'চাকরি থাকবে তো?' এই চিন্তায় বারোটা বাজছে কিডনির! চাপের মধ্যেও কীভাবে সুস্থ থাকবেন

Mass Layoff Stress Kidney Disease : গোটা পৃথিবী জুড়ে এই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের খবরে রাতের ঘুম আরও উড়ে গিয়েছে সাধারণ মানুষের।

inscript
৩ মিনিট
'চাকরি থাকবে তো?' এই চিন্তায় বারোটা বাজছে কিডনির! চাপের মধ্যেও কীভাবে সুস্থ থাকবেন

‘ছাঁটাই’ – এই একটি শব্দ বরাবরই মানুষের জীবনে দুঃস্বপ্নের মতো চলে আসে। চাকরি থাকবে তো? ঘুমোতে যাওয়ার সময় এই চিন্তা প্রায় সমস্ত কর্মরত মানুষের মনে আসে। বিগত কয়েক মাস ধরে এই চিন্তা যেন মারণ ব্যাধিতে পরিণত হয়েছে। খবরের কাগজ, ডিজিটাল মিডিয়ার পাতা খুললেই দেখা যাচ্ছে নিত্যনতুন কর্মী ছাঁটাইয়ের কিসসা। গোটা পৃথিবী জুড়ে এই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের খবরে রাতের ঘুম আরও উড়ে গিয়েছে মানুষের।

বিগত বছরের নভেম্বর থেকে গোটা বিশ্বে শুরু হয়ে ব্যাপক হারে কর্মী ছাঁটাই। সবচেয়ে বেশি প্রবণতা দেখা যাচ্ছে কর্পোরেট, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে। গুগল, অ্যামাজন, মেটা বা ফেসবুক সহ বড় বড় আইটি কোম্পানিগুলি ব্যাপক হারে কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করছে। কখনও একদিনে ১১ হাজার, কখনও ৭০০০ আইটি কর্মীর চাকরি চলে যাচ্ছে। আর এমন ঘটনা প্রায় প্রতিদিনই হচ্ছে। কোনওরকম নোটিশ ছাড়া রাতারাতি কাজ হারাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ।

চাকরি ছাঁটাই ও দুশ্চিন্তার ঝড়

প্রতিদিন এই বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই এক ধাক্কায় রোগের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। ‘চাকরিটা থাকবে তো?’ – এই একটা চিন্তায় রাতের ঘুম উড়েছে অনেকের। স্ট্রেস, অফিসের চাপ, জীবনের চাপ – সমস্ত কিছু মিলিয়ে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। আর এখানেই প্রমাদ গুনছেন ডাক্তাররা। কর্মী ছাঁটাইয়ের সংখ্যা যত বাড়ছে, বিশ্বজুড়ে স্ট্রেস, মানসিক অবসাদ, ইনসমনিয়া বা নিদ্রাহীনতা ইত্যাদি রোগগুলি বাড়ছে। আর এসবের প্রভাব এসে পড়ছে শরীরে। ডাক্তাররা বলছেন, সমস্ত কিছুর প্রভাব পড়ছে কিডনিতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১২,০০০ কর্মীকে ছাঁটাই, আর পিচাইয়ের বেতনে ব্যাপক বৃদ্ধি! কী চলছে গুগলের অন্দরে?

Sundar Pichai Google: গত ডিসেম্বরে, Google ঘোষণা করে যে সুন্দর পিচাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তারা সিইওকে একটি ইক্যুইটি পুরস্কার দেবে।

বিপুল ছাঁটাইয়ের জেরে বাড়ছে কিডনির রোগ

চিকিৎসা জগতের সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিগত ২-৩ মাসে পৃথিবী জুড়ে কিডনির অসুখের সংখ্যা বেড়েছে। এক আধটা কেস বাড়েনি; ডাক্তাররা বলছেন এক ধাক্কায় ৩০ শতাংশ রোগ বৃদ্ধি হয়েছে! বিভিন্ন কারণ রয়েছে এর পেছনে, তবে মূল কারণ হল ব্যাপকহারে কর্মী ছাঁটাই। স্ট্রেস যত বাড়ছে, ততই ঘুম উড়ছে মানুষের। আর ততই চাপ বাড়ছে কিডনির ওপর। পরে কিডনি থেকে সেই চাপ ছড়িয়ে পড়ছে গোটা দেহে।

কর্মী ছাঁটাই কীভাবে কিডনির ওপর প্রভাব ফেলছে?

ডাক্তারদের বক্তব্য, ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের খবর এখন রোজনামচা হয়ে গিয়েছে। কার কখন চাকরি চলে যাবে, কেউ বলতে পারছে না। ফলে সবসময় মনের মধ্যে দুশ্চিন্তা দানা বেঁধে পড়ে আছে। যত দিন যাচ্ছে, নানা দিক থেকে চাপ বাড়ছে। ফলে দুশ্চিন্তাও বাড়ছে। আর এই পরিস্থিতি মানুষের মনে তৈরি করছে মানসিক অবসাদ। তৈরি করছে ব্যাপক স্ট্রেস। আর তারই প্রভাব সরাসরি কিডনির ওপর পড়ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাতদিন সমানে জিম করেন, হার্ট সুস্থ আছে তো? নিজের অজান্তেই যে বিপদ ডেকে আনছেন

Excessive Workout Heart Affect : দৌড়লে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। সচল থাকে। কিন্তু সেই জিম আর দৌড়, ম্যারাথন যখন প্রাণঘাতী হয়ে দাঁড়ায়?

কিডনি প্রধানত আমাদের শরীরের রক্তকে পরিষ্কার রাখতে, রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। শরীরের ফিল্টারিং ইউনিট বা ‘অ্যাকোয়াগার্ড’ বলা যেতে পারে। যখন ব্যাপক স্ট্রেস, অবসাদের মতো রোগ গ্রাস করে, তখন সেটা আমদের শরীরে প্রভাব ফেলে। রক্তচাপ বেড়ে যায়, রক্তে শর্করা বা ব্লাড সুগারের পরিমাণও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দুইয়ের প্রভাব সরাসরি পড়ে কিডনির ওপর।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হলে সেই ঝড়ের দাপট এসে পড়ে কিডনির ওপর। ফলে কিডনির কাজ ক্ষতিগ্রস্ত হয়। আর সেটা হলে চাপ এসে পড়ে হৃদপিণ্ড ও গোটা সিস্টেমের ওপর। ফলে বিপদের পরিসীমা বাড়ে বই কমে না। অনেকে আবার চিন্তা থেকে মুক্তি পেতে সিগারেট, অ্যালকোহলের শরণাপন্ন হন। এতে বিপদ আরও বাড়ে। মদ, সিগারেট গিয়ে কিডনির আরও ক্ষতি করে। বিষ জমতে শুরু করে কিডনির মধ্যে।

মুক্তির উপায়?

ডাক্তারদের বক্তব্য, এখান থেকে মুক্তি পেতে গেলে নিজের স্ট্রেস, মানসিক স্বাস্থ্যের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। সেটা খুবই মুশকিল কাজ, কিন্তু একটু ধৈর্য ধরলে সেটা করা সম্ভব। যেমন –

  • আপনার জন্য আরও কিছু লেখা
বুকে ব্যথা, মাথায় অসহ্য যন্ত্রণা! যে বিপদ মাথাচাড়া দিচ্ছে কোভিড ভ্যাকসিনের নেওয়ার পর

POTS : কোভিড ভ্যাক্সিন-পরবর্তী শারিরীক জটিলতার তালিকায় এবার সংযোজিত হল পসচ্যুরাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিন্ড্রোম। সংক্ষেপে POTS।

স্বাস্থ্যকর খাবার খাওয়া

নিজের হার্ট আর কিডনির দিকে খেয়াল রাখুন। সেজন্য পরিমিত, স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করে দিন আজ থেকেই। টাটকা সবজি, ফলমূল খান। আর সবচেয়ে বড় কথা, খাবারে নুনের পরিমাণ যত কম থাকে ততই ভালো। অতিরিক্ত চিনি খাওয়াও বন্ধ করতে হবে।

ব্যায়াম, শরীরচর্চা

শরীরে মেদ জমতে দেওয়া যাবে না। সেটা হলে সমস্যা আরও বাড়বে। তাই প্রতিদিন শরীরচর্চা, ব্যায়ামের অভ্যাস করুন। খেলাধুলা করুন। এর ফলে ক্যালোরি কমবে, মেদও ঝরবে। আর ব্যায়াম করলে স্ট্রেস, অবসাদের মতো রোগকেও একটু একটু করে দূরে সরিয়ে রাখা যাবে।

সঠিক ঘুম

ঘুম মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে অন্তত ৭-৮ ঘণ্টা টানা ঘুম দরকার। সেটা না হলে শরীর আরও ভেঙে পড়বে। যদি ঘুম না আসে, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। ব্যায়াম করুন, ধ্যান করুন। খাওয়াদাওয়া নিয়ম মেনে করুন। নিজের মনটাকে শান্ত করুন।

সিগারেট নৈব নৈব চ

মদের পাশাপাশি সিগারেট-বিড়িও ছাড়তে হবে। মানসিক অবসাদ, স্ট্রেসের মধ্যে থাকলে ধূমপানের অভ্যাস বেড়ে যায়। তাই এখন থেকেই সেই সমস্যায় দাঁড়ি দিন। সিগারেট সেবন একেবারেই চলবে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।