বিমান টুকরো টুকরো হয়ে ৬৮ জনের মৃত্যু! কেন বারবার দুর্ঘটনার মাশুল গুনছেন নেপালের আম জনতা?

Nepal Plane Crash: নেপালে এমন দুর্ঘটনা অবশ্য এই প্রথম নয়। বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে পার্বত্য এই ছোট্ট দেশের।

inscript
২ মিনিট
বিমান টুকরো টুকরো হয়ে ৬৮ জনের মৃত্যু! কেন বারবার দুর্ঘটনার মাশুল গুনছেন নেপালের আম জনতা?

সদ্য তৈরি হয়েছিল নেপালের পোখরা বিমানবন্দর। সেই বন্দরে অবতরণ করতে গিয়েই আছড়ে পড়েছে বিমান। রবিবার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৬৮ জনের প্রাণ হারিয়েছে। নেপালের ওই বিমানে ৬৮ জন যাত্রী ও চার ক্রু সদস্যসহ ৭২ জন ছিলেন। এখনও পর্যন্ত সমস্ত মৃতদেহও উদ্ধার করা সম্ভব হয়নি। নেপালের নবনির্মিত পোখরা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। নেপালে বিমান দুর্ঘটনার পরিমাণ এবং হতাহতের পরিসংখ্যান দুই-ই মানুষের আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধির জন্য যথেষ্ট। এভিয়েশন সেফটি ডেটাবেস বলছে, গত ৩০ বছরে নেপালে অন্তত ২৭টি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে।

বিমানটিতে পাঁচজন ভারতীয় যাত্রী ছিলেন, সকলেই উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা। তাদের মধ্যে সোনু জয়সওয়াল নামে একজন দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ আগে একটি ফেসবুক লাইভও করেছিলেন। প্রাণে বাঁচেননি তিনিও। রবিবারের বিমান দুর্ঘটনায় ৬৮ জন মারা গিয়েছেন। রাজধানী কাঠমাণ্ডু থেকে রওনা হয়েছিল টুইন ইঞ্জিনের ATR 72 বিমানটি। সকাল ১১টা নাগাদ পোখারায় অবতরণ করতে গিয়ে তা ভেঙে পড়ে। বিমানটির পরিচালনার দায়িত্বে ছিল ইয়েতি এয়ারলাইনস। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পোখারার আবহাওয়া একেবারেই ভালো ছিল এবং বিমানের ইঞ্জিনও ভালো অবস্থায় ছিল। তাহলে বিমানটির কী এমন হলো তা তারাও বুঝতে পারছেন না। বিমানের ব্ল্যাক বক্সের সন্ধানে এখন হন্যে হয়ে তল্লাশি চলছে।

বিমানটিতে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দু'জন কোরিয়ান, একজন অস্ট্রেলিয়ান, একজন ফরাসি, একজন আর্জেন্টিনার এবং একজন ইসরায়েলি নাগরিক ছিলেন। মৃতদেহগুলি এখনও শনাক্ত করা যায়নি এবং দুর্ঘটনাস্থল থেকে এখনও চারটি মৃতদেহ উদ্ধার করা যায়নি।

ভেঙে পড়া ইয়েতি এয়ারলাইন্সের বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা একটি মোবাইলে ফ্লাইটের চূড়ান্ত মুহূর্তগুলি ধরা পড়েছে। প্লেনের ভিতরে বসে থাকা যাত্রীরা বিমানের জানলা দিয়ে মোবাইলে নীচের শহরের ভিডিও রেকর্ড করছিলেন। হঠাৎ বিস্ফোরণ হয় এবং ভিডিওটিও স্তব্ধ হয়ে যায়। শেষ কয়েক সেকেন্ড জানালার বাইরে ভয়ঙ্কর আগুন এবং বিরক্ত যাত্রীদের কান্নার শব্দই ভেসে আসে। বাইরে থেকে তোলা আরেকটি ভিডিওতে বিমানের অবতরণের মুহূর্ত ধরা পড়েছে। তাতে দেখা গেছে, বিমানটি হঠাৎ বাম দিকে কাত হয়ে উল্টে যায় এবং তারপরেই বিস্ফোরণের আওয়াজ।

নেপালে এমন দুর্ঘটনা অবশ্য এই প্রথম নয়। বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে পার্বত্য এই ছোট্ট দেশের। প্রতি দুর্ঘটনাতেই মৃত্যুর সংখ্যাও আঁতকে ওঠার মতোই। ২০২২ সালের মে মাসেই, নেপালের বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমান দুর্ঘটনার মুখে পড়ে। বিমানে থাকা ২২ জনের সবাই ওই দুর্ঘটনায় প্রাণ হারান।

প্রতিটি বিমান দুর্ঘটনার পেছনেই বেশ কিছু কারণ রয়েছে। নিরাপত্তা এবং কর্মীদের অপর্যাপ্ত প্রশিক্ষণ বরাবরই প্রশ্নের মুখে পড়েছে নেপালের এয়ারলাইন। অপ্রত্যাশিত আবহাওয়া, কর্মীদের প্রশিক্ষণের অভাব, কঠিন পাহাড়ি ভূখণ্ড, নতুন বিমান ও পরিকাঠামোতে বিনিয়োগের অভাব এবং বিমানের রক্ষণাবেক্ষণের গাফিলতির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। ২০১৩ সালে, ইউরোপীয় ইউনিয়ন নেপালকে ফ্লাইট সেফটির কালো তালিকায় রাখে। এর ফলে হিমালয়ের এই দেশ থেকে ইউরোপের আকাশসীমায় সমস্ত বিমানের উপরই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।