পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু! ধ্বংস হতে পারে মানবজাতি? যা জানাচ্ছে ISRO

Asteroid Earth Collision: বেশিরভাগ প্রজাতিই এর ফলে ধ্বংস হয়ে যায়। সম্ভবত এই ধরনের গ্রহাণুর প্রভাবেই ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছিল।

inscript
২ মিনিট
পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু! ধ্বংস হতে পারে মানবজাতি? যা জানাচ্ছে ISRO

সাল ১৯০৮। দিনটা ছিল ৩০ জুন। একটি গ্রহাণু থেকে এক বিশাল বায়ু বিস্ফোরণ ঘটে। প্রায় ২,২০০ বর্গকিলোমিটার ঘন জঙ্গল তাতে শেষ হয়ে যায়। সাইবেরিয়ার গভীরে তুঙ্গুস্কায় এই গ্রহাণুর বায়ু বিস্ফোরণে প্রায় ৮০ মিলিয়ন গাছ ধ্বংস হয়ে গেছিল। অ্যাপোফিস হচ্ছে পৃথিবীর কাছাকাছি একটি গ্রহাণু। এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক গ্রহাণু এটিই। এই গ্রহাণুর ব্যাস ৩৭০ মিটার। ২০২৯ সালের ১৩ এপ্রিল এবং ফের ২০৩৬ সালে আমাদের গ্রহের দিকে ধেয়ে আসবে অ্যাপোফিস। ১০ কিমি বা তার চেয়ে বড় কোনও গ্রহাণুর প্রভাবে কিন্তু জনজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। বেশিরভাগ প্রজাতিই এর ফলে ধ্বংস হয়ে যায়। সম্ভবত এই ধরনের গ্রহাণুর প্রভাবেই ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছিল। পৃথিবী জুড়ে বিভিন্ন মহাকাশ সংস্থাগুলি গ্রহাণু থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য গ্রহের প্রতিরক্ষা ক্ষমতা তৈরির লক্ষ্যে কাজ করছে। এই কাজে জড়িয়ে আছে ISRO-ও। আর ইসরো জানাচ্ছে, অ্যাপোফিস পৃথিবীতে এসে পড়লে ফলাফল ভালো হবে না।

ইসরো প্রধান এস সোমনাথ বলছেন, "আমাদের আয়ুষ্কাল ৭০-৮০ বছর। আমরা আমাদের জীবদ্দশায় এমন বিপর্যয় দেখি না, তাই আমরা বিষয়টাকে গুরুত্ব দিই না, ভাবি এসব হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বিশ্ব এবং মহাবিশ্বের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে এই ঘটনাগুলি ঘন ঘন হয়। গ্রহের দিকে গ্রহাণুর ধেয়ে আসা এবং এর ফলে বিপর্যয় সাধারণ ঘটনা। আমি একটি গ্রহাণুকে বৃহস্পতিকে আঘাত করতে দেখেছি। পৃথিবীতে এমন ঘটনা ঘটলে আমরা সবাই বিলুপ্ত হয়ে যাব।” সোমনাথ আরও জানান, গ্রহ আর গ্রহাণুর ধাক্কা বাস্তব সম্ভাবনা। আমাদের নিজেদের এর জন্য প্রস্তুত করতে হবেই। তবে পৃথিবীর সঙ্গে এমন ঘটনা ঘটুক এমন আশঙ্কার কথাও ভাবতে চান না বিজ্ঞানীরা। মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে তবে। অথচ এই ঘটনা আটকানোও সম্ভব না তাই বিকল্প খুঁজছেন বিজ্ঞানীরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একটি নয়, সংখ্যায় অনেক! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, শেষের সেদিন কি এসেই গেল?

Giant Asteroids coming toward Earth : ইতিমধ্যেই পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। আক্ষরিক অর্থেই এটি বেশ বড় একটি গ্রহাণু।

সোমনাথ জানাচ্ছেন, "আমাদের কাছে একটি পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা গ্রহাণুকে বিচ্যুত করতে পারি। আমরা পৃথিবীর কাছাকাছি কোনও বস্তু এলে তা শনাক্ত করতে পারি এবং সেটিকে সরিয়ে নিতে পারি। তবে কখনও কখনও সেটাও অসম্ভব হয়ে যায়। সুতরাং, প্রযুক্তির বিকাশ দরকার, পূর্বাভাস করার ক্ষমতা, গ্রহাণুকে সরানোর জন্য আকাশে ভারী বস্তু পাঠানোর ক্ষমতা বৃদ্ধি, পর্যবেক্ষণের উন্নতির জন্য আরও নিবিড় গবেষণা করা দরকার।"

সাম্প্রতিক বছরগুলিতে গ্রহাণু বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে বিজ্ঞানের। DART মিশন গ্রহাণু বিক্ষেপণের জন্য নির্দিষ্ট প্রযুক্তির সাম্প্রতিক সফল প্রদর্শনের ফলে এই ক্ষেত্রে বিশ্বব্যাপী আগ্রহ বেড়েছে। গত ৩০ জুন ছিল বিশ্ব গ্রহাণু দিবস। ISRO এই উপলক্ষ্যে একটি কর্মশালারও আয়োজন করেছিল। সেখানে JAXA এবং ESA-এর মতো মহাকাশ সংস্থার নেতৃস্থানীয় বিশেষজ্ঞরা হায়াবুসা-২ গ্রহাণু মিশন, চলমান গ্রহ প্রতিরক্ষা এবং ESA-র গ্রহাণু পর্যবেক্ষণ কার্যক্রম ও তার ভূমিকা নিয়ে প্রযুক্তিগত আলোচনা করেছেন। IAWN (ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ওয়ার্নিং নেটওয়ার্ক) এবং SMPAG (স্পেস মিশন প্ল্যানিং অ্যাডভাইজরি গ্রুপ)-এর মতো সংস্থাগুলি গ্রহাণুর প্রভাবের সঙ্কট মোকাবিলায় কাজ করছে।

ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কে (ISTRAC) সহযোগী পরিচালক অনিল কুমার জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে কোনও গ্রহাণু আঘাত হানবে কিনা এবং আমরা তা থেকে রক্ষা পেতে প্রস্তুত কিনা তা খুঁজে বের করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।