মোদি মন্ত্রিসভা 3.O: বিজেপির ভাগ-বাঁটোয়ারা খুশি মনে মানবেন নীতীশ-নাইডুরা?

Modi 3.0 Cabinet: এখন কথা হচ্ছে, এই সমস্ত জরুরি মন্ত্রক কি বিজেপি হাতছাড়া করবে শরিকদের মন রাখতে? ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৯৩টি জিতেছে এনডিএ।

Sohini Das
৩ মিনিট
মোদি মন্ত্রিসভা 3.O: বিজেপির ভাগ-বাঁটোয়ারা খুশি মনে মানবেন নীতীশ-নাইডুরা?

লোকসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা না পেলেও সরকার গড়ার পথে বিজেপি। তবে তার জন্য এনডিএ জোট শরিকদের উপরেই ভরসা রাখতে হচ্ছে মোদিশিবিরকে। সব ঠিক থাকলে আগামী রবিবারই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সব কটি শরিক দল প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে বেছেও নিয়েছেন। রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগও দিয়ে এসেছেন মোদি। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, শনিবারই শপথ গ্রহণ করবেন মোদি। তবে পরে সেই পরিকল্পনায় খানিকটা বদল আসে।

প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি, এ কথা একরকম ঠিক। তবে তাঁর বাকি মন্ত্রিসভায় কে কোন পদ পেতে চলেছেন। মোদির মন্ত্রিসভা 2.O থেকে কতটা আলাদা হতে মন্ত্রিসভা 3.O? সমর্থনের পরিবর্তে একগুচ্ছ জরুরি দফতরের দাবি ইতিমধ্যেই করে রেখেছে শরিকদলগুলি। জেডিইউ প্রধান নীতীশ কুমার দলের জন্য চেয়েছেন চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ। রেল, গ্রামোন্নয়ন ও জলসম্পদের মতো মন্ত্রক রয়েছে সেই তালিকায়। অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু চেয়ে রেখেছেন তিনটি পূর্ণমন্ত্রী ও দু'টি প্রতিমন্ত্রী পদ। জলসম্পদ, গ্রামোন্নয়ন মন্ত্রক, তথ্য-সম্প্রোচার মন্ত্রক, কৃষি মন্ত্রক, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রকে নিজেদের সাংসদের দেখতে চাইছেন চন্দ্রবাবু। তালিকায় রয়েছে সড়ক পরিবহণ মন্ত্রকও। তার সঙ্গে তাঁর চাই স্পিকারের পদ। মন্ত্রিত্ব চাই বিহারের চিরাগ পাসোয়ানের দল এলজেপি, জিতনরাম মাঝির হাম এবং শিন্ডের শিবসেনা শিবিরের। মন্ত্রিত্ব চেয়ে তদ্বির করেছে এনডিএ-তে থাকা আরও ছোটোবড় দলও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কারওর চাই অর্থ তো কারওর স্পিকার পদ! নীতীশ-নাইডুদের প্রত্যাশা রাখতে পারবে তো বিজেপি?

Lok Sabha Election 2024 Results: একটা সময় ছিল, যখন বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল, সে সময় এই সব ছোট দলকে বিশেষ গুরুত্ব দেয়নি বিজেপি। তবে ২০২৪ লোকসভা ভোটের পরে পরিস্থিতি এমন যে ছোট দলগুলির কথা মেনে না নেওয়া ছাড়া কোনও বিকল্প নেই গেরুয়া শিবিরের কাছে।

এখন কথা হচ্ছে, এই সমস্ত জরুরি মন্ত্রক কি বিজেপি হাতছাড়া করবে শরিকদের মন রাখতে? ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৯৩টি জিতেছে এনডিএ। আগের দুটি মেয়াদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। ফলে তখন ছোটখাটো দলগুলিকে তেমন পাত্তা দেওয়ার প্রয়োজন হয়নি গেরুয়া শিবিরের। তবে এবার পরিস্থিতি অন্য। সরকার গড়ার জন্য চাই ২৭২ নম্বর। সেখানে বিজেপির কাছে আছে মাত্র ২৪০।

যতদূর জানা যাচ্ছে, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ এবং বিদেশ— এই চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রক শরিকদলের হাতে ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। নীতীশ কুমারের নজর একাধিক পরিকাঠামোগত পোর্টফোলিওতে। বিশেষত রেল ও গ্রামীণ উন্নয়নের উপর জোর দিয়েছে জনতা দল ইউনাইটেড। এ দিকে বিজেপি এত সহজে পরিকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ মন্ত্রক শরিকদলের হাতে ছাড়তে চাইচে না বলেই খবর। বিশেষত সড়ক পরিবহণ, হাইওয়ে, এবং জনকল্যাণ কর্মসূচীর জন্য এই সব বিভাগ বিজেপির কাছে জরুরি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি বিরোধিতাই পথ! বিরাট সিদ্ধান্ত নিল ‘ইন্ডিয়া’ জোট

INDIA BLOC: তবে শেষপর্যন্ত সরকার গড়ার পথে যাবে না জোট ইন্ডিয়া, তেমনটাই মনে করা হচ্ছে খাড়্গের বক্তব্য থেকে। বরং বিজেপি সরকারের নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করতে বিরোধিতার পথেই থাকতে চায় তাঁরা।

বহুদিন পর্যন্ত রেল শরিকদলের হাতে ছিল এনডিএ জমানায়। অতিকষ্টে তা নিজেদের কাছে ফিরিয়ে এনেছে বিজেপি। সেটিও তারা হাতছাড়া করতে চাইবে বলে মনে হচ্ছে না। বরঞ্চ পঞ্চায়েত রাজ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকগুলি নীতীশকে দেওয়ার কথা ভাবলেও ভাবতে পারে বিজেপি। অন্যদিকে নাইডু যে সব মন্ত্রক চেয়েছেন, তার থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে বিজেপি তাদেরকে দিতে চাইছে সিভিল অ্যাভিয়েশন ও ইস্পাতের মতো দায়িত্ব। শিন্ডের শিবসেনা পেতে পারে ভারী শিল্পের দায়িত্ব।

পর্যটন, এমএসএমই, স্কিল ডেভলপমেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ সায়েন্স ও সামাজিক ন্যায়ের মতো দফতরগুলি দিয়েই শরিকদলগুলিকে খুশি রাখতে চাইবে বিজেপি। তবে যে যে জরুরি দফতরগুলি শরিকদলেরা চেয়ে রেখেছে, সেখানে বিশেষ সুবিধা গেরুয়া শিবির তাদের দেবে না বলেই মনে হচ্ছে এখনও পর্যন্ত। এদিকে, চন্দ্রবাবু নাইডুর এ সবের পাশাপাশি চাই লোকসভার স্পিকারের পদ। যতদূর জানা যাচ্ছে, বিজেপি নাইডুকে বোঝাবে, যাতে ডেপুটি স্পিকারের পদ নিয়েই খুশি থাকেন তিনি।

জাতীয় রাজনীতিতে এখন কিংমেকার পজিশনে রয়েছেন নীতীশ-নাইডুরা। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গেরুয়া শিবির যে সিদ্ধান্ত নিয়েছে, তা কি খুশি খুশি মেনে নেবে এনডিএ-র শরিক দলগুলির। 'নাই মামা'-র বদলে আদৌ কি 'কানা মামা'তে খুশি থাকবেন তাঁরা? নাকি এর ফলাফল বদলে দেবে জাতীয় রাজনীতির গতি? বিজেপির অঙ্কের ভুলে হাতছাড়া হবে না তো দেশের মসনদ। নানা মহলে উঠছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।