ভ্যাকসিনেও আটকাবে না! কোভিডের চোখরাঙানি ফের ফেরাবে অতিমারীর কালো দিন?

জেনেটিক পরিবর্তন বা মিউটেশনের ফলেই প্রচলিত ভ্যাকসিন আর এই সাব-ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করতে পারে না। তা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন ও বুস্টার ডোজ় একমাত্র ভরসা বিপদ থেকে বাঁচার।

Madhurima Pattanayak
৩ মিনিট
ভ্যাকসিনেও আটকাবে না! কোভিডের চোখরাঙানি ফের ফেরাবে অতিমারীর কালো দিন?

ভারতে পাওয়া গেল নোভেল করোনাভাইরাসের (Novel Coronavirus) নতুন সাব-ভ্যারিয়েন্ট BA.2.75। ভারতজুড়ে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে এই সাব-ভ্যারিয়েন্ট (Sub-variant)। ইতিমধ্যেই ভারত-সহ পৃথিবীর দশটি দেশে এই সাব-ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। তালিকায় রয়েছে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জার্মানি-সহ ইউরোপের একাধিক দেশ।

বিশেষজ্ঞদের মতে, এই সাব-ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকী, BA.2 ও BA.5 থেকেও বেশি দ্রুত হারে ছড়াতে পারে নতুন BA.2.75 সাব-ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়,বর্তমানে প্রচলিত কোভিড ভ্যাকসিনগুলিরও সাধ্য নেই, এই সাব-ভ্যারিয়েন্টকে আটকানোর। কারণ সেই ভ্যাকসিনগুলি নেওয়ার ফলে ভাইরাস-প্রতিরোধী যে অ্যান্টিবডিগুলি তৈরি হয়েছে, তাদের বুড়ো আঙুল দেখিয়ে শরীরে ছড়িয়ে পড়ছে নতুন এই সাব-ভ্যারিয়েন্ট।

বস্তুত এটি ওমিক্রনের (Omicron) সাব-ভ্যারিয়েন্ট BA.2- এর একটি সাব-লিনিয়েজ (Sub-lineage), যা BA.2 সাব-ভ্যারিয়েন্টেরই জেনেটিক পরিবর্তনের কারণে তৈরি হয়েছে। BA.2.75 সাব-ভ্যারিয়েন্টটি 'সেনটরাস' (Centaurus) নামেই বেশি পরিচিত।

এখানে উল্লেখ্য, ওমিক্রন BA.2.75 সাব-ভ্যারিয়েন্টও কিন্তু আদতে BA.2 সাব-ভ্যারিয়েন্টের সাব- লিনিয়েজ।অর্থাৎ, ওমিক্রন BA.2 সাব-ভ্যারিয়েন্টের মিউটেশনের ফলেই তৈরি হয়েছে BA.2.75। তবে 'সেনটরাস' নামটি বিজ্ঞানসম্মত নয়, এমনকী, স্বাস্থ্য-আধিকারিদের দেওয়াও নয় এই নাম। এটি নিতান্তই ডাকনাম নতুন সাব-ভ্যারিয়েন্ট BA.2.75 -এর। নেহাতই সামাজিক মাধ্যম মারফৎ ছড়িয়েছে নামটি।

তবে নতুন এই সাব-ভ্যারিয়েন্ট BA.2.75, ওমিক্রনের অন্যান্য সাব-ভ্যারিয়েন্ট যেমন BA.1 কিংবা BA.4/5-এর থেকেও বেশি ক্ষতিকর কি না, তা এখনও জানা যায়নি। ব্রিটিশ সংবাদ সংস্থা 'দ্য ইন্ডিপেন্ডেন্ট' (The Independent) সূত্রে জানা গেছে, রচেষ্টারের মায়ো ক্লিনিকের (Mayo Clinic) ভাইরাস-বিশারদ (Virologist) ম্যাথিউ বিনিকার জানিয়েছেন, ওমিক্রনের আগের সাব-ভ্যারিয়েন্টগুলির তুলনায় এই সাব-ভ্যারিয়েন্টে অনেক বেশি জেনেটিক মিউটেশন (Mutation) ঘটেছে। যার মধ্যে অন্যতম হলো স্পাইক প্রোটিন জিন (Spike Protein Gene)। স্পাইক প্রোটিন জিনে পরিবর্তন এলে, আণবিক চরিত্র (Molecular Characteristic) বদলাবে স্পাইক প্রোটিনের। আর তার ফলেই নতুন এই সাব-ভ্যারিয়েন্ট অনেক ভালোভাবে আমাদের কোশকে আক্রমণ করার ক্ষমতা লাভ করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এখনও হয়নি যথেষ্ট টিকাকরণ, বিশ্বজুড়ে নখ শানাচ্ছে করোনা! আবার অতিমারী?

ভারত ছাড়াও যে-সমস্ত দেশে নতুন করে করোনা সংক্রমণের বিপদ বেড়েছে, সেই দেশগুলির তালিকায় ওপরের দিকে নাম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি এবং চিনের।

এত সংখ্যায় মিউটেশনই বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যত বেশি মিউটেশন হবে ততই বেশি চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন দেখা যাবে নোভেল করোনাভাইরাসে। সংক্রামক ব্যাধি-বিশেষজ্ঞ শিশি লিও-র মতে ('দ্য ইন্ডিপেন্ডেন্ট' সূত্রে জানা গেছে), BA.2.75 ভ্যারিয়েন্টই প্রমাণ যে, নোভেল করোনাভাইরাস এখনও বিবর্তিত হচ্ছে। তিনি বলছেন, আমরা অতিমারীর পূর্বের অবস্থাতে ফিরতে চাইলেও, আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করা ভীষণ জরুরি। তিনি আরও জানাচ্ছেন, আমাদের মেনে নিতে হবে আমরা কিন্তু এখনও আগের থেকেও বিপদের মধ্য দিয়ে এগোচ্ছি।

আর এই জেনেটিক পরিবর্তন বা মিউটেশনের ফলেই প্রচলিত ভ্যাকসিন আর এই সাব-ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করতে পারে না। তা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন ও বুস্টার ডোজ় একমাত্র ভরসা বিপদ থেকে বাঁচার।

ইউরোপের স্বাস্থ্য অধিকর্তারা ইতিমধ্যেই দ্বিতীয় বুস্টার ডোজ় নেওয়ার প্রয়োজনীয়তা জানিয়েছেন। বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তি যাঁরা, তাঁরা তো বটেই, রোগ-প্রতিরোধ ক্ষমতা (ইমিউনো-কম্প্রোমাইজ়ড) যাঁদের কম, তাঁদেরও সত্ত্বর নেওয়া উচিত দ্বিতীয় বুস্টার ডোজ়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিকর্তারা তারও আগে জানিয়েছেন বুস্টার ডোজে়র প্রয়োজনীয়তার কথা।

অন্যদিকে 'ফিনানশিয়াল টাইমস' (Financial Times) সূত্রে জানা যাচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজে়শনের কার্যনির্বাহী পরিচালক, মাইক রায়ান জানিয়েছেন, তাঁরা আন্দাজ করছেন চলতি বছরের শেষেই আবার বাড়বে সংক্রমণের সংখ্যা।

অবসরপ্রাপ্ত চিকিৎসক পিটার ইংল্যান্ডের মতে, নোভেল করোনাভাইরাস এখনও বহুলভাবে ছড়াচ্ছে। আর সেইভাবে আরওই মিউটেশনের মাধ্যমে তারা শরীরে বিবর্তন আনছে। কিছু কিছু ভ্যারিয়েন্ট রোগ সংক্রমণের ক্ষমতার নিরিখে পুরনো ভ্যারিয়েন্টের থেকেও বেশি ক্ষমতাশালী হয়ে উঠছে। কখনও নতুন ভ্যারিয়েন্টের ফলে রোগের ভয়াবহতাও বাড়ছে। পিটার ইংল্যান্ড আরও জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের শরীরে যে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, তা কিন্তু আমরা যতটা আশা করেছিলাম, তার থেকেও কম সময় ধরে স্থায়ী হচ্ছে।

কিন্তু এই ডামাডোলের মাঝেই খুব আশ্চর্য পদক্ষেপ করেছে সরকার- ওমিক্রনের বিরুদ্ধে লড়বে এমন ভ্যাকসিন বাজারে আসার আগেই, দ্বিতীয় বুস্টার ডোজ় নেওয়ার দিকে জোর দিচ্ছে সরকার। সেই বুস্টার ডোজ় কিন্তু ওমিক্রনের নতুন এই সাব-ভ্যারিয়েন্টের (BA.2.75) বিরুদ্ধে লড়ার জন্য যথেষ্ঠ নয়। বর্তমানে কোভিড প্রতিরোধের জন্য যে ভ্যাকসিনগুলি পাওয়া যাচ্ছে, সেগুলি কিন্তু নোভেল করোনাভাইরাসের‍ একদম প্রাথমিক স্ট্রেন, যা চিনের ইউহান প্রদেশে পাওয়া গিয়েছিল, তার বিরুদ্ধে লড়ার জন্য তৈরি। তার মাঝে একাধিক ভ্যারিয়েন্ট ও সাব-ভ্যারিয়েন্ট মাথাচাড়া দিয়েছে, ছড়িয়ে গিয়েছে পৃথিবীজুড়ে। যদিও এই ভ্যাকসিন একাধিক স্ট্রেনের বিরুদ্ধে লড়তে সক্ষম কিছুটা হলেও, কিন্তু পাশাপাশি ভ্যাকসিন থেকে তৈরি হওয়া রোগ-প্রতিরোধ ক্ষমতা যে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাচ্ছে, তা ভুললে চলবে না।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজে়শনের কার্যনির্বাহী পরিচালক (Executive Director) রায়ান জানাচ্ছেন, রোগ-প্রতিরোধকারী কোশগুলি সময়ের সঙ্গে সঙ্গে নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ-প্রতিরোধকারী স্মৃতি (বা ইমিউনোলজিক্যাল মেমোরি) ভুলতে শুরু করে। ভাইরাস শরীরে প্রবেশ করলে তখন আর তারা লড়তে পারে না ভাইরাসের বিরুদ্ধে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।