চেঁচিয়ে কথা বলা অভ্যাস? হু হু করে ভারতীয়দের দেহে বাড়ছে এই ক্যান্সার...

Head and Neck Cancer: সারা বিশ্বের প্রেক্ষিতে দেখতে গেলে, প্রায় ৫৭.৫% মাথা এবং ঘাড়ের ক্যান্সার এশিয়াতেই ঘটে।

inscript
৩ মিনিট
চেঁচিয়ে কথা বলা অভ্যাস? হু হু করে ভারতীয়দের দেহে বাড়ছে এই ক্যান্সার...

ক্যান্সার শুধু শরীরকে খেয়ে নেয় না। ক্যান্সার শেষ করে দেয় মানসিক সুস্থতা, ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি শুধু না সমস্ত পরিবারের বিপন্নতা ক্রমেই প্রকট হতে থাকে। দেহের যে কোনও অংশেই ক্যান্সারের প্রকোপ বাড়তে বাড়তে ছেয়ে পড়তে পারে সারা শরীর জুড়ে। বিভিন্ন ক্যান্সারের মধ্যে মাথা ও ঘাড়ের ক্যান্সার বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের কাছে এক বিপুল চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। মাথা এবং ঘাড়ের ক্যান্সারের আক্রান্তদের সংখ্যা সারা বিশ্বেই বেশ বেশি হলেও, বিশেষ করে এশিয়ায় এই রোগের প্রকোপ ভয়াবহ। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, ঘাড় ও মাথার ক্যান্সারে আক্রান্তদের একটি বড় অংশের বাস আমাদের দেশ ভারতে।

সারা বিশ্বের প্রেক্ষিতে দেখতে গেলে, প্রায় ৫৭.৫% মাথা এবং ঘাড়ের ক্যান্সার এশিয়াতেই ঘটে। এই সাড়ে সাতান্ন শতাংশের মধ্যে আবার ৩০% রোগী রয়েছেন শুধু ভারতেই। উন্নত দেশগুলিতে যেখানে আক্রান্তের হার ৪০%, সেই তুলনায় ভারতে রোগীদের আক্রান্ত হওয়ার হার ৬০ থেকে ৮০% পর্যন্ত।

বিশ্বব্যাপী এই রোগের বিরুদ্ধে লড়াই ও সহযোগিতার প্রয়োজনীয়তা মাথায় রেখেই ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হেড অ্যান্ড নেক অনকোলজিক সোসাইটিস (IFHNOS) প্রতিষ্ঠিত হয়েছিল। ৫১টি দেশ জুড়ে ৫৫টি সমিতি এবং ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোলের (UICC) সঙ্গে সহযোগিতার মাধ্যমে IFHNOS মাথা ও ঘাড়ের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সম্মিলিত প্রচেষ্টাতেই ২৭ জুলাইকে বিশ্ব মাথা এবং ঘাড়ের ক্যান্সার দিবস হিসাবে পালন করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোনও দিনও আবিষ্কার হবে না ক্যান্সারের চিকিৎসা! ভয়াবহ যে তথ্য কাঁপিয়ে দিল বিশ্বকে

Cancer Treatment: প্রতিটি ব্যক্তির জন্য এবং প্রতিটি ক্যান্সারের ধরন এত স্বতন্ত্র, এত পৃথক যে একটিই নির্দিষ্ট চিকিত্সার মাধ্যমে সবকিছুকে সারিয়ে ফেলা প্রায় অসম্ভব।

মাথা এবং ঘাড়ের ক্যান্সের প্রাথমিক লক্ষণগুলি কী কী?

মাথা ও ঘাড়ের ক্যান্সারের মোকাবিলা সম্ভব তা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে। রোগটিকে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করার জন্য লক্ষণ ও উপসর্গগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথা ও ঘাড়ের ক্যান্সারের একদম প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্রমাগত গলা কর্কশ হতে থাকা বা কণ্ঠস্বর পরিবর্তন। গিলতে অসুবিধা, ঘাড়ে কোনও মাংসপিণ্ড বা মুখের মধ্যে আলসারও হতে পারে, যা কিছুতেই সারানো সম্ভব হয় না বা কমে যায় না। যদি এই লক্ষণগুলির মধ্যে যে কোনও একটি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকলে, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা দরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পানীয় জল থেকেই ক্যান্সার! রোজ এভাবেই মিশছে ক্ষতিকর চিরস্থায়ী রাসায়নিক

Drinking Water Pollution: বয়নশিল্প থেকে শুরু করে কাগজ শিল্প, কিংবা জল ও তেল প্রতিরোধী পদার্থ থেকে শুরু করে নন-স্টিক রান্নার বাসন, আগুন-রোধী ফোম তৈরি করা, সবেতেই ব্যপকভাবে ব্যবহার করা হয় PFAS।

এই ক্যান্সারের চিকিত্সা কী?

শনাক্ত করা হয়ে গেলে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের চিকিত্সা ক্যান্সারের ধরন, পর্যায় এবং অবস্থান সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে। চিকিত্সার বলতে মূলত, অস্ত্রোপচার, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি। কথা বলা, গিলতে পারার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি স্বাভাবিকভাবে করতে হলে এই ক্যান্সার নির্মূল করাই প্রাথমিক লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আর চিকিত্সা সঠিক হলে উল্লেখযোগ্য বদল আসে রোগীর জীবনযাত্রায়।

চিকিৎসা তো নাহয় একেবারে শেষ অস্ত্র। এই ক্যান্সার ঠেকাতে সচেতন হওয়া কি সম্ভব না? মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি কমাতে জীবনে কিছু বদল দরকার। মাথা এবং ঘাড়ের ক্যান্সারের উল্লেখযোগ্য কারণের মধ্যে রয়েছে তামাক ব্যবহার, অত্যধিক অ্যালকোহল সেবন এবং হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণের মতো ঝুঁকি। তামাক ছেড়ে দেওয়া, মদ্যপান কমানো এবং এইচপিভি টিকা মাথা ও ঘাড়ের ক্যান্সার উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।

মদ বা অন্য নেশা ছাড়াও যথোপযুক্ত মৌখিক স্বাস্থ্যবিধি মেনে চলাও দরকার, যেমন নিয়মিত দাঁতের চেক-আপ, ভয়েস হাইজিন অনুশীলন যেমন ঘন ঘন গলা পরিষ্কার করা বন্ধ করা, দীর্ঘ সময় ধরে মাত্রাতিরিক্ত ডেসিবেল/ বা হাই পিচে কথা বলা বন্ধ করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং অত্যধিক রোদে না থাকা। মাথা এবং ঘাড়ের অঞ্চলে কিছু ত্বকের ক্যান্সার ঘটে সূর্যালোকের কারণে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।