বুকে অসহ্য যন্ত্রণা, অজান্তেই বাড়ছে খারাপ কোলেস্টেরল, যে সব উপায়ে হতে পারে প্রতিকার

Reduce Bad Cholesterol : রক্তে বিভিন্ন ধরনের কোলেস্টেরল থাকলেও, এলডিএল বা লো-ডেনসিটি লাইপোপ্রোটিন হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক

Kankana Mukherjee
৩ মিনিট
বুকে অসহ্য যন্ত্রণা, অজান্তেই বাড়ছে খারাপ কোলেস্টেরল, যে সব উপায়ে হতে পারে প্রতিকার

কথায় বলে, ‘সাবধানের মান নেই’, আর শরীর নিয়ে ঝুঁকি? নৈব নৈব চ! জীবন যখন একটাই তখন লুটেপুটে নিতে হবে বৈকি, তবে আপনার ফুর্তিই যদি ডেকে আনে অজানা বিপদের আশঙ্কা, তাহলে খুব বিপদ। সুতরাং দৈনন্দিন জীবনে কী করছে, কী খাচ্ছেন এসব নিয়েই মেনে চলুন সাধারণ কিছু নিয়ম। এতে আপনার শরীর চাঙ্গা থাকবে, আর আপনিও থাকতে পারবেন খোশ মেজাজে।

শরীর থাকলেই রোগ থাকবে, আজকাল কোলেস্টেরল জনিত সমস্যা ঘরে ঘরে। নিমন্ত্রণ বাড়ি অথবা নিছক কোনও অনুষ্ঠানে ভালোবেসে কিছু খেয়ে ফেললেই কপালে চিন্তার ভাঁজ। এই বুঝি বেড়ে গেল কোলেস্টেরল মাত্রা! আর তারপরই চাগাড় দেবে হাঁটু-কোমরে অসহ্য ব্যাথা অথবা গোড়ালি গলার মতো সমস্যা। কোলেস্টেরল হল রক্তে পাওয়া একটি মোম জাতীয় পদার্থ। এটি স্বাভাবিক মাত্রার বাইরে চলে গেলেই তৈরি করতে পারে, স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি। যার জেরে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক পর্যন্তও হতে পারে।

রক্তে বিভিন্ন ধরনের কোলেস্টেরল থাকলেও, এলডিএল বা লো-ডেনসিটি লাইপোপ্রোটিন হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক, এটিই হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বর্তমানে চিকিৎসকেরা বিভিন্ন ওষুধের পরামর্শ দেন, যা কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে সাহায্য করতে পারে। তবে সম্প্রতি পুষ্টিবিদ লভনীত বাত্রা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের বিষয়ে অন্য একটি দিক তুলে ধরেছেন।তিনি বলেছেন, কীভাবে স্বাভাবিক জীবনধারায় নির্দিষ্ট কিছু পরিবর্তনগুলি শরীরে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

১. স্বাস্থ্যকর খাবার খান

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ সঙ্কটে বাংলার ৮৬% পুরুষ! কোলে ল্যাপটপ রেখে ডেকে আনছেন মারাত্মক ঝুঁকি

Sperm Count: ২০১৮ থেকে ২০২১ সালে বন্ধ্যাত্বের সমস্যায় চিকিৎসা করানোর পুরুষের সংখ্যা বাংলায় সর্বাধিক।

পুষ্টিবিদ তাঁর পোস্টে প্রথমেই স্যাচুরেটেড ফ্যাটের ব্যবহার কমানোর পরামর্শ দেন। অর্থাৎ গরু বা খাসির মাংস, পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য শ্রবণের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়াও রোজকার খাদ্য তালিকা থেকে ট্রান্স ফ্যাট বাদ দেওয়ার পরামর্শ দেন। ট্রান্স ফ্যাট হল আংশিকভাবে হাইড্রোজেনেটেড উদ্ভিজ্জ তেল। এগুলি মূলত দোকান থেকে কেনা মার্জারিন অথবা কুকি জাতীয় খাবারে পাওয়া জসিম এগুলি বর্জনের কথা বলেন তিনি। পরিবর্তে ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়ার কথা বলেন তিনি। খাবারে দ্রবণীয় ফাইবারের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেন। উল্লেখ্য, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ঘরে তৈরি গরুর ঘি, স্যামন, আখরোট এবং ফ্ল্যাক্সসিডের মতো খাবারে।

২. নিয়মিত ব্যায়াম করুন

শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের কোনও বিকল্প নেই। পুষ্টিবিদ লভনীত বাত্রাও উল্লেখ করেন সেই দিকটি। দেহে বাড়তি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে দিনে অন্তত আধ ঘণ্টা ব্যায়াম এবং আধ ঘণ্টা সমতলে হাঁটার পরামর্শ দেন চিকিৎসকেরা। এতে বাড়তি ফ্যাট ঝড় যায় এবং শরীর দ্রুত সুস্থতা ফিরে পায়। শুধু তাই নয়, কারও যদি শরীরে বাড়তি শর্করা থাকে, তবে সেই মাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শারীরিক ব্যায়াম।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উচ্চ রক্তচাপ মানেই মৃত্যুর হাতছানি, ভারতে হু হু করে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

অনুমান করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে স্ট্রোকের কারণে মৃত্যুর ৮০ শতাংশই হবে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলিতে। আগামী দিনে ভারতীয়দের মধ্যে স্ট্রোকের ঝুঁকি আরও বাড়বে।

৩. ধূমপান ত্যাগ করুন

শরীরে এইচডিএল হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় ধূমপান। যার জেরে বেড়ে যায় এলডিএল কোলেস্টেরল বা লো-ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। এতে শরীরে হৃদরোগ এবং ফুসফুস জনিত সমস্যা বাড়ে। তাই ধূমপায়ীরা যদি রস টানেন নিজেদের অভ্যাসে তবে ঠিক বিপরীত প্রতিক্রিয়া ঘটে, ফলে ধমনীতে রক্ত চলাচল বাড়ে। সুস্থ থাকে শরীর।

৪. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন

অতিরিক্ত ওজন এবং স্থূলতা আমাদের শরীরকে খারাপ কোলেস্টেরলের দিকে ঠেলে দেয়। অতএব, ৫% থেকে ১০% পর্যন্ত কম ওজন কমানো কোলেস্টেরলের সংখ্যা উন্নত করতে সাহায্য করতে পারে। তবে খেয়াল রাখবেন দ্রুত ওজন কমাতে গিয়ে এমন কিছু করবেন না যাতে শরীরে অন্য বিপদ আসন্ন হয়ে পড়ে। তাই এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ মতোই পদক্ষেপ নিন।

৫. অ্যালকোহল পানে রাশ টানুন

বিশেষজ্ঞদের মতে, অত্যধিক অ্যালকোহল পান গুরুতর স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে। তাই শরীরে খারাপ কোলেস্টরেল নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন অ্যালকোহল পানে রাশ টানা। পুষ্টিবিদ ওই ইনস্টাগ্রাম পোস্টে পরামর্শ দেন, সারাদিনে যেকোনও একটি পুষ্টিকর পানীয় যে কোনও বয়সী নারী পুরুষের জন্য জরুরি। তবে অতিরিক্ত অ্যালকোহল নৈব নৈব চ!

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।