মাওবাদীদের সঙ্গে যোগ? রাজ্যজুড়ে যে গবেষক, সমাজকর্মীরা NIA-এর নিশানায়

NIA Raid West Bengal: মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তীর বাড়িতে হানা দেন এনআইএ আধিকারিকরা।

inscript
২ মিনিট
মাওবাদীদের সঙ্গে যোগ? রাজ্যজুড়ে যে গবেষক, সমাজকর্মীরা NIA-এর নিশানায়

পশ্চিমবঙ্গের ১২টি জায়গা এখন এনআইএ-র নজরে। জাতীয় তদন্ত সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ছত্তিশগড় থেকে পরিচালিত মাওবাদী বা চরম বামপন্থী (এলডব্লিউই) গোষ্ঠীগুলিকে কে টাকার জোগান দেয় এই বিষয়ে তদন্তে নেমে পশ্চিমবঙ্গের বারোটি জায়গায় মঙ্গলবার, ১ অক্টোবর সকাল থেকে অভিযান চালিয়েছে৷ দক্ষিণ কলকাতার নেতাজিনগর এলাকায়, উত্তর ২৪ পরগনার পানিহাটি, ব্যারাকপুর এবং সোদপুর, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায় মাওবাদীদের সাথে দুই মহিলা এবং তাদের সহযোগীদের সম্পর্কের অভিযোগে অভিযান চালানো হয়েছে। আসানসোলে তদন্তকারীরা যে গবেষকের বাড়িতে তল্লাশি অভিযান চালান, তাঁর সঙ্গে এই দুই মহিলার যোগাযোগ ছিল বলে অভিযোগ। অভিযানকারী এনআইএ আধিকারিকদের প্রতিটি দলের সঙ্গে রয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স।

এনআইএ-র নজরে রয়েছে বাংলার তিন ‘আর্বান নকশাল’। সূত্রের খবর, তদন্তকারীদের মতে সমাজকর্মী মানবেশ চক্রবর্তী, শিপ্রা চক্রবর্তী এবং সুদীপ্ত পাল হচ্ছেন সেই 'শহুরে নকশাল' যারা নকশাল গোষ্ঠীদের আর্থিক সাহায্য করে থাকেন৷ এছাড়াও তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছেন অভিজ্ঞান সরকার। অভিজ্ঞান একজন গবেষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তিনি। সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে, মঙ্গলবার সকাল থেকে অনুসন্ধান অভিযান শুরু হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাতে তির-ধনুক, না মাওবাদী নন, অস্ত্র হাতে গাছ বাঁচাচ্ছেন এই আদিবাসী মেয়েরা

আজ গ্রামে গ্রামে সচেতনতা বৃদ্ধির ভাষণ দেন যমুনা। গড়ে তুলেছেন প্রায় ১৫০টিরও বেশি জঙ্গল প্রতিরক্ষা কমিটি।

তদন্তকারীদের দাবি, চারজন ব্যক্তি, মূলত পশ্চিমবঙ্গ থেকে এই অর্থায়নের কাজটি করলেও সারা ভারতের সমস্ত এলডব্লিউই সংস্থাগুলির সঙ্গে তাঁদের সম্পর্ক রয়েছে, বিশেষ করে যারা ছত্তিশগড়ে সক্রিয়। তদন্তকারী আধিকারিকরা এই গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগের সঠিক সূত্রগুলি চিহ্নিত করার চেষ্টা করছেন।

এনআইএ-র কাছে তথ্য রয়েছে যে, মাওবাদী গোষ্ঠীগুলির জন্য টাকার ব্যবস্থা করার পাশাপাশি, এই চার ব্যক্তি শিক্ষিত যুবক-যুবতীদের মাওবাদী আন্দোলনে যোগ দেওয়ার জন্য 'মগজ ধোলাই'-ও করে থাকেন। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তীর বাড়িতে হানা দেন এনআইএ আধিকারিকরা। অভিযোগ শিপ্রা চক্রবর্তী এবং তাঁর স্বামী মানবেশ সরকার মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। মঙ্গলবার প্রথমে ডাকাডাকি করলে বাড়ির দরজা না খোলায় গেট টপকে বাড়ির ভেতর ঢোকেন এনআইএর আধিকারিকেরা। শিপ্রা চক্রবর্তী বলেন, "২০২২ সালে প্রশান্ত বসু অ্যারেস্ট হয়েছেন। সেই তদন্তের সূত্রেই আমাকে তারা সন্দেহ করছেন এবং তদন্তে জুড়তে চাইছেন। ঘরে বইপত্র সার্চ করেছে, মোবাইল ও ল্যাপটপ নিয়ে গেছেন এনআইএ-র আধিকারিকরা। এবার যখন তাঁদের মনে হবে, আমাকে তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবেন।"

তদন্তকারীরা জানিয়েছেন, "এই ব্যক্তিদের কাছে এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর বিহারের মাওবাদীদের কাছে টাকা পাঠানো হয়েছিল। আমরা এই যোগসূত্রগুলি খুঁজে বের করার চেষ্টা করছি। দুই মহিলা কিছু এনজিও-র সঙ্গে কাজ করতেন যারা খনি শ্রমিকদের তাঁদের বকেয়া পেতে সাহায্য করত।" এই অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।