অসাধ্য সাধন! বাতিল জিনিস দিয়ে তৈরি আস্ত গাড়ি, তাক লাগালেন নদিয়ার শ্রমিক

Nadia Magic Car: শান্তিপুর বৈষ্ণব পাড়ার সঞ্জয় প্রামাণিক তৈরি করেছেন এই আশ্চর্য যান। ইঞ্জিনিয়ার নন, সঞ্জয় পেশায় মণ্ডপ সজ্জার শ্রমিক।

subhajit putatunda
২ মিনিট
অসাধ্য সাধন! বাতিল জিনিস দিয়ে তৈরি আস্ত গাড়ি, তাক লাগালেন নদিয়ার শ্রমিক

১০ হাজারে স্বপ্নপূরণ! হুন্ডাই, মারুতি, টাটা, টয়োটা, মাহিন্দ্রাকে ১০ গোল দিল শান্তিপুর। ঝাঁ চকচকে শোরুমের সামনে আর হাপিত্যেশ নয়, শান্তিপুরের মানুষের হাতের নাগালে এখন ১০ হাজারি এই গাড়ি! দামি দামি গাড়ি ছেড়ে এখন সাধারণ মানুষ এখন ঘরে আনতে চাইছেন এই ছোট্ট গাড়িটিই। তবে এই গাড়ির ইতিহাস জানলে চোখ কপালে ওঠে। ছোট্ট এই যানটি তৈরি হয়েছে বাতিল জিনিসপত্র দিয়ে! আর তৈরি করেছেন যিনি, তিনিও মোটেই কোনও ইঞ্জিনিয়ার নন।

বিরাট অর্থব্যায়ে গাড়ি কেনা অনেকের ক্ষেত্রেই সম্ভবপর হয়ে ওঠেনা। তবু, শখ তো পকেট মানে না। লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কেনার ইচ্ছাপূরণ যাঁদের হয় না তাঁদের জন্য শান্তিপুর বৈষ্ণব পাড়ার সঞ্জয় প্রামাণিক তৈরি করেছেন এই আশ্চর্য যান। ইঞ্জিনিয়ার নন, সঞ্জয় পেশায় মণ্ডপ সজ্জার শ্রমিক। তবে নেশায়, অসাধ্য সাধন করে ফেলেছেন তিনি। লকডাউনের সময় ঘরে বসেই বিভিন্ন বাতিল জিনিস, পরিত্যক্ত বস্তু দিয়ে একটি গাড়ি বানিয়ে ফেলেন তিনি। খেলনা গাড়ি নয়, আস্ত সত্যিকারের এক গাড়ি! অভাবের সংসারে ছোট ভাইপোর বায়না সামলাতে তৈরি করা এই গাড়ির নামও দিয়েছিলেন। গাড়ির নাম ‘আমি একা’। যেমন নাম, তেমন কাম! গাড়িতে শুধুমাত্র চালকের আসনটুকুই ছিল। অর্থাৎ যিনি চালক তিনিই যাত্রী, সঙ্গে কেউ আর চাপতে পারবেন না গাড়িতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাই কোর্টের সঙ্গে সংঘাতে জয় মমতারই! 'দুয়ারে রেশন' যেভাবে ছিনিয়ে নিল রাজ‍্য

Duare Ration: যতদিন না এই মামলার চূড়ান্ত নির্দেশ আসছে, ততদিন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বহাল থাকবে।

তবে এবারে ‘আমি একা’র নতুন সংস্করণ তৈরি করেছেন সঞ্জয়। চালকের পাশে আর একটি আসন বেড়েছে। সঞ্জয়ের নিজে হাতে তৈরি গাড়ি আরও অভিনব, আরও আকর্ষণীয় হয়েছে। এই ছোট্ট গাড়ির দরজা থেকে শুরু করে সিলিং, চাকা থেকে শুরু করে ব্যাকলাইট, হ্যান্ডেল সবই বাতিল জিনিসপত্র দিয়ে নির্মিত।

আর পাঁচটা গাড়িতে যা পাবেন, এই গাড়িতেই সেই সব সুবিধা রয়েছে। রয়েছে হেডলাইট, ইন্ডিকেটর হর্ন, ব্যাক গিয়ার মিউজিক, গান শোনার ব্যবস্থা, জলের বোতল, লাগেজ রাখার ব্যবস্থা। আর এই এত কিছু মাত্র ১০ হাজার টাকায়! তবে হ্যাঁ, ব্যাটারি আর মোটর বাদে। কার্যকারিতা এবং সামর্থ অনুযায়ী ব্যাটারি ও মোটর লাগিয়ে দেন গাড়ি তৈরির কারিগর। সঞ্জয় জানান, এবারের গাড়িটি মূলত এক বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ পড়ুয়ার জন্য অর্ডার অনুযায়ী তৈরি হয়েছে। সেই পড়ুয়ার হাতে গাড়ি তুলে দেওয়ার আগে ট্রায়াল দিয়েও দেখেছেন তিনি। আর সেই ট্রায়াল দেখতে গিয়েই কার্যত হাঁ হয়ে গিয়েছে শান্তিপুরবাসী! সাধারণ পথচারী থেকে শুরু করে গাড়িচড়া যাত্রী, বাস লরি থামিয়ে চালকরা কয়েক মুহূর্ত অপলক দেখেছেন এই বিস্ময়কে। সঞ্জয় জানিয়েছেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, বয়স্ক মানুষ এমনকী শিশুরাও অনায়াসে, নিরাপদে এই গাড়ি চড়তে বা চালাতে পারবেন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।