সন্দেশখালি ঘুরে কেন রাষ্ট্রপতি শাসন চাইছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন?

Woman Commission in Sandeshkhali: সোমবার সন্দেশখালি পরিদর্শনে যায় জাতীয় মহিলা কমিশন। সন্দেশখালি ঘুরে দেখার পর রেখা শর্মা জানান, রাষ্ট্রপতি শাসন ছাড়া গতি নেই সেখানে।

Sohini Das
৪ মিনিট
সন্দেশখালি ঘুরে কেন রাষ্ট্রপতি শাসন চাইছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন?

সন্দেশখালিতে মাত্রা ছাড়িয়েছে নারীদের উপর অত্যাচারের মাত্রা। নেপথ্যে রয়েছেন শাসকদল তৃণমূলেরই স্থানীয় নেতা শেখ শাহজাহান আর তার সাঙ্গোপাঙ্গ। বাধ্য হয়েই রাস্তায় নামেন স্থানীয় মহিলারা। দিনের পর দিন মহিলাদের উপর শারীরিক নির্যাতন চলেছে। বিনা পারিশ্রমিকে করিয়ে নেওয়া হয়েছে স্কুল, পার্টি অফিস পরিষ্কারের মতো কাজ। রাতবিরেতে ডেকে পাঠানো হত স্থানীয় মেয়ে-বউদের। না যেতে চাইলে বাড়ির পুরুষদের উপর চলত অত্যাচার, মারধর। সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন। সন্দেশখালি পরিদর্শনের পর তেমনটাই মনে করছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।

কিছুদিন আগেই সন্দেশখালি ঘুরে এসেছে রাজ্যের এসসি কমিশন। তার পর সোমবার সন্দেশখালি পরিদর্শনে যায় জাতীয় মহিলা কমিশন। সন্দেশখালি ঘুরে দেখার পর রেখা শর্মা জানান, রাষ্ট্রপতি শাসন ছাড়া গতি নেই সন্দেশখালির। দিনের পর দিন সেখানকার মেয়েদের উপর নির্যাতন হয়েছে। কম করে হলেও ১৮টি ধর্ষণের অভিযোগ পেয়েছেন তিনি। মিলেছে দু'টি ধর্ষণের অভিযোগও। রেখা জানান, তাঁকে ধরে কেঁদেছেন গ্রামের মহিলারা। পুলিশের উপর আস্থা নেই গ্রামবাসীর। এই পরিস্থিতিতি রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেছেন কমিশনে চেয়ারপার্সন।

মহিলাদের নির্যাতনের নেপথ্যে রয়েছে খোদ শাসকদলের নেতা। ফলে এই পরিস্থিতিতে যে বাসিন্দারা ঠিক কতটা স্থানীয় পুলিশ-প্রশাসনের সাহায্য পাবেন, তা তো আঁচ করাই যায়। আর সন্দেশখালিতেও ঠিক তেমনটাই ঘটেছে বলে অভিযোগ বাসিন্দারা। সোমবার সন্দেশখালি গিয়ে গ্রামে গ্রামে ঘুরেছেন রেখা শর্মা অভিযোগকারিনীদের সঙ্গে নিয়ে খোদ থানায় যান তিনি। রেখা শর্মা বলেন, “১৮টির কাছাকাছি অভিযোগপত্র পেয়েছি আজ। এর মধ্যে ২টি ধর্ষণের অভিযোগ আছে। বাকি যৌন হেনস্থা। তবে সেই মলেস্টেশনও ভয়ঙ্কর। বলেছেন, আমাদের কাপড় খুলে দিয়েছে, এখানে স্পর্শ করেছে ওখানে স্পর্শ করেছে। এত খারাপ এখানকার পরিস্থিতি যে আমাকে এখানকার মহিলারা ছাড়তে চাইছেন না। আমাকে আঁকড়ে ধরে কাঁদছেন ওনারা। খুব খারাপ অবস্থা। আমার মনে হয় না রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কিছু হবে। পুলিশকেও ভয় পাচ্ছেন। লিখিত অভিযোগের কপি নিয়ে যাচ্ছি।” রেখা শর্মার দাবি, এখানে বাচ্চাদের কপালে পিস্তল ধরে ভয় দেখানো হয়। বলা হয়, মা যদি অভিযোগ না প্রত্যাহার করেন, তাহলে গুলি করে দেওয়া হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কামদুনি গণধর্ষণে ন্যায়বিচার পেল নির্যাতিতার পরিবার?

Kamduni gang rape and murder: কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনার প্রায় দশ বছর পর সেই মামলায় রায় শোনাল কলকাতা হাইকোর্ট। তবে সেই বিচার সন্তুষ্ট করতে পারল নির্যাতিতার পরিবারকে।

রাজ্যের এসসি কমিশনও কিন্তু একই দাবি জানিয়েছিল সন্দেশখালি ঘুরে আসার পর।তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ওই সুপারিশ করেন। সন্দেশখালি গিয়েছিল জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে গত শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কমিশনের চেয়ারম্যান অরুণ এবং অন্য প্রতিনিধিরা। সেখানেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ জানানো হয়। কেন রাষ্ট্রপতি শাসন তার ব্যাখ্যা দিতে গিয়ে অরুণ বলেন, 'সংবিধানের ৩৩৮ ধারায় বলা হয়েছে, কোনও রাজ্যে তফসিলি জনজাতিভুক্ত মানুষদের যদি সেখানকার সরকার সেখানকার সরকার সুরক্ষা ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
সন্দেশখালি কি আজকের নন্দীগ্রাম?

Sandeshkhali : হেরোইন ব্যবসা থেকে শুরু করে গরুপাচার, কাঠপাচার এমনকী মানুষ পাচারের অভিযোগও ওঠে শাহজাহানের বিরুদ্ধে।

চলতি মাসের গোড়া থেকেই দফায় দফায় সন্দেশখালিতে অশান্তির খবর কানে এসেছে। অত্যাচারে জেরবার হয়ে শেষপর্যন্ত ঘুরে দাঁড়ান মহিলারা। বিক্ষোভ দেখাতে পথে নামেন তাঁরা। মহিলাদের একাংশ দাবি করেছেন, তাঁদের উপর দিনের পর দিন শ্লীলতাহানি, যৌনহেনস্থার মতো ঘটনা ঘটে চলেছে। গত শনিবার রাতে গ্রেফতার হয় তৃণমূল নেতা শিবু হাজরা, যে শেখ শাহজাহানের অন্যতম সঙ্গী বলে অভিযোগ। তার আগে গ্রেফতার হয় আরেক অভিযুক্ত উত্তম সর্দার। শিবু ও উত্তমের গ্রেফতারের পর উল্লাসে মেতে উঠেছিল সন্দেশখালি গ্রাম। এদিন সন্দেশখালিতে গিয়ে অভিযুক্ত শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি তুলেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। শেখ শাহজাহান অবশ্য এখনও বেপাত্তা। জানুয়ারি মাসের গোড়াতে তার বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই থেকেই নিখোঁজ শেখ শাহাজাহান। এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার জন্য অবশ্য রাজ্য সরকারের অনিচ্ছাকেই দুষেছে একটি অংশ।

ইতিমধ্যেই রাজভবনে সন্দেশখালির মহিলাদের জন্য বানানো হয়েছে সেফ হোম। সোমবার থেকেই চালু হয়ে গিয়েছে সেই ব্যবস্থা। দিন কয়েক আগে সন্দেশখালি পরিদর্শনে যান রাজ্যপাল। সেখানে গিয়েই সেফ হোম চালু করার আশ্বাস দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রাথমিকভাবে রাজভবনের মার্বেল হাউজের পাশে তিনটি ঘরে পিস রুম বা সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। সন্দেশখালির নির্যাতিতা মহিলারা চাইলেই এই সেফহোমে এসে থাকতে পারেন। থাকা-খাওয়া থেকে নিরাপত্তা যাবতীয় ব্যবস্থা করবে রাজভবন। রাজ্যপালের ওএসডি সন্দীপ রাজপুত বলেন, "রাজ্যপালের নির্দেশেই এই সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি সেফ হোম খোলা হয়েছে। প্রয়োজনের খাতিরে সেফ হোমের সংখ্যা বাড়ানো হতে পারে। এই সেফ হোম খোলার বিষয়ে রাজ্যপাল নিজেই উদ্যোগী হয়েছেন।"

অনেকেই সন্দেশখালির এই আন্দোলনকে সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন। শুধু নারীনির্যাতন নয়, গ্রামের মানুষদের থেকে জোরজাবস্তি জমি ছিনিয়ে নেওয়ার মতো একাধিক অভিযোগে অভিযুক্ত শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গরা। স্বাভাবিক ভাবেই ভোটের আগে শাসকদলের বিরুদ্ধে ওঠা এতবড় অভিযোগকে হাতিয়ার করতে উঠেপড়ে লেগেছে বিরোধীদল বিজেপিও। ওই ঘটনার উপর রাজনৈতিক রং লাগানোর চেষ্টাও কম হচ্ছে না। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কথায়, “ওঁরা রাজ্যপালের পায়ে ধরে কান্নাকাটি করেছেন। কী পরিস্থিতি এটা? মহিলা কমিশনেরও দায়িত্ব এটা জেনে আসা। তারপর যা রিপোর্ট দেবে সেইমতো এগোবে।” রাজ্য পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনকে অভিযোগ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালির অভিযোগকারীর পরিচয় পুলিশ ফাঁস করেছে বলে চিঠি দেন সুকান্ত। তিনি বলেন, “যে মহিলাকে দিয়ে পুলিশ ১৬৪ স্টেটমেন্ট করাচ্ছে, তাঁরই পরিচয় ফাঁস করে দিচ্ছে? এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশের অমান্য করা।” যদিও রাজ্যের মন্ত্রী শশী পাঁজার দাবি, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের জানা উচিৎ যে এই রাজ্যে মহিলার উপর নির্যাতনের অভিযোগ এলে কতটা তৎপর রাজ্য।

সোমবার সন্দেশখালির হালদারপাড়া, পুকুরপাড়া ও লস্করপাড়ার মহিলাদের সঙ্গে দেখা করে কথা বলেছেন মহিলা কমিশনের প্রতিনিধিরা। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, সন্দেশখালি থেকে যে রিপোর্ট এসেছে, তাতে মহিলাদের উপর অত্যাচার হওয়ার ব্যাপারটি প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে নির্যাতিতাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারটি দ্রুত খতিয়ে দেখার কথাও বলা হয়েছে মহিলা কমিশনের তরফে। সেই নিরাপত্তা কি মিলবে রাজভবনে তৈরি সেফ হোমে। সেখানেই এনে কি নিরাপত্তা দেওয়া হবে নির্যাতিতাদের? ঘনিয়েছে নানা প্রশ্ন। পাশাপাশি ভোটের ঠিক আগে সন্দেশখালির ঘটনা ঘিরে বেশ বিপাকে পড়েছে শাসকদল তৃণমূল। যদিও শেখ শাহজাহানের দুই সঙ্গীকে গ্রেফতার করে অন্যায়কে প্রশ্রয় না দেওয়ারই বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু সত্যিই কি সুবিচার পাবেন সন্দেশখালির মেয়েরা? নাকি সন্দেশখালির অবস্থাও হতে চলেছে কামদুনির মতোই। এমন প্রশ্ন উস্কে উঠেছে নানা মহলেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।