মোদি ম্যাজিক শেষ! বারাণসীতে কেন এত কম ভোট পেলেন মোদি?

Varanasi Narendra Modi Vote: নরেন্দ্র মোদির ভোটের হার ৬৩.৬% থেকে কমে হয়েছে ৫৪.২%।

inscript
৩ মিনিট
মোদি ম্যাজিক শেষ! বারাণসীতে কেন এত কম ভোট পেলেন মোদি?

নরেন্দ্র মোদি জিতেছেন ঠিকই বারাণসী থেকে কিন্তু কোথায় মোদি ম্যাজিক! তিনি খোদ ঈশ্বরের দূত। অথচ ঈশ্বরকে মানুষ ভোটই দিলেন না দু'হাত ভরে? ভারত জোটের প্রার্থী এবং কংগ্রেসের প্রধান অজয় রাইকে হারিয়ে বারাণসী লোকসভা আসনে এবারও মোদি জিতেছেন, তবে মাত্র ১.৫ লক্ষ ভোটের ব্যবধানে। ২০১৪ সাল থেকে মোদি এই প্রথম এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়লেন। ২০১৯ সালে তিনি যখন এই আসনে জিতেছিলেন তখন তাঁর জয়ের ব্যবধান ছিল ৪.৮ লক্ষ ভোট। গত পাঁচ বছরে মোদি ম্যাজিক হাওয়া?

অজয় রাই ভোট গণনার দিন সকালে বেশ কয়েক ঘণ্টা মোদিকে পিছনে ফেলে দিয়েছিলেন। অজ রাই বলছেন, হারলেও এটি তাঁর 'নৈতিক জয়'। মোদিকে রেকর্ড ভোটে জিততে তো দেননিই, পাশাপাশি নিজের ভোটের সংখ্যাও বাড়িয়েছেন। মোদির কেবল ভোটের ব্যবধান কমেছে তাই নয়, প্রচুর কম মানুষ ভোটও দিয়েছেন তাঁকে। মোদি এবারের নির্বাচনে প্রায় ৬২ হাজার কম ভোট পেয়েছেন। ২০১৯ সালে ৬.৮ লক্ষ ভোট পেয়েছিলেন তিনি। এবার ৬.১ লক্ষ। অথচ গতবারের থেকে কিন্তু ভোট বেড়েছে বারাণসী কেন্দ্রে। প্রায়, ৭০ হাজার ভোট বারাণসী কেন্দ্রে বাড়লেও মোদির ভোট কমেছে। আগে এই কেন্দ্রে মোট ভোট ছিল ১০.৬ লক্ষ, এবার তা বেড়ে ১১.৩ লক্ষ। নরেন্দ্র মোদির ভোটের হার ৬৩.৬% থেকে কমে হয়েছে ৫৪.২%।

নরেন্দ্র মোদি পেয়েছেন ৬,১২,৯৭০ টি ভোট। কংগ্রেসের অজয় রাই পেয়েছেন ৪,৬০,৪৫৭ টি ভোট। ২০১৪ সালে মোদি জয়ের মার্জিন ছিল ৩.৭ লক্ষ। ২০২৪ সালের গণনা শুরুর সময়ই মোদিকে বেশ পিছনে ফেলে দিয়েছিলেন অজয় রাই। অজয় রাইয়ের সংসদীয় নির্বাচনী ব্যবস্থাপনা দলের আহ্বায়ক সুরেন্দ্র নারায়ণ সিংহ অওধে বলেছেন, ২০১৪ সালে, বিজেপি বিরোধী ভোট চারজন প্রতিযোগীর মধ্যে ভাগ হয়ে গেছিল। ২০১৯ সালে সেই ভোট দু'জন প্রতিযোগীর মধ্যে ভাগ হয়েছিল। এবার বিজেপি বিরোধী ভোট ইন্ডিয়া জোটের প্রার্থীর কাছে গিয়েছে, এটিই জয়ের মার্জিন কমার কারণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদিকে যোগ্য জবাব! মেইতেই-কুকি মিলে কীভাবে বিজেপিকে উপড়ে ফেলল মণিপুর?

Manipur against BJP Lok Sabha Results 2024: গত ১ বছর ধরে যে ঘৃণা মণিপুরে আগাছার মতো বাড়ানোর চেষ্টা করেছিল বিজেপি তা সমূলে তুলে ফেলেছেন নিপীড়িত সাধারণ মানুষ।

তবে ২০১৯ সালের তুলনায় মোট ভোটের সংখ্যা তো বারাণসীতে বেড়েছে। তা সত্ত্বেও কেন মোদির ভোট সংখ্যা কমল? মোদি বিরোধী হাওয়া যে ইন্ডিয়া জোট সারা ভারতে তুলে দিতে পেরেছে তা এই নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হয়ে গেছে। বিজেপির গড় উত্তরপ্রদেশেই শোচনীয় অবস্থা হয়েছে দলের। সমাজবাদী পার্টি আর কংগ্রেসের জোট এখানে বিজেপির জেতা আসন কেড়ে নিয়েছে। সেই হাওয়াতেই মোদির ভোট কমেছে বারাণসীতেও। গেরুয়া শামিয়ানার তলে তলে ক্রমেই বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর চোরাস্রোত এবার ইন্ডিয়া জোট বইয়ে দিতে পেরেছে। বিজেপির কাশি অঞ্চল ইউনিটের সভাপতি দিলীপ সিং প্যাটেল অবশ্য বলছেন, বৈঠক করে বারাণসী আসনে ২০২৪ সালের লোকসভা ফলের খারাপ ভালো দিক সব পর্যালোচনা করা হবে।

অজয় রাই ২০১৪ আর ২০১৯ সালে এই আসনে তৃতীয় হয়েছিলেন। তিনি বলছেন, বিজেপি ক্রমেই সংখ্যাগরিষ্ঠ হতে হতে ক্ষমতার অহংকার অন্ধ হয়ে গেছিল। বিজেপি কাশিতে সব শক্তি দিয়ে ঝাঁপালেও শেষরক্ষা হয়নি। এই জয় ঠিক নিরঙ্কুশ নয়, বরং মোদির গলার কাঁটা। প্রাথমিকভাবে ফলাফল বিজেপিকে চমকে দিয়েছিল। গণনার প্রথম তিনটি রাউন্ডে অজয় রাই এগিয়ে ছিলেন। তবে পরে মোদি এগিয়ে এলে শেষ রাউন্ড পর্যন্ত তিনিই এগিয়ে থাকেন। কিন্তু এই এগনোর মধ্যে দর্প নেই, বরং ভয় আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদিই প্রধানমন্ত্রী হবেন? নাকি, শেষ মুহূর্তে মোক্ষম চাল দেবেন নীতীশ-নাইডু?

Nitish Kumar & Chandrababu Naidu: নীতীশ কতবার বিজেপিতে এসেছেন আর গিয়েছেন তার হিসেব মনে হয় নীতীশ নিজেও রাখা ছেড়ে দিয়েছেন।

ভারতের নির্বাচন কমিশন জানাচ্ছে, মোদি এবার জিতেছেন ১,৫২,৫১৩ ভোটের ব্যবধানে। মোদি পেয়েছেন ৬,১২,৯৭০ ভোট, অজয় রাই ৪,৬০,৪৫৭ ভোট আর বিএসপির এথার জামাল লারি ৩৩,৭৬৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

পূর্ব উত্তরপ্রদেশ থেকে মোদির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে মোট ছয়জন প্রার্থী ছিলেন। রাই এবং লারি ছাড়াও আপনা দলের (কামেরাওয়াদি) গগন প্রকাশ যাদব এবং যুগ থুলাসি পার্টির কোলিসেটি শিব কুমার এবং দু'জন নির্দল, দীনেশ কুমার যাদব এবং সঞ্জয় কুমার তিওয়ারি লড়েছিলেন।

২০১৯ সালে নরেন্দ্র মোদি সমাজবাদী পার্টির শালিনী যাদবকে হারান। মোট ৬৩.৬ শতাংশ ভোট পান। শালিনী যাদব গত বছরই বিজেপিতে যোগ দেন। ২০১৪ সালে, মোদি মোট ভোটের ৫৬.৩৭ শতাংশ পান এবং তাঁর জয়ের ব্যবধান ছিল ৩.৭২ লক্ষ। তিনি আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছিলেন। অজয় রাই তৃতীয় হয়েছিলেন।

২০১৪ সালে মোদির বিরুদ্ধে ১৯ জন নির্দল সহ মোট ৪১ জন প্রার্থী লড়েন। ২০১৯ সালে, এই সংখ্যা কমে হয় ২৬, যাতে ৮ জন ছিলেন নির্দল। ২০২৪ সালে, ৪১ জন প্রার্থী বারাণসীর জন্য মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত তা কমে হয় ৬, দুই নির্দল সহ। ১৯৯১ সাল থেকে, বিজেপি প্রতিবার আসনটি জিতেছে। একমাত্র ২০০৪ সালে কংগ্রেসের রাজেশ মিশ্রা বিজেপির শঙ্কর প্রসাদ জয়সওয়ালকে ৫৭,৪৩৬ ভোটে হারান।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?