কেবল মহিলা নয়, পুরুষদের জন্যও জন্মনিয়ন্ত্রক বড়ি! সুরক্ষিত যৌনসুখের যে উপায় আনলেন ডাক্তাররা

Male Contraceptive Pills : গবেষকদের দাবি, এই বিশেষ ওষুধটিই পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রক ওষুধ হিসেবে কাজ করবে! এই কাজে ওষুধটি অত্যন্ত সফল!

inscript
৩ মিনিট
কেবল মহিলা নয়, পুরুষদের জন্যও জন্মনিয়ন্ত্রক বড়ি! সুরক্ষিত যৌনসুখের যে উপায় আনলেন ডাক্তাররা

‘যৌনতা’ – এই শব্দটা শুনলে আজও অনেকেই রে রে করে ওঠেন। অথচ ইঁদুর থেকে বাঘ, মানুষ – সবার জীবনেই এটি অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। আরও ভালো করে বললে, যৌনতা, যৌনসুখের ‘অমৃতভাণ্ডের’ স্বাদ পেতে চায় প্রত্যেকেই। স্বাভাবিক, প্রয়োজনীয় এই জৈবিক প্রক্রিয়ার বাইরেও রয়েছে আরও বেশকিছু জিনিস। সঙ্গীর সঙ্গে যৌনসুখ উপভোগ করতে চাইছেন বারবার। কিন্তু দুজনের একটাই ভয়, সন্তান যেন না আসে। অবাঞ্চিত গর্ভধারণ যেন না হয়।

যৌনমিলন আসলে কী? যৌনক্রিয়ার ফলে পুরুষের বীর্য মেয়েদের শরীরে প্রবেশ করে। এই বীর্যের ভেতরেই থাকে আণুবীক্ষণিক শুক্রাণু। মেয়েদের ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য অজস্র শুক্রাণু পেরোয় অনেকটা পথ। হাজার হাজার শুক্রাণুর ভেতর কেবল একটিই নিজের গন্তব্যে পৌঁছয়। শুক্রাণু আর ডিম্বাণুর মিলন বা নিষিক্ত হওয়ার পরই একটু একটু করে জন্ম নেয় ভ্রূণ। সেখান থেকে আস্ত একটি প্রাণীর জন্ম। যুগে যুগে, কালে কালে এমনটাই চলেছে স্বাভাবিক নিয়মে।

কিন্তু এখন ফ্যামিলি প্ল্যানিংয়ের যুগ। প্রেম হোক বা বিয়ে, হঠাৎ করে সন্তান ধারণ করতে চান না অনেকেই। সেখানে থাকে সঠিক ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু যৌনতা, যৌনসুখ তো তা বলে থেমে থাকে না। অবাঞ্চিত গর্ভধারণ এড়াতে এর আগে বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার হয়েছে। পুরুষদের জন্য এসেছে কন্ডোম। অবশ্য কেবল ছেলেদেরই নয়, এখন মেয়েদের জন্য বিশেষ ধরনের কন্ডোম পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে ভ্যাসেকটমি বা অস্ত্রোপচারের মাধ্যমে নির্বীজকরণ। এসবের পাশাপাশি রয়েছে আরও একটি জিনিস। গর্ভনিরোধক বড়ি বা ওষুধ। মূলত মেয়েদের ব্যবহারের জন্যই এই ওষুধ বাজারে পাওয়া যায়।

তবে ২০২৩-এ এসে পরিস্থিতি একটু হলেও বদলাল। ডাক্তারদের ভাষায়, জন্ম নিয়ন্ত্রণের ইতিহাসে একটা মাইলফলক তৈরি হল; বলা ভালো ‘গেম চেঞ্জার’! কী সেই আবিষ্কার? ২০২৩-র ভ্যালেন্টাইনস ডে-র দিন নেচার কমিউনিকেশন জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের অর্থসাহায্যে কয়েকজন বিজ্ঞানী একটি বিশেষ পরীক্ষা চালান। এই গবেষণার কেন্দ্রবিন্দুতে ছিল একটি বিশেষ ওষুধ। নাম ‘TDI-11861’। ওই গবেষকদের দাবি, এই বিশেষ ওষুধটিই পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রক ওষুধ হিসেবে কাজ করবে! এবং গবেষণায় দেখা যাচ্ছে, এই কাজে ওষুধটি অত্যন্ত সফল!

কিন্তু ব্যাপারটি কী?

ওই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডঃ মেলানি বালবাচ। তাঁর বক্তব্য, এই বিশেষ ওষুধটি নিয়ে দীর্ঘদিন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা চালানো হয়েছে। মেয়েদের গর্ভনিরোধক বড়ির মতো এটিও একেবারেই হরমোনাল ওষুধ নয়। পুরুষ ইঁদুরের ওপর এই গবেষণা করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে অদ্ভুত ফলাফল। গবেষকরা বলছেন, এই ওষুধ শরীরে যাওয়ার পর পুরুষ ও স্ত্রী ইঁদুরের সঙ্গম ঘটানো হয়। দেখা যায়, পুরুষ ইঁদুরের শুক্রাণু মেয়েদের ডিম্বাণুর দিকে যেতে পারছে না। অর্থাৎ, ওষুধ খাওয়ার পর সাঁতার কেটে দীর্ঘপথ পাড়ি দেওয়ার ক্ষমতা হারিয়েছে। যেহেতু ডিম্বাণুর দিকে যেতে পারছে না শুক্রাণু, তাই ভ্রূণ তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে না।

এরকম ৫২ টি ইঁদুরের ওপর এই পরীক্ষা করা হয়েছে। এবং প্রত্যেকবারই একই ফলাফল পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, প্রাণীর শুক্রাণুতে অ্যাডেনাইলিল সাইক্ল্যাস (Soluble Adenylyl Cyclase বা sAC) নামের একটি বিশেষ উৎসেচক থাকে। এই প্রোটিনের কাজই হল শুক্রাণুকে সক্রিয় করা, যাতে সে দীর্ঘপথ সাঁতরে ডিম্বাণুর দিকে যেতে পারে। এই TDI-11861 ওষুধটি ওই প্রোটিনকে সাময়িকভাবে অকেজো করে দেয়। ফলে সঙ্গমের আগে এই ওষুধ খেলে শুক্রাণুও সেই দীর্ঘপথ পাড়ি দিতে পারবে না। ফলে অবাঞ্চিত গর্ভরোধও এড়ানো যাবে।

মূলত পুরুষদের জন্যই তৈরি হয়েছে এই বিশেষ জন্মনিয়ন্ত্রক ওষুধ। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেছেন গবেষকরা। শুক্রাণুর কাজ বন্ধ করে দিলেও, সেটি একেবারেই সাময়িক। মোটামুটি তিন ঘণ্টা পর ফের শুক্রাণুর ‘সাঁতার কাটার’ শক্তি ফিরে আসে। এছাড়াও গবেষকরা বলছেন, মেয়েদের গর্ভনিরোধক বড়ির থেকে পুরুষদের এই বিশেষ ওষুধ নাকি অনেক বেশি কার্যকর। যৌনসুখও বজায় থাকবে, সঙ্গমের আনন্দও জারি থাকবে বরাবর; অন্যদিকে অবাঞ্চিত গর্ভধারণও এড়ানো যাবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।