প্রিয়জনেষু মা, ২৩ বছর আগে চলে যাওয়া তোমার সঙ্গে এভাবেই তো কথা বলি...

Mother's Day 2023 - "শাড়ি বদলে চুড়িদার পরে নাও" আমি কোনওদিন এ কথা বলিনি তোমাকে। কেন বললাম না মা?

Mouman Mitra
৩ মিনিট
প্রিয়জনেষু মা, ২৩ বছর আগে চলে যাওয়া তোমার সঙ্গে এভাবেই তো কথা বলি...

প্রিয়জনেষু মা,

গ্রীষ্ম এসে গেল। রিমলিটা কিছুতেই গ্রীষ্ম বলবে না। মুখ টিপে হেসে বলে, "মা গ্রীষ্ম না, সামার।" ইচ্ছে করে ইংরেজি বলবে। আমি তখন ভুরু কুঁচকে বলব, "এত ইংরেজিতে ফরফর করিস কেন রে? বাংলায় বলতে কী হয়?"

"ইংরেজিতে বললেই বা কী হয়?", রিমলি আমার দিকে তাকিয়ে দুষ্টু মুখ করে ভুরু নাচাবে।

আমি তখন হো হো করে হেসে উঠব। নরম গলায় বলব , "তুই কি বোকা? বোকা না হলে অন্য ভাষায় কেউ মা’র সঙ্গে কথা বলে?"

রিমলি বলবে, "আমি একদম বোকা নই। যে কোনও ভাষায় সামারের গরমটা একই থাকবে।"

"মোটেও না, গ্রীষ্ম বললে আমি নিউইয়র্কে বসেও বৈশাখ খুঁজে পাব। আর সামার..."

সব কথা থামিয়ে বারো বছরের রিমলি তখন আমার কোমর জড়িয়ে ধরবে। আদুরে গলায়, "তাহলে দুটোই। অল্প বৈশাখ। আর অনেকটা সামার", বলেই দৌড়ে দোতলায় উঠে যাবে। আমি ক্ষেপে যাব। খানিকক্ষণ ওইটুকু মেয়েকে চিৎকার করে "তবে রে" বলে তাড়া করব। তারপর ওপরের ঘরে গিয়ে কিছুক্ষণ "পিলো-ফাইট" চলবে। রিমলি আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি বলব, "ওরে বাবা মরে গেলাম, বাঁচাও।" অবশেষে রুকু এসে আমাকে উদ্ধার করবে। দিদিকে সরিয়ে বলবে, "মাকে ছাড়। ছাড় বলছি!" দশ বছর হলে কী হবে, জানো মা, চামড়ার বল দিয়ে খেলতে-খেলতে রুকুর কব্জিতে বেশ জোর হয়েছে। এক হাতে আমাকে টেনে অন্য হাতে দিদিকে সরিয়ে দেবে এমন। ইচ্ছে করে ইংরেজিতে কথা বলা, আমার অভিযোগ, ধমক, বালিশে-বালিশে যুদ্ধ, রিমলির কাছে আমার হার মেনে "মরে গেলাম" বলা, যুদ্ধক্ষেত্র থেকে রুকুর মাকে উদ্ধার করা, সবটাই ভাই বোন খুব উপভোগ করে। ঠিক যেন ওদের ‘স্কুল প্লে’-র মতো।

ছবি সৌজন্যে- পত্রপ্রেরক

রুকু এরপর আমার হাতে একটা ব্যাডমিন্টন র‍্যাকেট ধরিয়ে বলবে, "চলো, খেলব। স্নিকার পরো।" আমি অবাক হয়ে জিজ্ঞেস করব, "এখন খেলব? রান্না কে করবে?"

শাসন করার গলায় ও বলবে, "তুমি সিক্স পয়েন্ট পেয়ে জিতলে বাবাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে বলব।" আমি তখন ঝুঁকে স্নিকারের ফিতে গিঁট দিতে দিতে বলব, "মাদার্স ডে'র দিন রেস্তোরাঁয় তো প্রি-বুকিং করতে হবে।"

রুকু বিজ্ঞের মতো ঘাড় নাড়িয়ে বলবে, "বুকিং করতে হবে না। কাম অন! চলো চলো!"

তুমি বেরনোর সময় মা দুর্গাকে প্রণাম করতে বলতে। মনে আছে মা? এমন অভ্যেস করিয়েছ, ছেলের সঙ্গে ব্যাকইয়ার্ডে খেলতে বেরোলেও প্রণাম ঠুকবই! রুকুর সঙ্গে খেলতে যাওয়ার সময় ঠাকুরকে ফিসফিসিয়ে বলে যাই , "আমাকে হারিয়ে দিও ঠাকুর।" এই খেলার সময় তোমার কথা খুব মনে পড়ে। আমিও যখন রুকুর মতো তোমার হাত ধরে খেলতে ডাকতাম, তুমি বলতে, "ধ্যাত! শাড়ি পরে খেলা যায় নাকি বোকা?" ছোট মামা একবার বলেছিল তুমি নাকি ছোটবেলায় প্রচুর খেলাধুলো করতে। গাছে চড়তে। অথচ "শাড়ি বদলে চুড়িদার পরে নাও" আমি কোনওদিন এ কথা বলিনি তোমাকে। কেন বললাম না মা? বলাই হলো না। তুমি খেলতে বেরোলে আমি জানি, তুমিও ঠাকুরকে প্রণাম ঠুকে বলে যেতে, "আমাকে হারিয়ে দিও ঠাকুর। রিমঝিমটা জিতে গেলে এক গাল হাসি দেয়, আর হেরে গেলেই মুখ থমথমে। চোখ ছলছল।"

আজ অবশ্য রুকু হেরে যাবে। ইচ্ছে করে। আমি সিক্স পয়েন্ট পাব। ঘরে ফিরে দেখব বিশ্ব একটা কেক বেক করেছে। আর রিমলি চিজ টপড কাবাব গ্রিল করছে। রুকু অমনি বিশ্বকে জড়িয়ে ধরে বলবে , "ইয়ে! ড্যাডি'জ কুকিং! বলেছিলাম না মা, এই রেস্টুরেন্টে বুকিং লাগবে না।" রিমলি তখন কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করবে, "আমি রান্না করিনি?" রুকু মিটিমিটি হাসবে। বলবে, "তুই কিস্যু পারিস না!" ব্যস! আবার ভাই বোনের মারপিট শুরু! রিমলি তখন আমার সুরে বলে উঠবে, "ওরে বাবা মরে গেলাম, বাঁচাও!"

আমার মাদার্স ডে- মা। আমার বিশ্ব। এখানেই শেষ করছি। আবার একদিন লিখব। যেমন মনে মনে লিখি। তেইশ বছর আগে চলে যাওয়া তোমার শরীর ও মনের সঙ্গে এভাবেই কথা বলি, মাঝে মাঝেই।

- ইতি ‘আমি’

লিখেছেন
Mouman Mitra
Mouman Mitra
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।