ক্রিকেট যেন সাক্ষাৎ যুদ্ধ! যে ভয়ঙ্কর খেলা হল ২০২৩-র বিশ্বকাপে

ICC cricket world cup 2023: খেলায় হারজিত তো লেগেই থাকে। তবে এবারের বিশ্বকাপের ফাইনাল শেষে শুধু হার নয়, নজিরবিহীন এক স্পোর্টসম্যানশিপনেসের অভাব দেখল দেশ।

Snighdhendu Bhattacharya
৬ মিনিট
ক্রিকেট যেন সাক্ষাৎ যুদ্ধ! যে ভয়ঙ্কর খেলা হল ২০২৩-র বিশ্বকাপে

এতগুলো বছর পর ভারতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তা-ও আবার সেরার সেরা টুর্নামেন্ট খেলে ফাইনালে উঠল ভারত। ফাইনালে মুখোমুখি পাঁচবারের বিজয়ী অস্ট্রেলিয়া। না শেষপর্যন্ত শিকে ছেড়েনি ভারতের কপালে। ষষ্ঠ বারের জন্য ট্রফি জিতে নিয়েছে অজিরা। খেলায় হারজিত তো লেগেই থাকে। তবে এবারের বিশ্বকাপের ফাইনাল শেষে শুধু হার নয়, নজিরবিহীন এক স্পোর্টসম্যানশিপনেসের অভাব দেখল দেশ। অজি-অধিনায়কের হাতে বিশ্বকাপ তুলে দিয়ে দেশনায়কের মুখ ঘুরিয়ে চলে যাওয়া থেকে সোশ্যাল মিডিয়ায় ঘৃণার ওড়াউড়ি, অনেক কিছুই দেখল ক্রিকেট বিশ্ব। শুধু কি তাই, ক্রিকেটের এমন রাজনীতিকরণও বোধহয় আগে দেখেনি বিশ্বকাপের মঞ্চ।

নমো নমো

কান পাতলেই মোদি-ধ্বনি। রণে বনে জলে জঙ্গলে সর্বত্র তিনি। তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন হয়। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও হয়েছে সেখানেই। যার এককালে নাম ছিল বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। সেই গুজরাটের মোতেরা স্টেডিয়াম এখন পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেই। সেই ম্যাচের শুরুটা হয়েছিল রীতিমতো যুদ্ধের ঢঙেই। বায়ুসেনার কসরৎ, যা আমরা সাধারণ ভাবে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেই দেখতে পাই, তেমন ভাবেই শুরু হল বিশ্বকাপের চূড়ান্ততম ম্যাচ। বিশ্বকাপ ম্যাচের গ্যালারিতে চাঁদের হাট। বলিউড থেকে শুরু করে খেলার জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত। তার মাঝখানে সভা আলো করে বসে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর পুত্র জয় শাহ। ঘটনাচক্রে তিনি আবার বিসিসিআইয়ের সচিবও। বলাই বাহুল্য তাঁর ক্ষমতা প্রেসিডেন্টের চেয়েও অনেক উপরে। কারণ প্রেসিডেন্ট রজার বিনির সেই দাপট আমরা দেখতে পাইনি এতদিনেও। বিশ্বকাপের মঞ্চ তো দূরের কথা।

ক্রিকেটে ক্রিকেট নেই

  • আপনার জন্য আরও কিছু লেখা
'পাশে আছি'! ড্রেসিংরুমে ঢুকে মহম্মদ শামিকে জড়িয়ে ধরলেন মোদি

Narendra Modi in World Cup 2023 Final : ভেঙে পড়া দলকে সাহস জোগাতে ম্যাচের পরে মোদি যান ড্রেসিং রুমে।

তবে মনে রাখতে হবে, বন্দে ভারত ট্রেনের কামরায় উঠলেই বিরাট পর্দায় মোদিকে যেমনভাবে আমরা দেখি, ক্রিকেটের মোদি এবং তাঁর প্রভাব ঠিক তেমন সপাট ও সরাসরি নয়। বরং একে সফট পলিটিকস বলা চলে। মূল ব্যাপারটাকে আসলে এমন ভাবে মাখিয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে মোটা চোখে দেখা যায় না। তবে ক্রিকেট বিশ্বকাপ, বিশেষত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ যে চরিত্র বদলেছে, তা এককথায় বলাই যায়। এ যেন নয়া ভারত। যে ভারত হারতে জানে না। যে খেলায় খেলোয়ার থেকে দর্শক, সকলেই সৈন্য। আর খেলা সাক্ষাৎ যুদ্ধ। এবারের বিশ্বকাপে থিম সং তথা যে অফিশিয়াল অ্যান্থেমটি বাধা হল, তার নেপথ্যে ছিলেন সুরকার প্রীতম। সেখানে দেখা গেল তারকা রণবীর সিংকে। উল্লাসের কমতি ছিল না সেখানে, তবে দেখা গেল না একজন ক্রিকেটারকেও। নিশ্চয়ই সেই গানটি বা মিউজিক ভিডিওটিকে দেখেশুনেই অনুমোদন করেছে আইসিসি। কিন্তু কেমন মনে হল, সেখানে ক্রিকেট ব্যাপারটিই যেন নগন্য হয়ে গিয়েছে। ক্রিকেটের রেফারেন্স সেখানে সামান্যতম। আছে শুধুই উন্মাদনা। যা আসলে ক্রিকেটেও কাজে লাগানো যায়, আবার ভোটেও। ক্রিকেটের সঙ্গে এ হেন জিঙ্গুয়িজমের যোগ কিন্তু শুরু হয়েছে অনেকদিন ধরেই। এ দেশে বহু দিন ধরেই ক্রিকেট প্রায় ধর্ম। ধর্মের মতোই একধরনের আফিম। মানুষ সমস্ত ভুলে ক্রিকেটের নেশায় মজে থাকে। তাতে ক্ষতি নেই। কিন্তু আগের সেই ক্রিকেটের নেশার সঙ্গে আজকের ক্রিকেটের যেন আকাশপাতাল পার্থক্য।

তারা খসে পড়ে...

১৯৯৬ সালে বিনোদ কাম্বলির চোখের জল আমাদের অনেকেরই বুকের পাঁজর ভেঙে দিয়েছিল। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের ব্যাটিং বা জাহির খানের ফার্স্ট ওভার আমাদের অনেককেই কাঁদিয়ে ছেড়েছে। এই হৃদয়ভঙ্গের যন্ত্রণা যেন এই বিশ্বকাপ হারে নেই। হ্যাঁ, আশাভঙ্গ নিশ্চয়ই। গোটা বিশ্বকাপ জুড়ে এত ভালো খেলে এই হার হয়তো প্রাপ্য ছিল না ভারতের। তবে এই বেদনার সঙ্গে আগের হারের বেদনার যেন মিল নেই। তবে এই কয়েক বছর শিখিয়ে গিয়েছে আমাদের শিল্প আর শিল্পীকে আলাদা করে দেখতে। যে সচিন তেন্ডুলকর ক্রিকেটের বটগাছ, তার কভার ড্রাইভ যেমন আমরা ভুলতে পারি না, তেমন ভাবেই তিনি যখন বিজেপির আইসি সেলের লেখা টুইট নিজের দেওয়ালে ফরওয়ার্ড করেন, তা-ও আমরা ভুলতে পারি না। রোহিত শর্মার দুরন্ত ছক্কা, শামির বোলিং বা গিলের ব্যাটিং যেমন আমরা ভুলতে পারি না, তেমনই ভুলতে পারি না প্রতিদিন জুয়ার বিজ্ঞাপনে আমরা রোহিতের মতো বিশ্বমানের তারকাকে দেখতে পাই। আসলে 'স্টারস হ্যাভ অল বিট্রেড আস'। তারকারা আমাদের স্বপ্ন দেখান, কিন্তু সামাজিক দায়দায়িত্বর পাড়া মাড়ান না তাঁরা। এ আমরা যুগে যুগে দেখে এসেছি। ক্রিকেটের ময়দানে বাণিজ্যিকরণ ছিল। ২০০০ সাল থেকেই ক্রিকেটে তার প্রবেশ। তবে এখন তার সঙ্গে জুড়েছে রাজনীতিকরণ। বীরেন্দ্র সহবাগের মতো আন্তর্জাতিক এক খেলোয়ারকে আমরা দেখেছি উগ্র জাতীয়তাবাদী টুইট করতে। স্পোর্টিং স্পিরিট শব্দটাই কেমন যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ খেলা থেকে। এখন ক্রিকেটও যেন যুদ্ধ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ডাক পেলেন না ৮৩-র নায়ক কপিল দেব

ICC World Cup Final, Kapil Dev: এত তারার ভিড়ে নেই সেই মানুষটিই, যার হাত ধরে একদিন বিশ্বকাপের দুনিয়ায় উত্থান হয়েছিল ভারতের, সেই কপিল দেবই উপেক্ষিত ২০২৩-এর ফাইনাল ম্যাচে।

জাতীয়তাবাদের উল্লাস

তাই বোধহয় ফাইনাল ম্যাচ শুরুর আগে বায়ুসেনার কসরৎ। যা আমরা প্রজাতন্ত্র কিংবা স্বাধীনতা দিবসে দেখে অভ্যস্ত সাধারণত। কিন্তু বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে এই ধরনের জিনিসপত্র কি খেলোয়ারদের উপর অতিরিক্ত চাপ তৈরি করে না। একটা বিশ্বকাপ ম্যাচে মাঠভর্তি মানুষ হনুমান চল্লিশা পড়ছেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, এ দৃশ্য আমরা আগে দেখেছি কি? মনে পড়ে না। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই যে আত্মমগ্নতা তা নতুন নয়। এর আগেও আমরা সংবাদপত্রে একটি মাত্র ছবিতে চার-চারজন নরেন্দ্র মোদিকে একই সঙ্গে দেখেছি। এ নতুন কিছু নয়। ফাইনালের আগে থেকে সোশ্যাল মিডিয়াতে দক্ষিণপন্থীরা লিখতে শুরু করলেন, জিতলে মূল কৃতিত্ব বিসিসিআইয়ের। বিসিসিআই-ই নাকি তৈরি করে দিলেন জয়ের মঞ্চটি। সেই বিসিসিআই, খাতায়-কলমে যার মাথায় রজার বিনি বটে, কিন্তু সংস্থার রাশ আদতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবাদমুক্ত পুত্র জয় শাহের হাতেই। আমরা টিভির সামনে বসে যে ধারাভাষ্য দেখলাম, তাতে যেন বিদেশি দলগুলির কথা জায়গা পেল না। গ্যালারিতে খুঁজে পাওয়া গেল না বিদেশি দলের সমর্থকদের। বহু বাংলাদেশী সাংবাদিকই অভিযোগ তুলেছেন, তাঁরা ভিসা পাননি বলে। কিন্তু কেন? এর নেপথ্যেও কি আদতে লুকিয়ে নেই অন্য এক রাজনীতি।

স্পোর্টসম্যানশিপ কোথায়?

অতিথি দেব ভবঃ-র দেশে এ দৃশ্য যেন নজিরবিহীন। এর আগে বিশ্বকাপের মঞ্চ এমন নৈরাজ্য, বিদেশি দলদের প্রতি এমন অবজ্ঞা বোধহয় দেখেনি কখনও। মনে পড়ছে ১৯৯৯-র ম্যাচ। কোমরের যন্ত্রণায় ছটফট করতে করতে ব্যাট ধরেছিলেন সচিন। আর পারছিলেন না যেন। প্রতিটি ওভারের বিরতিতে নিজেও একবার করে বিরতি নিচ্ছেন তিনি। কোমরের ব্যথা সামলাতে ব্যায়াম করছেন, কখনও বা পিচের উপরেই শুয়ে পড়ছেন। একটা সময় আর সহ্য না করতে পেরে ওভারটি মেরে খেলার সিদ্ধান্ত নিলেন সচিন। ঠিক সে সময় ছুটে এল সাকলিন মুস্তাকের একটা দুসরা। সচিনের ব্যাটে লেগে বল সোজা গিয়ে উঠল ওয়াসিম আক্রমের হাতে। তখনও সাত না আট রান বাকি! সেটা না করতে পেরে দু-তিনজন ব্যাটসম্যান আউট হয়ে গেল। জেতা ম্যাচ যেন হাতের সামনে দিয়ে বেরিয়ে গেল। সে ঘটনা অবশ্যই হৃদয়বিদারক ছিল। কিন্তু পাকিস্তান যখন ভিকট্রি ল্যাপে গিয়ে দাঁড়ালো, তখন গোটা চিপক স্টেডিয়াম তাঁদের উঠে দাঁড়িয়ে প্রশংসা করেছিল। প্রশংসা করেছিল পাক খেলোয়ারদের দক্ষতার। না, পাক দলের প্রতি কোনওরকম জিঘাংসা কিন্তু দেখায়নি সেদিন চিপক। তেমনটাই তো হওয়ার কথা ছিল। যে কোনও স্টেডিয়ামে দর্শকদের কাছ থেকে এমনটাই তো কাম্য। কারণ আদতে তো এটা খেলা। কোনও যুদ্ধ তো নয়। প্রশ্ন জাগে, চিপক বা মুম্বইয়ের ওয়াংখেড়ের মতো ঐতিহ্যশালী স্টেডিয়ামে কেন হল না বিশ্বকাপ ফাইনালের ম্যাচ। না, ইডেনের কথা বলবো না। কারণ ইডিনের দর্শক চেন্নাই বা মুম্বইয়ের মতো নয়। বহু বার ইডেনের দর্শকের ভয়াবহ রূপ দেখেছে ক্রিকেটের ময়দান। ইডেনের দর্শক দলকে হেনস্থা করতে অভ্যস্ত। ১৯৯৬-র ম্যাচ শেষ করতে দেয়নি এই ইডেন। কিন্তু চিপক বা ওয়াংখেড়ের দর্শক বরাবরই স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। তেমন দুটি মাঠ ছেড়ে কেন গুজরাট?

ব্রাত্য কপিল!

উত্তরটা বোধহয় জলের মতোই সোজা। যাতে বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে যেতে পারে মোদিজি, অমিতজি ও তাঁর পরিবারবাদমুক্ত সন্তানেপ নাম। যাতে গোটা লাইমলাইটটাই এসে পড়ে তাঁদের মুখেই। ক্য়াম্পেন থেকে কমেন্ট্রি, সব কিছু মিলিয়েই এ যেন নয়া ভারত। এই বিশ্বকাপে ক্রিকেটের থেকে ঢের বেশি মিশে জাতীয়তাবাদ। ক্রিকেটের যে সনাতন আবেগ তা আদতে বাণিজ্য ও রাজনীতি ঢুকে অনেকটাই নষ্ট করে গিয়েছে। মনে পড়ছে বোধহয়, কুস্তিগিরদের আন্দোলনের সময় তাঁদের পাশে দাঁড়িয়ে চিঠি দিয়েছিল বিশ্বকাপজয়ী টিম। যে চিঠির নেপথ্যে ছিলেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব। সেখানে অবশ্য বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনিরও নাম ছিল। পরে অবশ্য সেই চিঠি থেকে নাম সরিয়ে নেন রজার বিনি। বিশ্বকাপ ২০২৩-র ম্যাচে কেন ডাক পেলেন না কপিল দেব, তা আঁচ করা কঠিন নয়। দেখতে পেলাম না ধোনিকেও। তার বদলে আমরা দেখতে পেলাম এক স্বঘোষিত ধর্মগুরুকে। সৌরভ গাঙ্গুলিকে আমরা মাঠে দেখলাম বটে, তবে তিনিও যেন কেমন ম্লান। আদতে হাতের পুতুল না হতে চেয়ে তো কম হেনস্থার মুখে তো পড়তে হয়নি তাঁকে।

সব মিলিয়ে ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ যেন অনেকখানিই আলাদা। এই ২২ গজের ময়দান যেন দেখল খেলার এক অন্য রূপ। কার্যত কোনও ক্রিকেটপ্রেমীরই বোধহয় তা কাম্য ছিল না কখনও।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।