আসছে স্লিপার বন্দে ভারত! কেন পশ্চিমবঙ্গেই বন্দে ভারত তৈরির সিদ্ধান্ত রেলের?

Vande Bharat Train: টিটাগড় ওয়াগনস লিমিটেড বা TWL-এর উত্তরপাড়ার প্ল্যান্টে বন্দে ভারত ট্রেনের প্রধান উপাদানগুলি তৈরি করা হবে।

inscript
২ মিনিট
আসছে স্লিপার বন্দে ভারত! কেন পশ্চিমবঙ্গেই বন্দে ভারত তৈরির সিদ্ধান্ত রেলের?

২ খানি বন্দে ভারত ট্রেন পেয়েছে পশ্চিমবাংলা। এবার আস্ত বন্দে ভারত ট্রেনই তৈরি হতে চলেছে এই বঙ্গে। শুধু তাই নয়, এবার স্লিপার হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস! ভারতীয় রেল বন্দে ভারত ট্রেনের ৮০ টি স্লিপার কোচের জন্য ইতিমধ্যেই অর্ডার দিয়েছে৷ শুল্ক বাদ দিয়ে প্রতিটি ট্রেন নির্মাণে ১২০ কোটি টাকা খরচ হবে। এই ট্রেনগুলি সেমি-হাইস্পিড ট্রেন হবে, যার গতিবেগ হবে ১৭৬/১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। কলকাতা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে টিটাগড় ওয়াগনস লিমিটেডের (TWL) উত্তরপাড়া প্ল্যান্টে এবার ৮০টি স্লিপার-ক্লাসের বন্দে ভারত ট্রেনের প্রধান অংশগুলি তৈরি করা হবে। মঙ্গলবার ট্রেন সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য ২৪,০০০ কোটি টাকার অর্ডার পেয়েছে এই কারখানা।

বাংলার ক্ষেত্রে এই নির্মাণশিল্পের চুক্তিটি কি তবে কেন্দ্রের ২০২৪ নির্বাচনের লক্ষ্যে এক বিনিয়োগ? এই উত্পাদন চুক্তিটি প্রায় ১০,০০০ কোটি টাকা মূল্যের। এই চুক্তি অনুসারে ছয় বছরের মধ্যে ভারতীয় রেলকে ট্রেনগুলি সরবরাহ করা হবে। চুক্তির মধ্যে ৩৫ বছরের বার্ষিক রক্ষণাবেক্ষণ বিষয়টিও অন্তর্গত, যার মূল্য আবার ১৪,০০০ কোটি টাকা। প্রতিটি ট্রেনে খরচ হবে ১২০ কোটি টাকা।

টেন্ডার ডেকেছিল ভারতীয় রেল। বন্দে ভারত ট্রেনের উত্পাদন এবং রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় সর্বনিম্ন দর হেঁকেছে টিটাগড় ওয়াগনস লিমিটেড। সর্বনিম্ন দর অবশ্য হেঁকেছিল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL) এবং রাশিয়ান কোম্পানি CJSC Transmashholding-এর একটি কনসোর্টিয়াম, তারা ছয় বছরের মধ্যে ১২০ টি বন্দে ভারত তৈরি করার কথা জানায়৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর উচ্চতম সেতুর উপর দিয়ে বন্দে ভারত! মেঘের উপর দিয়ে এবার যে গন্তব্যে যাবে ট্রেন

Jammu-Srinagar Vande Bharat Train: ১,৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই খিলান সেতুটি প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার লম্বা।

টিটাগড় ওয়াগনস লিমিটেড বা TWL-এর উত্তরপাড়ার প্ল্যান্টে বন্দে ভারত ট্রেনের প্রধান উপাদানগুলি তৈরি করা হবে। এই টিটাগড় ওয়াগনস লিমিটেডের নাম পরিবর্তন করে করা হচ্ছে টিটাগড় রেল সিস্টেম, জানিয়েছেন TWL-এর ভাইস-চেয়ারম্যান এবং এমডি উমেশ চৌধুরী বলেছেন। অন্যদিকে বেঙ্গালুরুতে BHEL প্ল্যান্টে প্রপালশন সিস্টেম এবং ইলেকট্রনিক্স অংশ তৈরি করা হবে। আগামী ২ বছরের মধ্যে TWL প্রথম বন্দে ভারত ট্রেনটি সরবরাহ করবে।

টিটাগড় ওয়াগনসের কর্তৃপক্ষ জানিয়েছেন, উত্তরপাড়া প্ল্যান্টের ৮০টি বন্দে ভারত ট্রেন তৈরির প্রযুক্তিগত ক্ষমতা রয়েছে। কিন্তু বন্দে ভারত ট্রেন সারা দেশ জুড়ে চালানো হচ্ছে তাতে সংখ্যার পরিমাণ বাড়াতেও হবে। সুতরাং টিটাগড় ওয়াগনস লিমিটেডের ক্ষমতা সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রেনের এই বিভিন্ন অংশ জোড়া বা অ্যাসেম্বলিং এবং রক্ষণাবেক্ষণ করা হবে। এই অর্ডার পাওয়ার পর থেকে আগামী ২৪ মাসের মধ্যে প্রথম ট্রেনটি ভারতীয় রেলের হাতে তুলে দেবেন নির্মাতারা। ক্ষমতা সম্প্রসারণের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ৩৫০ কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়েছে৷

BHEL প্রোপালশন সিস্টেম, যেমন, IGBT ট্র্যাকশন কনভার্টার-ইনভার্টার, অক্সিলিয়ারি কনভার্টার, ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, মোটর, ট্রান্সফরমার এবং যান্ত্রিক বগি সরবরাহ করবে। এই পণ্যগুলি বেঙ্গালুরু, ভোপাল এবং ঝাঁসিতে তৈরি করা হবে। আর টিটাগড় ওয়াগনে কোচগুলি তৈরি হবে। ট্রেনের চূড়ান্ত ইন্টিগ্রেশন, টেস্টিং, কমিশনিং এবং রক্ষণাবেক্ষণ যৌথভাবে করবে BHEL এবং Titagarh Wagons।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।