বাজারের দামী কুকিজ তৈরি হবে বাড়িতেই, তাও আবার বিনা ওভেনে! কীভাবে বানাবেন?

Cookies marking without oven : ওভেন ছাড়াই নাম মাত্র উপকরণে বাড়িতে তৈরি করুন কুকিজ, জেনে নিন রেসিপি...

Kankana Mukherjee
৩ মিনিট
বাজারের দামী কুকিজ তৈরি হবে বাড়িতেই, তাও আবার বিনা ওভেনে! কীভাবে বানাবেন?

চায়ের সঙ্গে বিস্কুটের সম্পর্ক বহুদিনের। মারি, ক্রিম ক্র্যাকার, অথবা চিনি লাগানো করিম বিস্কুট, এই তালিকাটা নেহাৎ ছোট কিছু নয়। সময়ের সঙ্গে এতে কেবল একের পর এক যোগ হয়েছে নতুন সদস্য। আর তারই আধুনিক ধরন হিসেবে এসেছে কুকিজ। বিস্কুটের সঙ্গে কুকিজের রয়েছে বিশেষ কিছু তফাৎ। এক্ষেত্রে তৈরির পদ্ধতিতেই মূল পার্থক্য। তবে মূল বিষয় একটাই। তবে শুধু চায়ের সঙ্গীই নয়, হালকা খিদে মেটাতেও এক্সপার্ট কুকিজ! আজকের দিনে দাঁড়িয়ে যে কোনও বয়সেই দারুণ চাহিদা কুকিজের। আলাদা আলাদা স্বাদের কুকিজও তাই বেরিয়েছে সেই চাহিদা মেটাতে। বাইরে প্যাকেটজাত কুকিজ পাওয়া যায় ঠিকই টিবে এফএমবি সুস্বাদু জিনিস যদি ঘরেই তৈরি করা যায় তবে তো আর কথাই নেই। যদিও মধ্যবিত্ত বাড়িতে মাইক্রোওভেন না থাকায় অনেকেই ইচ্ছে থাকলেও ঘরে কুকিজ তৈরির কথা ভাবতে পারেন না। তবে জানেন কি ওভেন ছাড়াও তৈরি করা যায় দারুন স্বাদের মুচমুচে কুকিজ? আসুন জেনে নেওয়া যাক এরকমই দুটি সুস্বাদু কুকিজের রেসিপি...

টুটি-ফ্রুটি কুকিজ:

উপকরণ:

১২০ গ্রাম গমের আটা

৭০ গ্রাম পরিষ্কার মাখন

গুঁড়ো চিনি ৮০ গ্রাম

হাফ চা চামচ বেকিং পাউডার

২ টেবিল চামচ দুধ

এবং ৩০ গ্রাম টুটি-ফ্রুটি

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিদেশি পদ দিয়েই শুরু হয় সাবেকি বাঙালি থালি! শুক্তোর যে ইতিহাস চমকে দেবে আপনাকেও!

Famous bengali food Shukto : অবিশ্বাস্য লাগবে শুনলে, জন্মসূত্রে আদৌ বাঙালি নয় শুক্তো, জানুন ইতিহাস...

প্রণালি -

একটি বড় পাত্রে একে একে গমের আটা, চিনি এবং বেকিং পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে যোগ করতে হবে মাখন। মাখন যোগ করার পর হালকা হাতে দুই চামচ দুধ দিয়ে ভালো করে মেশাতে থাকুন। সবশেষে এতে ওই টুটি-ফ্রুটি গুলি মিশিয়ে আধ ঘন্টার জন্য মিশ্রণটি দেখে ফ্রিজের মধ্যে রেখে দিন।

আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ময়দার ডো করলে মোটা করে বেকে নিন। তারপর একটি কুকি কাটার ব্যবহার করে পছন্দসই আকারের কুকি কেটে নিন। অন্যদিকে, আগে থেকে একটি প্রেসার কুকারে বালি অথবা লবণ গরম করে তার ওপর তাওয়া জাতীয় কিছু বসিয়ে রাখতে হবে। তাইতো ভালো করে গরম হয়ে এলে ওতে মাখন গ্রিস করে একে একে কুকি গুলো সাজিয়ে দিন। সাজানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিন। খেয়াল রাখবেন প্রেসারের সিটিটা অবশ্যই খুলে নিতে হবে। কুকির রঙ সোনালি না হওয়া পর্যন্ত মাঝারি থেকে কম আঁচে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন। হয়ে গেলে বাইরে বার করে ঠান্ডা করে নিন দেখবেন ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দারুণ মুচমুচে হয়ে যাচ্ছে। এরপর একটি কাঁচের বয়ামে সেগুলো ভরে রাখুন।

চকোলেট-চিপস কুকিজ:

উপকরণ:

এক কাপ গমের আটা

এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার

হাফ চা চামচ বেকিং সোডা

হাফ কাপ নরম মাখন

হাফ কাপ হালকা বাদামী চিনি

হাফ কাপ ক্যাস্টার চিনি

এক চা চামচ ভ্যানিলা এসেন্স

১/৪ কাপ দুধ

১/৪ কাপ চকলেট চিপস

প্রণালি -

একই ভাবে একটি বড় পাত্রে, নরম মাখন, ব্রাউন সুগার, ক্যাস্টার সুগার এবং ভ্যানিলা এসেন্স একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে নরম হওয়া পর্যন্ত ফেটাতে হবে। মিশ্রণটি ভালো করে মিশে ফেলে অন্য দিকে গমের আটা, কর্নফ্লাওয়ার এবং বেকিং সোডা মিশিয়ে রেখে অল্প অল্প করে যোগ করতে হবে। খুব শক্ত হয়ে গেলে পরিমাণ বুঝে মিশ্রণে অল্প দুধ যোগ করবেন। এরপর একইভাবে মিশ্রণটি ভালো করে ঢেকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। আধ ঘন্টা পর সেটি বার করে পুরু করে ভাবে বেলে নিয়ে কুকি কাটারের সাহায্যে পছন্দসই আকারে কেটে নিতে হবে। এবং পূর্বের মতো একই পদ্ধতিতে প্রেসার কুকারের সাহায্যে বানিয়ে নিতে হবে মনের মতো চকোলেট-চিপস কুকিজ। নিজে অথবা পরিবারের সবাই তো খাবেনই। পাশাপাশি বাড়িয়ে অতিথি এলে তাঁকেও চায়ের সঙ্গে দিন এই সুস্বাদু কুকিজ। হলপ করে বলা যায়, প্রশংসা না করে পারবেন না কেউই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।