আসছে বাজেট, নির্মলার থেকে কী কী চাইছেন মধ্যবিত্ত?

Income Tax Budget 2024 Expectations: ২০২৪ সালের পূর্ণ বাজেট ঘোষণা হবে আগামী ২৩ জুলাই, মঙ্গলবার। সেই বাজেটে নয়া সরকারের কাছ থেকে মধ্যবিত্তদের অনেক আশা।

Sohini Das
৩ মিনিট
আসছে বাজেট, নির্মলার থেকে কী কী চাইছেন মধ্যবিত্ত?

ফি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট ঘোষণা করে কেন্দ্র সরকার। ২০২৪ সালেও সেই প্রথার অন্যথা হয়নি। কিন্তু ২০২৪ সাল ছিল অন্য বছরের চেয়ে আলাদা। দেশ ততক্ষণে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের ১৮তম লোকসভা নির্বাচনে। দেশবাসীর আশা ছিল, ভোটমুখী বাজেটে সাধারণ মানুষের জন্য অনেক ঘোষণাই থাকবে। কিন্তু বাস্তবে ঘটেনি তেমন কিছুই। ভোটমুখী বাজেটে তেমন বড় কোনও ঘোষণাই করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বরং জানিয়ে দেন, ভোটের পর নতুন মন্ত্রিসভা গঠনের পরেই বাজেট সামনে আনবে বিজেপি সরকার। ভোটের আগে ঠিক কতটা আত্মবিশ্বাসী গেরুয়া শিবির, তা বোঝাতেই বিজেপির এমন পদক্ষেপ বলে মনে করেছিলেন অনেকে।

ভোট মিটে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের সাহায্যে কুর্সি দখল করে তৃতীয় বার সরকার গড়েছে বিজেপি। আরও একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে নির্মলা সীতারমন। আগামী ২৩ জুলাই নয়া সরকারের নতুন বাজেট ঘোষণা। এই নিয়ে সপ্তমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট ঘোষণা করবেন নির্মলা। এর আগে মোরারজি দেশাইয়ের পর পর ৬টি বাজেট ঘোষণার রেকর্ড ছিল। সেই রেকর্ডকে ভেঙে ফেলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মোদি ৩.O জমানার প্রথম পূর্ণ বাজেট হতে চলেছে এটি। ফেব্রুয়ারিতে যে সংক্ষীপ্ত বাজেট আনা হয়েছিল, যাতে প্রায় কোনও কিছুই ঘোষণা হয়নি, তা ছিল অর্ন্তবর্তীকালীন বাজেট। স্বাভাবিক ভাবেই নয়া সরকারের কাছ থেকে প্রচুর প্রত্যাশা সাধারণ মানুষের। তার উপর সবে সবে আয়কর দিয়ে উঠেছেন দেশবাসী। সেই ঘা দগদগে বললে ভুল হয় না। ফলে এই বাজেটে আয়করে ছাড় নিয়ে আশায় বুক বেঁধেছে আপামর জনতা। সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন নয়া সরকারের পূর্ণ বাজেট?

  • আপনার জন্য আরও কিছু লেখা
অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্তের হাতে পেনসিল? আয়কর নিয়ে যা জানালেন নির্মলা

Interim Budget 2024: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাজেটের সেই লাল বিফকেস উধাও হয়েছে। তার বদলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে শোভা পায় আজকাল একটি লাল কভার বিশিষ্ট ট্যাব।

ক্লিয়ার ট্যাক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অর্চিত গুপ্ত মনে করছেন, কর ব্যবস্থায় 80EEB-র অধীনের ছাড়গুলি করদাতাদের উৎসাহিত করতে পারে। যার আওতায় বৈদ্যুতিন যানবাহন কেনার জন্য প্রদত্ত ঋণের সুদের উপরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড়ের অনুমতি মেলে। নতুন আয়কর কাঠামো অনুযায়ী, বছরে ১৫-২০ লক্ষ আয়কারীদের তাদের রোজগারের ৩০ শতাংশ আয়কর হিসেবে জমা দিতে হয়। অর্চিত গুপ্ত মনে করছেন, আয়কর ২২ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনতে পারলে ওই আয়বন্ধনীর করদাতাদের অনেকটাই স্বস্তি দেওয়া যাবে। ট্যাক্সটুউইন সংস্থার সিইও ও সহ-প্রতিষ্ঠাতা অভিষেক সোনি মনে করছেন, নতুন আয়কর ব্যবস্থায় করকাঠামোটিকে আর একটু সরল করার প্রয়োজন রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চলে এল আয়কর দাখিলের দিন, কী করে সহজ ফর্মের মাধ্যমে ITR 1 ফাইল করবেন?

ITR 1 Sahaj Form Eligibility : নিজের আয়কর মিটিয়ে দিন এই ফর্ম ব্যবহার করে। তার আগে জেনে নিন এই বিশেষ ফর্মের খুঁটিনাটি তথ্য।

এই মুহূর্তে দেশে নয়া আয়কর কাঠামোটি চালু রয়েছে, তার আওতায় ৩ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হয় না উপার্জনকারীকে। ৩ লক্ষ থেকে ৬ লক্ষের মধ্যে আয় যাঁদের তাঁদের ৮৭এ ধারার অধীনে ৫ শতাংশ হারে আয়কর দিতে হয়। ৬ লক্ষ থেকে ৯ লক্ষের মধ্যে আয় যাঁদের, তাঁদের ১০ শতাংশ হারে আয়কর দিতে হয়। ৯ লক্ষ থেকে ১২ লাখের মধ্যে আয় যাঁদের, তাঁদের আয়কর দিতে হয় ১৫ শতাংশ হারে। ১২ লক্ষ থেকে ১৫ লক্ষের মধ্যে আয় যাঁদের, ২০ শতাংশ হারে তাঁদের আয়কর দিতে হয়। ১৫ লক্ষের উপরে যাঁদের আয়, তাঁদের আয়করের হার ৩০ শতাংশ। পুরনো করকাঠামোয় আড়াই লক্ষ আয় পর্যন্ত কোনও রকম আয়কর দিতে হত না। আড়াই থেকে ৫ লক্ষ আয় যাঁদের, তাঁদের ৫ শতাংশ হারে আয়কর দিতে হত। ৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত আয় যাঁদের, তাঁদের ২০ শতাংশ হারে আয়কর দিতে হয়। ১০ লক্ষ টাকার উপরে আয় যাঁদের, তাঁদের আয়কর দিতে হত ৩০ শতাংশ হারে।

২০২৪ সালের পূর্ণ বাজেট ঘোষণা হবে আগামী ২৩ জুলাই, মঙ্গলবার। সেই বাজেটে নয়া সরকারের কাছ থেকে মধ্যবিত্তদের অনেক আশা। বিশেষত করদাতারা অতিপ্রয়োজনীয় কিছু করছাড় প্রত্যাশা করছেন। মূল ছাড়ের সীমা ৩ লক্ষ ৫ লক্ষ টাকায় নিয়ে যাওয়ার দাবি রয়েছে অনেকদিনের। পাশাপাশি স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়ানো থেকে শুরু করে নয়া আয়কর পরিকাঠামোর অধীনে নতুন করছাড়ের সুবিধা পাওয়ার আশায় রয়েছেন দেশবাসী। এই মুহূর্তে নয়া আয়কর ব্যবস্থার আওতায় ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা রয়েছে। কিন্তু পুরনো আয়কর কাঠামোতে তেমন কোনও ছাড় নেই। ২৩ জুলাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আয়কর সংক্রান্ত বেশ কিছু ছাড়ের ঘোষণা শোনার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু সত্যিই কি মধ্যবিত্তের সেই প্রত্যাশা পূরণ করবে নতুন সরকার? নাকি প্রতিবারের মতোই খালি হাতে ফিরতে হবে সাধারণ মানুষকে? প্রশ্ন আপাতত সেটাই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?