জলে নামতেই গলে পাঁক সারা দেহ! জানেন, কেন উষ্ণ প্রস্রবণে স্নান এতখানি ভয়াবহ?

Yellowstone Hot Spring Mystery: রোজের চা বা কফিতে যেভাবে চিনি গুলে মিশে যায়, মানুষের হাড় চামড়া, পোশাক সহ গিলে খেয়ে নিতে পারে এই উষ্ণ প্রস্রবণগুলি।

inscript
৩ মিনিট
জলে নামতেই গলে পাঁক সারা দেহ! জানেন, কেন উষ্ণ প্রস্রবণে স্নান এতখানি ভয়াবহ?

উষ্ণ প্রস্রবণ বিষয়টি বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে আকর্ষণের। ভারতের মতো দেশে উষ্ণ প্রস্রবণকে জুড়ে দেওয়া হয়েছে ধর্মের সঙ্গে, স্বাভাবিকভাবেই। নানা স্থানেই মানুষের বিশ্বাস, উষ্ণ প্রস্রবণ রোগ সারানোর অব্যর্থ দাওয়াই। কোথাও কোথাও আবার এই উষ্ণ প্রস্রবণ ভৌগলিক রহস্যের গর্ভাধার। পর্যটকদের আকর্ষণ রহস্যকে ঘিরেও, ধর্মকে ঘিরেও। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কথা অনেকেরই শোনা। কিন্তু এই পার্কের নীচে যে বিশ্বের বৃহত্তম ম্যাগমা চেম্বারগুলির মধ্যে একটি রয়েছে, তা অনেকেই জানেন না। এই ম্যাগমা চেম্বারের কারণে পার্কের চারপাশে জলাধারের জল অবিশ্বাস্যভাবে গরম। শুধু তাই নয়, এই জলে অম্লতার পরিমাণও ব্যাপক বেশি। আরও রহস্য বাড়িয়েছে এক সাম্প্রতিক মৃত্যু। এই পার্কের এক উষ্ণ প্রস্রবণে স্নানে নেমে গলে গিয়েছেন এক ব্যক্তি! হ্যাঁ, গলে গিয়েছেন। সামান্য অবশেষটুকুও মেলেনি।

ইয়েলোস্টোনের এই প্রস্রবণ মানুষকে একেবারে শেষ করে দিতে বিন্দুমাত্র সময় নেয় না। সম্প্রতি বছর তেইশের এক ব্যক্তি পার্কের এমনই একটি গরম জলের প্রস্রবণে নেমেছিলেন। মারা তো যান অবশ্যই, কিন্তু দেহাংশ? এমন ভয়াবহ মৃত্যু কল্পনাও করা যায় না। স্নানই করতে চেয়েছিলেন ওই ব্যক্তি। যেমন আরও অনেকেই চান এই উষ্ণ প্রস্রবণে। জল আসলে কতটা গরম, নামলেই শরীর পুড়ে যাবে কিনা তা যাচাই করতে প্রথমে নিজের তর্জনীটি জলে ডুবিয়েছিলেন ওই যুবক। জলে আঙুল ডোবাতে গিয়ে হঠাৎ পিছলে গিয়ে একেবারে জলের মধ্যে পড়ে যান তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পিরানহা নয়, বিশ্বের প্রাচীনতম হ্রদে সত্যিই বাস 'মানুষখেকো' মাছের?

Lake Baikal Cannibal Fish: মাছের স্বচ্ছ দেহ, আঁশ নেই একটিও, লম্বায় প্রায় ২১ সেন্টিমিটার বা ৮.৩ ইঞ্চির কাছাকাছি।

মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ওই যুবককে। জলের মধ্যেই ভেসে বেড়াচ্ছিল তাঁর দেহ কিন্তু কিছুতেই দেহ টেনে বের করা যাচ্ছিল না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বহু চেষ্টা করেও ওই যুবকের ভেসে থাকা দেহ টেনে বের করার জন্য তাঁর ধারেকাছেও পৌঁছতে পারেননি। এরই মধ্যে ওঠে প্রবল ঝড়, সঙ্গে বজ্রপাত। সেই রাতে আর কোনওভাবেই ঝড়জল মাথায় নিয়ে যুবকের দেহ উদ্ধার সম্ভব হয়নি। পরের দিন ফিরে এসে কর্মকর্তারা দেখতে পান, ওই যুবকের আর কিছুই অবশিষ্ট নেই! মানিব্যাগ এবং পায়ের চটি ছাড়া সামান্য হাড়গোড়ের কণাটুকুও অবশিষ্ট নেই যুবকের দেহের।

ডেপুটি চিফ রেঞ্জার লরেন্ট ভেরেস পরে জানিয়েছিলেন, সেদিন জল বিশেষভাবে গরম এবং অম্লীয় ছিল। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই গরম অ্যাসিডিক জল সারা শরীর দ্রবীভূত করে ফেলে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের এই জিওথার্মাল পুকুর, হ্রদ এবং প্রস্রবণগুলির গড় তাপমাত্রা প্রায় ৯৩° সেলসিয়াস (১৯৯° ফারেনহাইট)। কেবল জলের উপরিপৃষ্ঠেই এই তাপমাত্রা দেখা যায়, ভেতরে যত যাওয়া যাবে ততই বেশি তাপমাত্রা বাড়বে। এই কারণেই বেশিরভাগ উষ্ণ প্রস্রবণের চারপাশে প্রবল সতর্কতার বার্তা লেখা থাকে। অনেক প্রস্রবণ ঘিরে দেওয়াও থাকে যাতে কেউ জলের কাছকাছিই না যেতে পারেন।

এই প্রায় ফুটন্ত জলের আধারগুলি কেবলমাত্র আর্কিয়া নামে পরিচিত একটি বিশেষ জীবেরই বাসযোগ্য। মানুষ তো আর মাইক্রোস্কোপিক, এক্সট্রিমোফিলিক প্রজাতির কোনও প্রাণী বা জীব নয়। ফলে এই জাতীয় উষ্ণ প্রস্রবণের ধারেকাছে যাওয়া প্রবল বিপজ্জনক। রাতারাতি দেহ গলে চলে যাবে জলের গভীরে। রোজের চা বা কফিতে যেভাবে চিনি গুলে মিশে যায়, মানুষের হাড় চামড়া, পোশাক সহ গিলে খেয়ে নিতে পারে এই উষ্ণ প্রস্রবণগুলি।

১৮৯০ সাল থেকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে এবং এর আশেপাশে উষ্ণ প্রস্রবণে কমপক্ষে ২২ জন মানুষের মৃত্যু ঘটেছে। ইয়েলোস্টোনের জল এত বিপজ্জনক কারণ এই জায়গাটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় আগ্নেয়গিরির উপরে অবস্থিত। মানে এর পৃষ্ঠের ঠিক নীচেই ম্যাগমার বুদবুদ রয়েছে। এই উত্তপ্ত লাভাই এলাকার পুকুর এবং উষ্ণ প্রস্রবণগুলিকে এতখানি গরম করে তুলেছে। পার্কের সমস্ত গিজারগুলির মধ্যে সবচেয়ে উষ্ণ হচ্ছে নরিস গিজার। এটি ভূগর্ভস্থ আগ্নেয়গিরির তিনটি প্রধান চ্যুতি বা ফাটলের সংযোগস্থলে অবস্থিত। এখানকার জলের উষ্ণতা ১২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পার্কের বাকি জলের থেকে এই প্রস্রবণের জল অত্যন্ত অম্লীয়। এই বিষাক্ত জলে বিশেষ এক ব্যাকটেরিয়া বেড়ে ওঠে যার কারণেই জলের রংও এমন বিচিত্র।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।