নিশানায় হিন্দুভোট! কেন রামমন্দিরে সাষ্টাঙ্গ প্রণাম মোদির?

Lok Sabha Elections 2024: রামমন্দির উদ্বোধন হয়ে গিয়েছে, ব্যস্ত মোদি আরও ব্যস্ত হয়েছেন লোকসভা ভোটের প্রচারে। সেসবের মধ্যে রামলালাকে প্রায় ভুলতেই বসেছিলেন ভক্ত মোদি। টনক নড়ল একশো তিন দিন পরে।

Sohini Das
৩ মিনিট
নিশানায় হিন্দুভোট! কেন রামমন্দিরে সাষ্টাঙ্গ  প্রণাম মোদির?

মন্দিরের উদ্বোধন হয়েছে গত জানুয়ারি মাসে। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষকে প্রায় জাতীয় উৎসবে পরিণত করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দির উদ্বোধন হয়ে গিয়েছে, ব্যস্ত মোদি আরও ব্যস্ত হয়েছেন লোকসভা ভোটের প্রচারে। সেসবের মধ্যে রামলালাকে প্রায় ভুলতেই বসেছিলেন তাঁর ভক্ত মোদি। তবে টনক নড়ল রামমন্দির উদ্বোধনের পর একশো তিন দিন পরে। দিন কয়েক আগেই অযোধ্যার রামমন্দিরে গিয়ে রামলালার দর্শন সারলেন নরেন্দ্র মোদি। প্রণাম সারলেন দণ্ডবৎ হয়ে। তা-ও আবার লোকসভা ভোটের তৃতীয় দফার ঠিক দু'দিন আগে। এখনও বাকি চার দফা ভোট। ভোটের তরী পার করতেই কি রামলালার কাছে আকুতি জানালেন মোদি? উস্কে উঠেছে জল্পনা।

১৯৯২ সালে বিজেপি ও আরএসএসের উদ্য়োগে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ। সেই জায়গায় প্রায় ৩২ বছর পর তৈরি হল বিজেপির বহু প্রতীক্ষিত রামমন্দির। হিন্দু পকেটের ভোট পকেটে পুরতে বিজেপির সবচেয়ে বড় ঘুঁটি সঠিক ভাবে সঠিক সঠিক জায়গায় সঠিক চাল দেওয়া হল। হিন্দুত্ববাদী ভোট কুড়োতে রামমন্দিরকে মাস্টারস্ট্রোক হিসেবেই ব্যবহার করতে চেয়েছেন মোদি সবসময়ে। তৃতীয় দফায় ভোট ছিল উত্তরপ্রদেশের একটা বড় অংশে। ফলে সেই ভোটের আগে মোদিকে যে রামমন্দিরে যেতেই হত, তা একরকম পরিষ্কার ছিল। সেদিন রামলালার দর্শনের পরেই মোদি বিরাট রোড শো করেছিলেন অযোধ্যা জুড়ে। ফলে এই রামলালা দর্শনের নেপথ্যে যে ভোটের ভাবনা ছিল, তা বুঝতে অসুবিধা হয় না মোটেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অম্বানি, আদানি-আঁতাতের অভিযোগে এবার বিদ্ধ কংগ্রেস! ভোটবাজারে বারবার কেন বেফাঁস মোদি?

Narendra Modi: যে আদানি-অম্বানিদের সঙ্গে মোদির এত দহরম-মহরম, সেই আদানিদের এখন কংগ্রেসের ঘাড়ে ঠেলার জন্য উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির। উত্তর একটাই, ভোট। এবার তেলঙ্গানায় নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মোদি।

তার পরেই মোদি হিন্দুভোটকে নিজের দিকে টানতে বলে বসলেন, কংগ্রেস ক্ষমতায় এলে নাকি বাবরি মসজিদের তালা এনে রামমন্দিরে লাগিয়ে দেবে। তবে কি ভিতরে ভিতরে কোথাও বাবরি ধ্বংসের অপরাধ বোধ তাড়া করে বেড়ায় আজও তাদের! অবশ্য যেভাবে গোটা লোকসভা ভোট পর্বে বারবার সংখ্যালঘুকে নিশানায় রেখে কুকথার পর কুকথা শানিয়েছেন মোদি, তাতে তেমনটা অন্তত মনে হয় না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অখিলেশ যাদব পুজো দেওয়ার পর কেন গঙ্গাজল দিয়ে মন্দির সাফ করল বিজেপি?

Akhilesh Yadav Kannauj Viral Video: মন্দিরের বাইরে একটি বোর্ড রয়েছে, তাতে স্পষ্ট লেখা রয়েছে, অ-সনাতনীদের প্রবেশ নিষিদ্ধ।

রামমন্দির উদ্বোধনের সময় নির্বাচিত ও বিশেষ কয়েকজন ব্যক্তিকেই উৎসবে শামিল করেছিলেন মোদি। আমন্ত্রণ পেয়েও উত্তরপ্রদেশের বহু নেতাই তা প্রত্যাখ্যান করেছিলেন। উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে লড়ছেন এবার রাহুল গান্ধী। ভোটপর্বে একবার হলেও তিনি রামমন্দির পরিদর্শন করতে পারেন, এমন জল্পনা ছিল। কিন্তু শেষপর্যন্ত রামমন্দিরে যাননি রাহুল। এমনকী উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এখনও পর্যন্ত রামমন্দিরে পা রাখেননি। যদিও তিনি একাধিক বার জানিয়েছেন, তিনি রামমন্দির দর্শনে যাবেন। কিন্তু যাওয়া আর হয়নি। না রাহুল, না অখিলেশ- কেউ-ই পা রাখেননি অযোধ্যার রামমন্দিরে।

কিছুদিন আগেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রচারে গিয়ে পুজো দেন কনৌজ আসন সংলগ্ন একটি মন্দিরে। অভিযোগ ওঠে পুজো দিয়ে অখিলেশরা বেরিয়ে যাওয়ার পর নাকি গোটা মন্দির ভালো করে ধুয়ে ফেলেন বিজেপি কর্মীরা। সেই ঘটনায় ছড়ায় বিতর্ক। সমাজবাদী পার্টির দাবি, যাদব নেতা অনগ্রসর শ্রেণির, সে কারণেই তাঁর সঙ্গে এই ব্যবহার করা হয়েছে। বিজেপি অবশ্য দাবি করেছে, অখিলেশের সঙ্গে কয়েকজন মুসলিম নেতা জুতো পরে মন্দিরে ঢুকেছিলেন। তাই মন্দির চত্বর ধুয়ে দেওয়া হয়।

লোকসভা ভোটের প্রচারে যেখানে যেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রায় সব জায়গাতেই মুসলিম-বিদ্বেষী কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। এ নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জমা হয়েছে বিস্তর। তবে মোদি বা নির্বাচন কমিশন, দু'জনেই নির্বিকার। বরং কংগ্রেসকে আক্রমণ করার অছিলায় বারবার সংখ্যালঘুকে অপমান করে হিন্দুভোটকে টানতে চাইছেন মোদি। বিশেষজ্ঞেদের অনেকেই মনে করছেন, গোবলয়ের হিন্দুভোটই বিজেপির মূলধন। তাই সেই ভোটারদের বিজেপিমুখী করতে ফের রামমন্দির তৈরির স্মৃতি ফের খুঁচিয়ে তুলতে চাইছেন মোদি, গেঁথে দিতে চাইছেন ভোটারদের পকেটে। শুধু তৃতীয় দফার ভোটের মুখ চেয়েই নয়, চতুর্থ ও পঞ্চম দফায় উত্তরপ্রদেশের এখনও বেশ কিছু অংশের ভোট এখনও বাকি। সে দিকে তাকিয়েই মোদির রামমন্দিরে যাওয়া থেকে শুরু রামলালার সামনে সাষ্টাঙ্গে প্রণাম, সবই ভোট প্রচারের কৌশল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?