ঘুমের মধ্যেই ৫০০-রও বেশি মৃত, শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে যে বীভৎস ছবি দেখল তুরস্ক

Turkey Massive Earthquake : পরপর দুটো ভূমিকম্পের রেশ বেশ কয়েক সেকেন্ড ধরে চলে। আর তার ফলেই ঘটে চরম বিপর্যয়।

inscript
২ মিনিট
ঘুমের মধ্যেই ৫০০-রও বেশি মৃত, শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে যে বীভৎস ছবি দেখল তুরস্ক

একের পর এক বাড়িঘর ভেঙে পড়ছে। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েছে গাড়ি। চারিদিকে মানুষের আর্তনাদ, যে যেখানে পারছে ছুটে বেড়াচ্ছে। আপাতত তুরস্ক ও সিরিয়ার চেহারাটা ঠিক এমনই। ৬ ফেব্রুয়ারি, সোমবার, ভোররাতে তীব্র ভূমিকম্প অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে যার মান ছিল ৭.৮। কেবল তুরস্ক নয়, সিরিয়া, লেবানন, ইজরায়েল, সাইপ্রাস, গ্রিসেও সেই ভূমিকম্পের প্রভাব পড়ে। মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় একটা গোটা এলাকা। স্থানীয় প্রশাসন, সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃতের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না। তবে এখনও অবধি ৫০০-রও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। ২৩০০-এরও বেশি মানুষ গুরুতর আহত। এই সংখ্যাটি আরও বাড়তে পারে, আশঙ্কা প্রশাসনের।

৬ ফেব্রুয়ারি, তুরস্কের স্থানীয় সময় ভোর ৪ টে ১৭ মিনিট। অধিকাংশ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন। তখনই তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, সিরিয়া। গাজিয়ানতেপের নুরদাগি শহরের ২৬ কিমি দূরে ভূমিকম্পের কেন্দ্র ছিল। ঠিক তারপরেই আরও একটি ভূকম্প হয়, যার মান ছিল ৬.৭। আগেরটার তুলনায় তীব্রতার বিচারে একটু কম হলেও, একেবারে নিরীহ ছিল না। পরপর দুটো ভূমিকম্পের রেশ বেশ কয়েক সেকেন্ড ধরে চলে। আর তার ফলেই ঘটে চরম বিপর্যয়। কারও কারও মতে, পুরো কম্পন অন্তত ২-৩ মিনিট ধরে হয়।

এর ফলে তুরস্কের ১০ টি শহর প্রবল ক্ষতির মুখে পড়ে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানান, অন্তত ১৭০০ টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। সমস্যা আরও বাড়ে অন্য জায়গায়। যে সময়ে ভূমিকম্প হয়, তখন অধিকাংশ মানুষই ঘুমিয়েছিলেন। ফলে কম্পন টের পাওয়ার পর চট করে বাইরে বেরিয়ে আসতে পারেননি। একের পর এক বাড়ি, ফ্ল্যাট ভেঙে যায়, ব্রিজ ভেঙে যায়। আর মানুষ ঘুমের মধ্যেই সেই বিশাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এখনও অনেকেই সেখানে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। যত সময় যাচ্ছে, মৃত ও আহতের গ্রাফ ততই বাড়ছে। এর জেরেই আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তুরস্ক ও সিরিয়া প্রশাসন।

এই ঘটনা ঘটার পরই রীতিমতো আতঙ্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায়ও সেই রেশ এসে পড়ে। শতাব্দীর অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে, সেটা এখনই বলা যাচ্ছে না। ১৯৯৯ সালে তুরস্ক এরকমই একটি ভূমিকম্প দেখেছিল। অবশ্য তার তীব্রতা ছিল ৭.৬। সেই সময় ১৭ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন এই ঘটনায়। খাতায় কলমে তীব্রতার বিচারে সেই ভূমিকম্পের থেকে বেশি তীব্রতা দেখা গিয়েছে সাম্প্রতিক এই কম্পনে। কাজেই মৃত আর ক্ষয়ক্ষতির হিসেব আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন।

ইতিমধ্যেই জানা যাচ্ছে, ভূমিকম্পের জেরে তুরস্কের শতাব্দীপ্রাচীন, ঐতিহাসিক গাজিয়ানতেপ দুর্গ ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। প্রায় ধ্বংসই হয়ে গিয়েছে বলা যায়। এছাড়াও সতেরোশো শতকে তৈরি ঐতিহাসিক সিরভানি মসজিদের ডোম আর দেওয়ালের একাংশও ভেঙে পড়েছে। ফলে দেশের ঐতিহ্যও ভয়ংকরভাবে ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে তুরস্ক সরকার।

ইতিমধ্যে সুনামির সতর্কতাও জারি হয়েছে। ইতালির উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। কাউকে উপকূলের কাছে যেতে দেওয়া হচ্ছে না। যদি সুনামি হয়, তাহলে সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি রাখা হচ্ছে। সব মিলিয়ে তুরস্ক, সিরিয়া ও সংলগ্ন দেশগুলিতে এখন যুদ্ধকালীন পরিস্থিতি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।