'দেখো আলোয় আলো আকাশ'! ২০২২-এ মহাকাশের যে ছবিগুলি মানুষের চোখ ধাঁধিয়ে দিয়েছে

2022 Mesmerizing galaxy image: সুবিশাঁল টেলিস্কোপ তুলে ধরল মহাবিশ্বের বেশকিছু রহস্য। সামনে এল মহাকাশের চমকপ্রদ কিছু ছবি।

Aritra Som
৩ মিনিট
'দেখো আলোয় আলো আকাশ'! ২০২২-এ মহাকাশের যে ছবিগুলি মানুষের চোখ ধাঁধিয়ে দিয়েছে

আর মাত্র কয়েক পা। দরজার দোরগোড়ায় প্রায় চলেই এল ২০২৩। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন আশা। তবে ২০২২-ও কম ছাপ রাখল না। ঘটনার ঘনঘটায় পেরিয়ে গেল গোটা একটা বছর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একের পর এক ছবি। তবে খেলা, রাজনীতি, ভ্রমণের পাশে এবার সেই ছবির ভিড়ে জায়গা করে নিল মহাকাশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অত্যাধুনিক, সুবিশাঁল টেলিস্কোপ তুলে ধরল মহাবিশ্বের বেশকিছু রহস্য। সামনে এল মহাকাশের চমকপ্রদ কিছু ছবি। সেই সমস্তই আরও একবার ফিরে দেখা যাক।

ব্ল্যাক হোলের ‘দুরন্ত ঘূর্ণি’

২০১৯-এ প্রথমবার গোটা বিশ্ব দেখেছিল ব্ল্যাক হোলের আসল ছবি। এতদিন কেবল বিজ্ঞানীদের কল্পনা, অঙ্ক আর বিজ্ঞানেই লুকিয়েছিল এই রহস্যময় বস্তুটি। ২০১৯ প্রথমবার সেই ছবি সামনে আনল। তার তিন বছর পর, ২০২২-এ ফের একটি ব্ল্যাক হোলের ছবি সামনে এল। ১২ মে তারিখে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ESO) একটি ছবি প্রকাশ করে। ইভেন্ট হরাইজন টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীদের একটি দল এই ছবি তুলে ধরতে সক্ষম হন। ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয় ‘স্যাজিটারিয়াস এ’ (Sagittarius A)। সুপারম্যাসিভ এই ব্ল্যাক হোলটির এই ছবিই প্রথমবার তার অস্তিত্বের প্রমাণ দিল। মাঝে কালো গহ্বর, তার আশেপাশে আলোর বলয় আসলে একটি নক্ষত্র, যেটি ব্ল্যাক হোলের গ্রাসে চলে যাচ্ছে।

ব্ল্যাক হোলের ‘দুরন্ত ঘূর্ণি’

তারার আলোয় আলো

এক ঝলক দেখে মনে হবে রূপকথার ফিনিক্স পাখি। আসলে তা নয়। এবছরই নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ার ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) একটি ছবি তুলে ধরেছে। ছবিটি আসলে একটি প্রোটো স্টারের। এই নক্ষত্রটি একেবারে নিজের কিশোর অবস্থায় রয়েছে। আণবিক ক্লাউডের ভেতর থেকে যাবতীয় ভর সংগ্রহ করছে এই নবীন নক্ষত্রটি। এখনও বেড়ে ওঠার পর্যায়ে রয়েছে। সেই ছবিই উঠে এল নাসার টেলিস্কোপে। মাঝে নক্ষত্র,, তার দু’দিক দিয়ে বেরোচ্ছে আলো। লাল, কমলা, হলুদ, নীল রঙের এক মায়াবী ছবি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯০ কোটি বছর ধরে মহাকাশের পথ পেরিয়ে পৃথিবীতে কোন বার্তা এসে পৌঁছল?

NASA GRB Signal: ১৯০ কোটি আলোকবর্ষ দূরে স্যাগিত্তা নক্ষত্রপুঞ্জ থেকে এই সিগন্যালের উৎপত্তি হয়েছে।

তারার আলোয় আলো

বিশ্বমাঝে জাগ্রত যে আলো

এবারও কামাল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের। মহাবিশ্বের ছবি তুলে ধরতে সবসময় তৎপর এই টেলিস্কোপটি। এ বছর সে-ই ফের একটি ছবি নিয়ে হাজির হল। এটি এসএমএসিএস ০৭২৩ (SMACS 0723) গ্যালাক্সি ক্লাস্টার। বিভিন্ন গ্যালাক্সির সম্মিলিত একটি ছবি, যা চোখ ধাঁধিয়ে দেবেই।

বিশ্বমাঝে জাগ্রত যে আলো

সৃষ্টির স্তম্ভ

১৯ অক্টোবর নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া এই অদ্ভুত ছবিটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। চারিদিকে নক্ষত্রদের মাঝে একটি মেঘের স্তম্ভ উঠে গিয়েছে। সৃষ্টির স্তম্ভ নাম কেন? কারণ এই মেঘ আসলে গ্যাস আর ধুলোকণার সম্মিলিত একটি পিণ্ড। এখান থেকেই নক্ষত্রের জন্ম হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অজানা সৌরজগতের সন্ধান দিতে পারে দীর্ঘ পথ হাঁটা এই মহাকাশযান

তাদের যাত্রা চলতে থাকবে, অজানার পথে, অসীমের পথে, 'Interstellar Space'-এর মধ্য দিয়ে, যার ৯০ শতাংশই অন্ধকার, শীতল। যেখানে সূর্যের প্রভাব আর নেই।

সৃষ্টির স্তম্ভ

স্টারি নাইট

একঝলক দেখলে কিংবদন্তি চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত ছবিটির কথাই মনে পড়বে। ১২ জুলাইয়ে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ থেকে নেওয়া এই ছবিটি চোখে ধাঁধাঁ লাগিয়ে দেয়। এটি আসলে ক্যারিনা নেবুলার ছবি। আর তার আশেপাশে জ্বলজ্বল করছে আরও অজস্র তারা।

স্টারি নাইট

নেপচুনের আংটি

২১ সেপ্টেম্বর নাসার তরফ থেকে আরও একটি ছবি সামনে আনা হয়। এটি আমাদের সৌরজগতের ছবি। হাজার তারার মাঝে জ্বলজ্বল করছে একটি হালকা লাল রঙের বস্তু। এটি আসলে নেপচুন, সূর্যের অষ্টম গ্রহ। সবচেয়ে মজাদার বিষয় হল, এই ছবিতে খুব স্পষ্টভাবে নেপচুনের বলয়গুলো দেখা যাচ্ছে। যেটা এই ছবিকে আরও রোমহর্ষক করে তুলেছে।

নেপচুনের আংটি

বৃহস্পতির আলো

শেষ করা যাক সৌরমণ্ডলের সবচেয়ে বড়ো গ্রহটিকে নিয়ে। ২২ আগস্ট নাসার জেমস ওয়েব টেলিস্কোপ বৃহস্পতির একটি ছবি তোলে। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এটি। কারণ, এতো স্পষ্ট, এতো সুন্দর বৃহস্পতির ছবি এর আগে পাওয়া যায়নি। ছবিতে স্পষ্ট বিখ্যাত ‘গ্রেট রেড স্পট’, সঙ্গে দেখা যাচ্ছে বলয়ও। তবে ছবিটিকে অনন্য করেছে দুই মেরুর অরোরা।

বৃহস্পতির আলো

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।