ভারতের প্রধানমন্ত্রীর ইতিহাসে কটূক্তিতে সেরা মোদিই! উত্তরসূরিকে নিয়ে যা বললেন মনমোহন

Modi Government: ভারতবর্ষের এ যাবৎকালের সবচেয়ে কুকথা বলা প্রধানমন্ত্রী হিসেবেও মোদির নাম উঠে এসেছে সাম্প্রতিক কালে। একের পর এক জনসভা থেকে মুসলিমদের আক্রমণ করেছেন তিনি।

Sohini Das
৪ মিনিট
ভারতের প্রধানমন্ত্রীর ইতিহাসে কটূক্তিতে সেরা মোদিই! উত্তরসূরিকে নিয়ে যা বললেন মনমোহন

লোকসভা ভোট প্রায় শেষের দিকে। দেশ জুড়ে ১৮তম লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই মোদি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় শুধু জনসভা করে গিয়েছেন। আর সেখানে যত না কাজের কথা, তার চেয়ে বেশি বলেছেন কুকথা । কখনও তিনি কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে ঘৃণাভাষণ করেছেন দেশের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে। কখনও তাদের ঘুসপেটিয়া বলে অপমান করেছেন, কখনও বা বেশি সন্তান যাদের বলে কটাক্ষ করেছেন। কখনও তিনি নিজেকে বলেছেন ভগবান, কখনও আবার বলেছেন তাঁর জন্মে নাকি মানবশরীরের মিলনে হয়নি মোটেও। সম্প্রতি জাতির জনক মহাত্মা গান্ধিকে কেউ চেনে না বলে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন মোদি।

সম্প্রতি পঞ্জাবে ভোটপ্রচারে গিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভোটের ঠিক দু'দিন আগে তিনি পঞ্জাবের বাসিন্দাদের কাছে অনুরোধ জানান, যাতে বিজেপির হাতে হেনস্থা হওয়া থেকে দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করেন। পঞ্জাবের বাসিন্দাদের 'পঞ্জাব ওয়ারিয়ার্স' (যোদ্ধা) বলেও প্রশংসা করেছেন তিনি। প্রবীণ এই কংগ্রেস নেতা জানান, কৃষিআইন কার্যকর করে একাধারে পঞ্জাব, পঞ্জাবি ও তাঁদের পঞ্জাবত্বকে নিশানা করতে চাইছে বিজেপি।

সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট এক্স-এও মনমোহন সিং তাঁর সহ-নাগরিকদের উদ্দেশে জানান, ভারত একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শেষ দফার ভোট সামনে। এটাই স্বৈরাচারি শাসনের হাত থেকে আমাদের গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করার চূড়ান্ত সময়। পাঞ্জাব এবং পাঞ্জাবিরা আসলে যোদ্ধা। আমরা আমাদের ত্যাগের জন্য পরিচিত গোটা দেশে। দেশের গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা, একতা-সম্প্রীতি ও মৈত্রীর উপর আমাদের অদম্য বিশ্বাস ও সাহসই দেশকে এই মহান দেশকে রক্ষা করতে পারে।

মনমোহন জানান, গত দশ বছরে পঞ্জাবকে অপদস্থ করার একটাও সুযোগ হাতছাড়া করেনি বিজেপি সরকার। বিতর্কিত কৃষিআইনের বিরোধিতা করতে পথে নেমে শহিদ হয়েছেন সাড়ে সাতশো কৃষক। যাঁরা বেশিরভাগই পঞ্জাবের বাসিন্দারা। দিনের পর দিন দিল্লি সীমান্তে দাঁড়িয়ে তাঁদের লাঠিপেটা করা হয়েছে, গায়ে ছোড়া হয়েছে রাবার বুলেট। না এখানেই হেনস্থার শেষ নয়। মোদি বারবার মৌখিক ভাবে হেনস্থা করেছেন তাঁদের। আন্দোলনজীবী, পরজীবী বলে আক্রমণ করেছেন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে। কী তাঁদের অপরাধ? তাঁরা শুধু কৃষকবিরোধী এই আইন প্রত্যাহার করে নেওয়ার দাবি তুলেছিলেন। অথচ একবারও এইসব আইন প্রণয়নের আগে কোনও কৃষকনেতা, কৃষক সংগঠন বা কৃষক প্রতিনিধির সঙ্গে কথা বলা হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশেবিদেশে কতটা রয়েছেন গান্ধি? ভোটের বাজারে আদৌ কতটা সত্যি বলেন মোদি?

Mahatma Gandhi: প্রধানমন্ত্রীর দাবি, গোটা বিশ্ব ঘুরে আসার পরেই তিনি উপলব্ধি করেছেন যে গান্ধীর কথা দুনিয়ার কাছে অজানাই রয়ে গিয়েছে। কতটা যুক্তিগ্রাহ্য তাঁর এই দাবি?

২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। এদিকে তাঁর কৃষকবিরোধী আইনের জেরে গত দশ বছরে তাঁদের আয় শুধু কমেইছে। একজন কৃষকের দৈনিক আয় ২৭ টাকা। যেখানে তাঁদের গড় ঋণই প্রায় ২৭ হাজার টাকা। এদিকে চাষাবাদে সার, তেল, শস্য- সব কিছু সামলে যে খরচ হয়, তাতে কৃষকদের জীবননির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। মনমোহন জানিয়েছেন, কংগ্রেস-ইউপিএ জমানায় প্রায় ৩.৭৩ কোটি কৃষকের প্রায় ৭২,০০০ কোটি টাকা ঋণমকুব করা হয়েছিল। অথচ বিজেপি সরকারের আমলে কৃষকদের উপরে শুধু চাপই বেড়েছে।

“In the past ten years, the BJP government has left no stone unturned in castigating Punjab, Punjabis and Punjabiyat.

750 farmers, mostly belonging to Punjab, were martyred while incessantly waiting at Delhi borders, for months together. As if the lathis and the rubber bullets…

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাঁটা উপড়ে ফেলতে দক্ষ মোদি! ক্ষমতায় আসতে কাকে কাকে পথ থেকে সরিয়েছেন নরেন্দ্র মোদি?

Narendra Modi: ক্ষমতায় থাকতে গিয়ে একে একে কত নেতাকে সরিয়েছেন পথ থেকে, তালিকা দীর্ঘ! নরেন্দ্র মোদি ২০০১ সালে কেশুভাই প্যাটেলের জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব কাঁধে নেন।

গত দশ বছরে ভারতের অর্থনীতি ভয়ঙ্কর অস্থির অবস্থায় পৌঁছেছে বলে জানান প্রবীণ এই অর্থনীতিবিদ। নোট বাতিলের মতো সিদ্ধান্ত ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তার উপর জিএসটি নীতি থেকে শুরু করে কোভিডের সময় সরকারের অব্যবস্থা ভারতের অর্থনীতিতে অন্তঃসারশূন্য করে দিয়েছে। গত একশো বছরের মধ্যে দেশের বেকারত্ব ও মুদ্রাস্ফিতি আকাশ ছুঁয়েছে বলেও অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন জানান, ইউপিএ জমানায় বহু চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছিল কংগ্রেস সরকার। বিজেপি শাসনে তা তলানিতে ঠেকেছে। মানুষের আয় ঠেকেছে তলানিতে।

একই সঙ্গে অগ্নিবীর প্রকল্পের মতো অবিবেচক সিদ্ধান্তের সমালোচনা করেন মনমোহন সিং। একের পর এক দুর্নীতি আগামী ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এখনও তিরিশ লক্ষ সরকারি পদ শূন্য। অথচ দেশ জুড়ে বেকারদের ভিড়। বছরের পর বছর ধরে নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাঁরা। অথচ তাতে টনক নড়ছে না সরকারের। মোদি জমানার একের পর এক অব্যবস্থার কথা তুলে ধরেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। ভারতবর্ষের এ যাবৎকালের সবচেয়ে কুকথা বলা প্রধানমন্ত্রী হিসেবেও মোদির নাম উঠে এসেছে সাম্প্রতিক কালে। একের পর এক জনসভা থেকে মুসলিমদের আক্রমণ করেছেন তিনি। সাম্প্রদায়িক অশান্তি খুঁচিয়ে তোলার চেষ্টা করেছেন।

ভোটের আগে ইলেক্টোরাল বন্ড দুর্নীতি সামনে আসতেই তড়িঘড়ি সিএএ আইন কার্যকর করে দেন অমিত শাহের দফতর। তার বিরুদ্ধে রাগে ফেটে পড়ে দেশ। আর সেই রাগ নিয়েও মুসলিমদের আক্রমণ করে গিয়েছেন মোদি-শাহেরা। নিজেকে ভগবানের জায়গায় উঠিয়ে এনে হিন্দুভোটের ফায়দা তুলতে চেয়েছেন মোদি? যে 'অচ্ছে দিন' বা 'বিকশিত ভারতে'র স্বপ্ন মোদিরা দেখিয়েছেন, তার এক শতাংশও কি পূরণ হয়েছে দেশে। মোদি বলছেন, তার আমলে গরিবি দেশ থেকে বিদায় নিয়েছে। অথচ সেই মোদিই ভোটের আগে ঘোষণা করেছেন রেশন প্রকল্পের। আসলে মিথ্যার পর মিথ্যা বলে ভোটবাক্স ভরাতে চেয়েছেন মোদি। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে সহ-নাগরিকদেরকেই বার্তা দিতে চেয়েছেন প্রবীণ এই রাজনীতিক। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কোনওদিনই তেমন কথা বলতে দেখেননি কেউ। আর মোদি মানেই শুধু কথা আর কথা। পাশাপাশি কুকথাও বটে। মনমোহনের ডাক কি শুনবে পঞ্জাব? পঞ্জাব পেরিয়ে তা কি পৌঁছবে গোটা দেশের নাগরিকদের কাছে? সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কি কংগ্রেসকে আদৌ জেতাবে দেশ? উত্তর মিলবে আগামী ৪ জুন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।