মীনাক্ষীকে ঘিরে বাম যুবদের উৎসাহের সীমা নেই, তবু অতীতই ভবিষ্যতের অন্তরায়

CPIM New Leaders: মীনাক্ষীদের ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু হল তাঁদের অতীত। পশ্চিমবঙ্গের মানুষ এখনও তৃণমূল-বিজেপির বিকল্প হিসেবে বামেদের ভাবতে পারছেন না।

Sambit Pal
৪ মিনিট
মীনাক্ষীকে ঘিরে বাম যুবদের উৎসাহের সীমা নেই, তবু অতীতই ভবিষ্যতের অন্তরায়

২০১৯ লোকসভা নির্বাচনের পরে যখন প্রথম বার দেখা গেল যে পশ্চিমবঙ্গ থেকে কোনও বাম প্রার্থী সাংসদে যেতে পারলেন না, তখন এক শীর্ষ বাম নেতার সঙ্গে দলের ভরাডুবি নিয়ে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে দ্বিতীয় প্রজন্মের নেতৃত্বের প্রশ্ন উঠতেই তিনি একজনের নাম নিয়েছিলেন — মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি ছিল যে মীনাক্ষী খুব ভাল বক্তা এবং লম্বা রেসের ঘোড়া। অভিযোগ ছিল মীনাক্ষীকে মিডিয়া তাদের আলোর তলায় আনছে না।

তখন মিডিয়ার আলো মীনাক্ষীর উপর পড়ার কথাও ছিল না। কারণ তখনও তিনি নন্দীগ্রামের মতো হাই-প্রোফাইল আসনে প্রার্থী হননি। নবান্ন অভিযানে নেতৃত্ব দেননি। আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খাটেননি। ভাল বক্তা হিসেবে তাঁকে নিয়ে বর্ধমান-আসানসোলের সিপিআইএম দলে বা শীর্ষ নেতৃত্বের আলোচনায় এলেও, মিডিয়ার প্রচারের আলোয় আসার কথা ছিল না।

আজ পাঁচ বছর পরে বাম নেতাদের মধ্যে মীনাক্ষীই প্রচারের আলো শুষে নিচ্ছেন রাজ্য জুড়ে। তার নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে কয়েশ' ভিডিও উঠে আসে আজ। রাজ্য জুড়ে ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষ করার পর তাঁর নেতৃত্বেই ব্রিগেড সমাবেশ হচ্ছে। পাড়ায় পাড়ায় দেওয়াল লিখনে প্রধান বক্তার নাম মীনাক্ষীই।

আলঙ্কারিক পদটি হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু রাজ্যের বাম সমর্থকদের মধ্যে বেশির ভাগই মীনাক্ষীকেই নিজেদের 'ক্যাপ্টেন' বলে ধরে নিচ্ছেন। কেউ কেউ তাঁকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রীও মনে করছেন। বাম-বিরোধীরা একে একটু বাড়াবাড়ি মনে করতেই পারেন। এ যেন খানিকটা গাছে কাঁঠাল গোঁফে তেল!

  • আপনার জন্য আরও কিছু লেখা
অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে বামেরা, ছাত্র-যুবদের মন কি পেল ইনসাফ যাত্রা?

Insaf Yatra : ইনসাফ যাত্রা কেন হচ্ছে, সমস্ত মানুষ, বা নিদেন পক্ষে অর্ধেক সাধারণ মানুষের কাছেও তা স্পষ্ট নয়।

কিন্তু বামপন্থী পরিবারে বড় হয়ে ওঠা মীনাক্ষীর ইউএসপি হল তাঁর সাধারণ ইমেজ। মুখে সাধারণের মতোই বুলি। একটি অদ্ভুত কথার টান। বৃন্দা কারাতদের মতো এলিটিজম তাঁর মধ্যে নেই। তাই ইনসাফ যাত্রার ভিডিওগুলোতে চোখ বোলালেই দেখা যাবে কোনও অশীতিপর বামপন্থী মহিলা সমর্থক মীনাক্ষীকে দেখার আশায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন দীর্ঘক্ষণ। কাছে এলে মীনাক্ষীকে জড়িয়ে ধরেন ঘরের মেয়ের আদরে। চোখে জল এসে যায় বৃদ্ধার।

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, বাম যুবদের মধ্যে যেমন তিনি উৎসাহের জোয়ার এনেছেন, তেমন প্রবীণদের মনেও আশার আলো দেখাচ্ছেন তিনি। মূল সিপিআইএম নেতারাও মীনাক্ষীকে জায়গা দিচ্ছেন। সুযোগ দিচ্ছেন বাম যুব আন্দোলনের মুখ হয়ে ওঠার। সেই ব্রতীন সেনগুপ্ত থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়ে শতরূপ ঘোষ পর্যন্ত যুব নেতাদের নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন বামেরা। একটি পরীক্ষাও সফল হয়নি। এবার মীনাক্ষীকে নিয়েও একই ধরনের পরীক্ষা চালাচ্ছেন তাঁরা।

এখনও পর্যন্ত ছাত্র যুবদের পড়াশোনা আর কাজের অধিকারকেই স্বাভাবিক ভাবে তাঁর প্রচারে বা রাজনীতিতে প্রাধান্য দিচ্ছেন মীনাক্ষী। তৃণমূলকে এই ইস্যুতে রাজ্যে আক্রমণ করার সুবিধাও রয়েছে। বিজেপির বিরুদ্ধেও আক্রমণ শানাচ্ছেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন নিজের সমর্থক ও সাংবাদিকদের সঙ্গে। একটি ভাবলেশহীন মুখে কড়া কড়া কথা শুনতে ভালও লাগছে অনেকের।

মীনাক্ষীর সুবিধে যে তাঁর টিমে তিনি সেই সব যুবদের পেয়েছেন যাঁরা বামফ্রন্ট সরকারের সুখের সময়টিতে হয় জন্মাননি বা জন্মালেও ক্ষমতার সুখলাভের জ্ঞান হয়নি তাঁদের। ফলে বিরোধী ভূমিকায় নামা এই প্রজন্মের জন্য সহজ। অধিকার ছিনিয়ে নেওয়ার স্লোগান তাঁদের জীবনের সঙ্গে মিলে যায়। এঁদের বেশিরভাগই কিন্তু বামপন্থী পরিবারে বা আবহে বড় হয়েছেন।

কিন্তু মীনাক্ষীদের ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু হল তাঁদের অতীত। পশ্চিমবঙ্গের মানুষ এখনও তৃণমূল-বিজেপির বিকল্প হিসেবে বামেদের ভাবতে পারছেন না। যাঁরা বামেদের আর ভোট দেন না, তাঁরা বামেদের প্রতি বিশ্বাস হারিয়েছেন বা নতুন ক্ষমতার স্বাদ পেয়েছেন।

বিকল্প না ভাবার একটি বড় কারণ হল সেই জনগণ তিন দশকের বামফ্রন্ট সরকারের স্মৃতি ভুলতে পারেনি। তাদের ঔদ্ধত্যকে এখনও বাম বিরোধী জনগণ সহজে ভুলে যেতে পারে না। এখনও পুরনো বামপন্থী নেতারাই ভাবতে পারেন না যে তাঁরা ক্ষমতার বাইরে রয়েছেন গত বারো বছর হয়ে গেল। অনেক জায়গাতেই স্থানীয় স্তরে তাঁদের ঔদ্ধত্য ও উন্নাসিকতা এখনও অমলিন।

মীনাক্ষীদের ইনসাফ যাত্রা বা ব্রিগেড সমাবেশ দেখে তাঁদের অনেকেরই রক্ত গরম হয়ে উঠবে ঠিকই। বিধানসভাতে বিধায়ক-শূন্য হয়েও অনেকেই মনে করবেন পরের নির্বাচনে তাঁরাই আবার বামফ্রন্ট সরকার গড়বেন। কিন্তু বাম আন্দোলনে নতুন রক্ত না বইলে তাঁদের জন্য কাজের কাজ কিছুই হবে না। অথচ পুরনো রক্তই এখনও বামপন্থীদের বেশিরভাগের শিরা-ধমনীতে বয়ে চলেছে।

কেন যে ২০১১ নির্বাচনে ভরাডুবি হল, কেন ২০১৯-এ বাম ভোটে রামে গিয়ে নোঙর ফেলল, কেনই ২০২১-এ এসে বিধানসভায় কোনও নির্বাচিত জনপ্রতিনিধি তাঁরা পাঠাতে পারলেন না—এ'সব নিয়ে যথাযথ পর্যালোচনাই সিপিআইএম নেতারা করলেন না। যেটুকু করলেন তার প্রেক্ষিতে ব্যবস্থাও নিলেন না। তাই কংগ্রেসকে গলায় জড়িয়ে ধরতে হল বা আব্বাসকে মঞ্চে তুলে ধরতে হল। নিজেদের রাজনীতি ডুবে গেল গড্ডালিকায়।

কাজের দাবি যে কোনও যুবক-যুবতীর মনের কথা। বামপন্থীরা ধর্ম ও পরিচয়ের রাজনীতি ছেড়ে অর্থনৈতিক দাবির রাজনীতি করবেন এটাও স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভারতবর্ষের রাজনীতি গত এক দশকে তার রং পাল্টেছে খুব দ্রুত। ধর্ম ও পরিচয়ের রাজনীতি মূলধারার রাজনীতিতে জায়গা করে নিয়েছে। মন জয় করেছে শিক্ষিত যুবক-যুবতীরও।

এই পরিস্থিতিতে মীনাক্ষীদের বিকল্প রাজনীতির আলেখ্য তৈরি করতে হবে। শুধুমাত্র বামপন্থী পরিবারে বা আবহে বেড়ে ওঠা যুবক-যুবতী নয়, তৃণমূল-বিজেপিতে আকৃ্ষ্টদেরও নিজেদের দিকে টানতে হবে।

সিপিআইএম-এর বৃদ্ধ নেতারা মীনাক্ষীদের নতুন পথে হাঁটার কতটা সুযোগ করে দেবেন বা কতটা সঠিক দিশা দেখাবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই বামেদের অতীতই বামেদের ভবিষ্যতের জন্য বড় অন্তরায়। মীনাক্ষী ঠিকই বলেছেন একজনের মুখের উপর শুধু রাজনীতি নির্ভর করে না। কোন রাজনীতির প্রতিনিধিত্ব সেই মুখ করছেন জনগণের কাছে সেটাও গুরুত্বপূর্ণ। তা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সত্যি ছিল, তেমনই মীনাক্ষী মুখোপাধ্যায়ের।

লিখেছেন
Sambit Pal
Sambit Pal
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?