গলাবন্ধ স্যুটের দিন শেষ! নয়া সংসদে চোখ ধাঁধানো যে 'ইউনিফর্ম' পরবেন কর্মীরা

New Parliament Dress Code: পোশাক পরিবর্তনের জেরে রাজ্যসভা ও লোকসভার মার্শালরা মণিপুরি পাগড়ি পরবেন।

inscript
২ মিনিট
গলাবন্ধ স্যুটের দিন শেষ! নয়া সংসদে চোখ ধাঁধানো যে 'ইউনিফর্ম' পরবেন কর্মীরা

১৮ সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন। দেশের নতুন সংসদ ভবনটিতেই এই বিশেষ আয়োজন বসছে। বিশেষ অধিবেশন কেনই বা ডাকা হলো, কী কী বিষয়ে আলোচনা হবে তা এখনও অস্পষ্ট। তবে এটুকু নিশ্চিত যে, ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। আর সংসদের কার্যক্রমকে নতুন সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য সেই দিনটিকেই বাছা হয়েছে। নয়া সংসদ্ভবনে কী কী আছে, কী কী দিয়ে সাজানো এ এতদিনে সামান্য ওয়াকিবহাল মানুষই জানেন। নতুন রূপ হলে বসনও নতুন হবে! সংসদ কর্মীদের ইউনিফর্ম বা পোশাকও এবার একেবারে নতুন। এই নয়া পোশাক তৈরি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT)। কেমন হচ্ছে এই পোশাক?

সংসদের কিছু সূত্র জানাচ্ছে, গত সংসদ অধিবেশনেই এই পোশাক বদলে দেওয়ার কথা হয়েছিল। কোনও কারণে তা করা যায়নি। তবে এবার একদম সব তৈরি। নতুন সংসদ, বিশেষ অধিবেশন, বিশেষ ইউনিফর্ম। আগে কেন্দ্রী সরকারি সাধারণ আমলারা একটি গলাবন্ধ স্যুট পরতেন। এবার ম্যাজেন্টা বা গাঢ় গোলাপি রঙের নেহেরু জ্যাকেটের সঙ্গে ওই একই রঙের একটি শার্ট পরবেন তারা, যাতে রয়েছে একটি পদ্ম ফুলের নকশা৷ কর্মীদের খাকি রঙের প্যান্ট পরতে হবে এবার থেকে। মহিলা কর্মীদের অবশ্য আগের মতো শাড়িই পোশাক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোথায় মোদির 'আত্মনির্ভর'তা? কেন নিউজিল্যান্ডের ২০,০০০ কেজি উল লাগল সংসদের কার্পেটে?

New Parliament Carpet Controversy: ২০,০০০ কেজি নিউজিল্যান্ডের উল দিয়ে নতুন পার্লামেন্টে একটি বিশেষ কার্পেট তৈরি করা হয়েছে।

এই পোশাক পরিবর্তনের জেরে রাজ্যসভা ও লোকসভার মার্শালরা মণিপুরি পাগড়ি পরবেন। সংসদ ভবনের ভিতরে নিরাপত্তা কর্মীরা যে সাফারি স্যুট পরতেন তা পাল্টে যাচ্ছে। সেনারা যেমন কেমোফ্লেজ পোশাক পরেন পাহারারত অবস্থায়, ঠিক তেমনই পোশাক পরবেন সংসদের নিরাপত্তাকর্মীরা।

সে যাই হোক, এই 'পদ্ম' চিহ্ন ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতের জাতীয় ফুল বটেই, তবে এই মুহূর্তে জনমানসে পদ্ম মানেই বিজেপি। ফলে সংসদে কে গুরুত্ব পাচ্ছে বলা কঠিন! জাতীয় পুষ্পও হতে পারে আবার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রতীকও হতে পারে। এই নির্দিষ্ট এক ঢিলে দুই পাখি জাতীয় প্রতীকের বিরোধিতা করে কংগ্রেসের একাংশ বলছে, পদ্মের পরিবর্তে ময়ূর এবং বাঘের মতো জাতীয় প্রতীকের মোটিফও তো ব্যবহার করাই যেত।

চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবন উদ্বোধন করেন। নয়া সংসদ ভবনটিকে 'আত্মনির্ভর ভারতের ভোরের সাক্ষ্য' বলে অভিহিত করেন মোদি। সরকার বলছে, ভবিষ্যতের সম্ভাব্য প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই নতুন সংসদ ভবন নির্মাণ করা হয়েছে। লোকসভায় ৮৮৮ জন সদস্য এবং রাজ্যসভায় ৩৮৪ জন সদস্য এখানে বসতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি, আধুনিকতম যোগাযোগ ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে এই সংসদ ভবনকে। আর খরচ হয়েছে, ৮৩৬ কোটি টাকা!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।