'পাশে আছি'! ড্রেসিংরুমে ঢুকে মহম্মদ শামিকে জড়িয়ে ধরলেন মোদি

Narendra Modi in World Cup 2023 Final : ভেঙে পড়া দলকে সাহস জোগাতে ম্যাচের পরে মোদি যান ড্রেসিং রুমে।

inscript
৩ মিনিট
'পাশে আছি'! ড্রেসিংরুমে ঢুকে মহম্মদ শামিকে জড়িয়ে ধরলেন মোদি

নিন্দুকেরা তাঁর নামের স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দুয়ো দিচ্ছেন। ভারতের হার এবং অস্ট্রেলিয়ার জয়ের পরেই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়ে ওঠে 'পনৌতি' শব্দটি। তৃতীয়বার ভারতের বিশ্বকাপ জয় নিয়ে মুখিয়ে থাকা ভারতবর্ষ ম্রিয়মান হয়ে পড়ে। অথচ ভারতের হারের মুহূর্তে গ্যালারিতে বসে থাকা প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাসিমুখ, নির্মল আনন্দের ছবি ঘুরে বেড়ায় হোয়াটস্যাপে। ভারতের এই স্বপ্ন খানখান হয়ে যাওয়া কি কোনওভাবে ছুঁতে পারেনি দেশের প্রধানমন্ত্রীকে? সমালোচকদের সেই জবাব দিয়েছেন মোদি, সোজা পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের ড্রেসিং রুমে। মুষড়ে পড়া খেলোয়াড়দের পাশে বসেন মোদি, জড়িয়ে ধরেন। কিছু দৃশ্য মনে করিয়ে দেয় চন্দ্রযান ২ এর ব্যর্থতার কান্নায় ভেঙে পড়া ইসরো প্রধানকে মোদির জড়িয়ে ধরার মুহূর্ত।

ফাইনালে ব্যাটিং বিপর্যয়ের পরে মহম্মদ শামি ছিলেন ভারতের অন্যতম ভরসা, অস্ট্রেলিয়াকে ঠেকানোর জন্য। অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ড্রেসিংরুমে এসে দলের ভেঙে পড়া আত্মবিশ্বাসকে ফের চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন সেই শামিই। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল সহ টানা ১০টি ম্যাচ জিতেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের গোড়া থেকেই ছন্দপতন ভারতীয় ক্রিকেট দলের। শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়া ৬ নম্বর বিশ্বকাপটি ঘরে নিয়ে গেছে।

Dear Team India,

Your talent and determination through the World Cup was noteworthy. You've played with great spirit and brought immense pride to the nation.

We stand with you today and always.

— Narendra Modi (@narendramodi)

বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আয়োজিত হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রায় ১০০,০০০ দর্শক মাঠে। ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে ভারতকে দেখতে এসেছিলেন সকলেই। ভারতীয় সামরিক বিমানের এয়ার শো, বলিউড তারকাদের নাচ-গান, আতশবাজিতে ঠাসা ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এত এত প্রত্যাশার মুখে তাসের ঘরে মতো ভেঙে পড়ে ভারতীয় দল। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ম্যাচ জেতে, ৪২ বল বাকি থাকতেই ষষ্ঠ বিশ্বকাপ জয় করে অজিরা। রোহিত শর্মার চোখে জল। হতাশ বুমরাহ, ভেঙে পড়েছেন দলের সকলেই।

Unfortunately yesterday was not our day. I would like to thank all Indians for supporting our team and me throughout the tournament. Thankful to PM

for specially coming to the dressing room and raising our spirits. We will bounce back!

— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11)

এই ভেঙে পড়া দলকে সাহস জোগাতে ম্যাচের পরে মোদি যান ড্রেসিং রুমে। ক্রিকেটার রবীন্দ্র জাদেজা একটি টুইটে জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদি ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে দলকে সান্ত্বনা দেন। সারা টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের কঠিন লড়াইয়ের প্রশংসা করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক শামিকে জড়িয়ে ধরেন মোদি। শামি ড্রেসিংরুমে এসে দলকে চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

শামি লিখছেন, "দুর্ভাগ্যবশত গতকাল আমাদের দিন ছিল না। টুর্নামেন্ট জুড়ে আমাদের দল এবং আমাকে সমর্থন করার জন্য সমস্ত ভারতীয়দের ধন্যবাদ জানাতে চাই। বিশেষভাবে ড্রেসিংরুমে এসে আমাদের ভরসা জোগানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। আমরা আবার ফিরব!"

"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গতকাল ড্রেসিংরুমে যাওয়া ছিল খুব বিশেষ, খুব অনুপ্রেরণাদায়ক," ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী মোদির আসার ঘটনায় এক্স-এ লেখেন রবীন্দ্র জাদেজা। নরেন্দ্র মোদিও সোশ্যাল মিডিয়াতে টুইট করেন, "প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপে দলের প্রতিভা এবং সংকল্প ছিল বিশেষ লক্ষণীয়। আপনারা দুর্দান্ত খেলেছেন এবং দেশের অপরিসীম গর্ব আপনারা। এই মুহূর্তে এবং আগামীতেও আমরা আপনাদের সঙ্গে আছি।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।