Covid-19: মাস্ক পরতে হবে আবার! পুজোর আগেই ফিরতে পারে করোনা?

New Covid-19 variant: পুজো আসতে আর কটা মাত্র দিন বাকি! এর মধ্যেই ফের উঁকি মারছে করোনা আতঙ্ক। ফের কি মুখ ঢাকবে মাস্ক, হাত ঢাকবে স্যানিটাইজার!

Sohini Das
২ মিনিট
Covid-19: মাস্ক পরতে হবে আবার! পুজোর আগেই ফিরতে পারে করোনা?

বহু কষ্টে ওই দু'টো বছর অতিবাহিত করেছে মানুষ। গোটা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল ওই একটি মাত্র ভাইরাস। বারবার ভোল বদলে বদলে ফিরেছে সে। রোগ, অসুখ, হাসপাতাল, মৃত্যু, লকডাউন, ঘরবন্দী দশার স্মৃতি কাটিয়ে সবে স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ। আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে ভয়ঙ্কর সেসব দিনের স্মৃতি। সেই স্মৃতি উস্কেই কি ফের ফিরতে চলেছে কোভিড! আবার কোনও নয়া রূপে, নয়া সাজে! পুজোর আগে আগেই এমন আশঙ্কায় ছড়িয়েছে উদ্বেগ।

কোভিড ১৯ থেকে ডেল্টা, সেখান থেকে ওমিক্রন হয়ে শেষমেশ আসুরিক শক্তি হারিয়ে খানিকটা নেতিয়ে পড়েছিল করোনা ভাইরাস। বাধ্য হয়েছিল ভ্যাকসিনের কাছে হার মানতে। তবে এবার শক্তি সঞ্চয় করে নয়া সাজে ফের ফিরতে পারে ভয়াল করোনা ভাইরাস। তেমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চেনা মুখই অচেনা! ভয়াবহ রোগের শিকার বহু কোভিড আক্রান্ত, উপসর্গ?

Long Covid Facial Blindness: মুখ চিনতে পারার অক্ষমতার এই স্নায়বিক ব্যাধি আসলে ঠিক কী? কোভিডের সঙ্গেই বা এর কী সম্পর্ক?

যেমন ভাবে ডেল্টা থেকে ওমিক্রন হওয়ার পথে একগুচ্ছ বদল এসেছিল ভাইরাসের গঠনে, তেমন ভাবেই নিজেকে আরও সাজিয়ে গুজিয়ে পিরোলা ভাইরাস বা বিএ.২.৮৬ ভ্যারিয়েন্ট রূপে ফিরছে করোনা। মাঝেমধ্যেই একটা আধটা করে নয়া করোনা রোগীর খবর আসছে। কিছুদিন আগেই দুই শ্রীলঙ্কান ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবরে হইচই পড়ে গিয়েছিল। তার মধ্যেই মিলল করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ।

করোনা ভাইরাস বা এই কোভিড ১৯ ভাইরাস গোড়া থেকেই রংরূপ-দলবদলু। বারবার নিজেকে বদলে বদলে মানুষের শরীরের দখল নিয়েছিল সে। প্রায় বছর তিনেক কম বেশি তার প্রকোপ চলেছে। একটা আধটা দেশে নয়, ভয়ঙ্কর ওই জীবাণুর হাত থেকে বাঁচতে পারেনি গোটা বিশ্ব। মূল কোভিড স্ট্রেন যখন ডেল্টায় রূপান্তরিত হল, তখনই কেঁপে গিয়েছিল দুনিয়া। পৃথিবী জুড়ে মৃত্যুমিছিল, গণকবর, তবু হাল ছাড়েননি চিকিৎসক,বিজ্ঞানী-সহ দেশের কোভিড যোদ্ধারা। ভ্যাকসিন আবিষ্কারে জান-প্রাণ লড়িয়ে দিয়েছিল দেশের তাবড় বিজ্ঞানীরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিরীহ নয় H3N2 ইনফ্লুয়েঞ্জা, দেশে ফিরছে কোভিডের আতঙ্ক? উপসর্গ চিনবেন যেভাবে

H3N2 Influenza Virus: ২০০১ সালের পরে জন্ম নেওয়া শিশুদের H3N2v ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কম ছিল বা প্রায় ছিলই না।

করোনা ভাইরাস বিশেষজ্ঞ ও ডাক্তার পবিত্র ভেঙ্কটগোপালন সম্প্রতি জানিয়েছেন, নয়া এই ভ্যারিয়েন্টটি বেশ কয়েকটি দেশে বাড়তে শুরু করেছে। তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন ও চিনের মতো একাধিক দেশ। এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, কতটা শক্তিশালী নতুন এই করোনা ভ্যারিয়েন্টটি।

এরই মধ্যে অনেকগুলি সম্ভাবনা ও আশঙ্কা উঁকি দিচ্ছে বিশেষজ্ঞের মনে। আপাতত পৃথিবী জুড়ে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার মোট ৯টি কেস মিলেছে। তবে এখনও বোঝা যায়নি, করোনার এই নয়া ভেরিয়েন্ট সত্যিই নতুন নাকি পিরোলাকে প্রতিহত করার মতো অনাক্রমতা ইতিমধ্যেই আমাদের শরীরে রয়েছে কিনা। সংশয় রয়েছে আরও একটি জায়গায়। নতুন এই ভ্যারিয়েন্টের উপরে কি পুরনো ভ্যাকসিন কাজ করবে আদৌ। নাকি আমাদের ফের ফিরে যেতে হবে দু'বছর আগের সেই ভয়াল পৃথিবীতে।

পুজো আসতে আর কটা মাত্র দিন বাকি! এর মধ্যেই ফের উঁকি মারছে করোনা আতঙ্ক। ফের কি মুখ ঢাকবে মাস্ক, হাত ঢাকবে স্যানিটাইজার! এমন আশঙ্কা থেকে নিশ্চিন্ত হতে পারছেন না আম-আদমি। তবে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, কোভিডের সতর্কতা গোড়া থেকেই মেনে চলুক মানুষ। তাতে অতিমারির আশঙ্কা কিছুটা হলেও কমবে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।