টানা দশ দিন ধরে দোল খেলা হয় নবদ্বীপে, কোন রহস্য লুকিয়ে আড়াইশো বছরের পুরনো ইতিহাসে?

Dol Yatra 2023 at Nabadwip, Mayapur : প্রতিবছরের মতো এবারেও নবদ্বীপে সাজো সাজো রব। এই স্থান থেকে যাতে কোনও ভক্তরাই বিনা প্রসাদে না ফেরেন তার জন্যও শুরু হয়ে গিয়েছে ব্যবস্থাপনা।

Kankana Mukherjee
২ মিনিট
টানা দশ দিন ধরে দোল খেলা হয় নবদ্বীপে, কোন রহস্য লুকিয়ে আড়াইশো বছরের পুরনো ইতিহাসে?

নদীয়া মানেই বৈষ্ণব ও চৈতন্য ভক্তির পীঠ। এক উৎসব শেষের কুঞ্জভঙ্গের বেদনা মিলিয়ে যায় নতুন উৎসবের অধিবাসে, এ কথা যেন যথার্থই নবদ্বীপে। নবদ্বীপের দোল মানেই একটা অন্যরকম আবহ। তাই দোল শেষ হওয়ার দিন দশেক পরেও বাতাসে মিশে থাকে আবির গুলান। নগর সংকীর্তনের দলের শব্দে মুখর হয়ে ওঠে বাতাস। মুহূর্তের মধ্যে ব্যস্ত শহরের পিচঢালা পথ যেন বৈষ্ণব ভজনকুঠির নাটমন্দির হয়ে ওঠে এই সময়। সুর, রং আর সুগন্ধে ভরপুর হয়ে ওঠে বসন্তের আগমন। এই শহরের পাড় ঘেঁষে বিয়ে যায় গঙ্গা। এই নদীকে কেন্দ্র করে আরও আরও সমৃদ্ধ হয়ে ওঠে এই জনপদ। উৎসব নিয়ে যে আকর্ষণ তাই চাঙ্গা করে তোলে অর্থনীতির ভিত। পর্যটন মানচিত্রে বেশ জাঁকিয়ে জায়গা করে নিয়েছে নবদ্বীপ। উৎসবকে ঘিরেই আবর্তিত হয় এখানকার জীবন এবং জীবিকা। বছরের এই সময়টা নবদ্বীপে একটা অন্যরকম পরিবেশ। এখানে দোল চলে প্রথম থেকে টানা দশম দোল অবধি। বৃন্দাবনের বর্ষাণা হোলি, জাওয়াট হোলি বা নন্দগ্রাম হোলির মত, এসব দোলের প্রতিটি স্বমহিমায় উজ্জ্বল।

যাই হোক, আসা যাক এবারের দল উৎসবের আয়োজনে। প্রতিবছরের মতো এবারেও নবদ্বীপে সাজো সাজো রব। এই স্থান থেকে যাতে কোনও ভক্তরাই বিনা প্রসাদে না ফেরেন তার জন্যও শুরু হয়ে গিয়েছে ব্যবস্থাপনা। ক্লাব, বারোয়ারি পুজো কমিটি, প্রতিষ্ঠান এমনকী কিছু কিছু মানুষের ব্যক্তিগত উদ্যোগেও প্রসাদ খাওনোর ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। অন্তত এক হাজার মানুষকে প্রসাদ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কে বেশি প্রাচীন, শান্তিপুর না কি নবদ্বীপ? রাসযাত্রা ঘিরে একাধিক কাহিনি আজও অবাক করে

History of Rash Yatra: নবদ্বীপের না শান্তিপুরের রাস উৎসব, কে বেশি পুরনো এ নিয়ে নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও একথা বলা হয় রাসের আক্ষরিক পালন শুরু হয় এই শহর থেকেই।

নবদ্বীপ হল একমাত্র জায়গা, যেখানে দোলের এতদিন পরেও চলে দোল উৎসব। আবিরের রঙে রাঙা হয়ে থাকে পরিবেশ। এর মূল কারণ অবশ্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু। দোলপূর্ণিমার পুণ্য তিথিতেই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই কারণেই দোল পূর্ণিমা তিথিটি নবদ্বীপবাসীর কাছে এত গুরুত্বপূর্ণ। এই বছর চৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম আবির্ভাব দিবস। আর এই উৎসব উপলক্ষ্যে বহু মানুষ ভিড় করেন নবদ্বীপ এবং মায়াপুরে। এমনিতেই চৈতন্য দেবের মহিমায় সারা বছরই নবদ্বীপ এবং ইসকন মন্দির নিয়ে মানুষের মধ্যে একটা অন্যরকম আকর্ষণ থাকে। এবারে সেই আকর্ষণকে আরও বাড়িয়ে দিতে ইতিমধ্যে শুরু করা হয়েছে মায়াপুর ইসকন মন্দিরের নগর পরিক্রমা। এক মাস ব্যাপী চলবে নানান ধর্মীয় অনুষ্ঠান। দুই বছর পর এবার আবারও করোনা আতঙ্ক কাটিয়ে পুরনো জৌলুস ফিরে পেতে চলেছে নবদ্বীপের দোল।

পুরাণ এবং ইতিহাস...

“কীর্তন ফাগু খেলত গোরা বিষ্ণুপ্রিয়া সঙ্গে, মারে পিচকারি দুঁহুঁ দোঁহা অঙ্গে...” এই গবের সুর আজও লেগে রয়েছে নবদ্বীপের সঙ্গে। কথিত রয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর দুই প্রিয় সখি কাঞ্চনা এবং অনিতা এই দশমী তিথিতে গৌরাঙ্গদেবের সঙ্গে রঙ খেলে ছিলেন। তাই সেই রীতি মেনে আজও মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়াদেবী সহ দোলনায় বসানো হয়। গাওয়া হয় এই গান। আর রাধাকৃষ্ণের দোল শেষ হলে তবে শুরু হয় মহাপ্রভুর দোল খেলার রীতি। এই প্রথার বয়স আজ প্রায় আড়াইশো বছর ধরে চলে আসছে। ঐতিহ্যের পিঠে চেপে আজকের সময়ও এগোচ্ছে বছর বছর। আর উৎসবের আঙিনায় এবং ভক্তের ভক্তিতে ফিরে ফিরে আসছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।