ত হিসেবনিকেশ গুলিয়ে দিয়েছেন মহুয়া। বাম-বিজেপির সমস্ত পরিকল্পনা মুখ থুবড়ে পড়ার মুখে কৃষ্ণনগরে। সংসদে যে ভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল তৃণমূল সাংসদকে, তার সব হিসেব যেন সুদে আসলে ভোট বাক্সে ফিরিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের মানুষ। শেষপর্যন্ত কী হয় তা জানতে অবশ্য আরও কিছুক্ষণ সময় ধৈর্য ধরতে হবে। তবে ওয়াকিবহালের মত, মহুয়ার জয় এখন সময়ের অপেক্ষা কেবল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?