নিপার প্রকোপ বাড়ছে হুহু করে, কোথায় দাঁড়িয়ে বামরাজ্য কেরল

Kerala Nipah Virus: ফের সংক্রমণ বাড়ল কেরালায়, কোঝিকোড়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

Manjima Dasgupta
২ মিনিট
নিপার প্রকোপ বাড়ছে হুহু করে, কোথায় দাঁড়িয়ে বামরাজ্য কেরল

বেশ কিছুদিন ধরেই কেরলে নিপা ভাইরাসে সংক্রমণের হার বাড়ছে। এবার ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ করা হল কোঝিকোড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। জেলা প্রশাসন সূত্রে খবর, শিক্ষাপ্রক্রিয়া ব্যাহত হবে না, অনলাইনে চলবে পঠনপাঠনের কাজ।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন ক্রমশই দীর্ঘ হচ্ছে সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তির তালিকা। সংবাদমাধ্যম ANI- হাজার জনের একটি তালিকা প্রকাশ করেছে। উদ্বেগের কথা এই যে, সেই তালিকার ৩৭৫ জন রাজ্যের স্বাস্থ্যকর্মী। তারও মধ্যে অত্যন্ত বিপজ্জনক মাত্রায় রয়েছেন ১২২ জন।

কোঝিকোড় ছাড়াও অন্যান্য জেলার ২৯ জন সংক্রমিতদের সংস্পর্শে এসেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ২২ জন মালাপ্পুরম জেলার, ৩ জন করে আছেন কন্নুর এবং ত্রিশুরে। একজন ব্যক্তি বাস করেন ওয়ানাড়ে।

কোথা থেকে এলো নিপা:

এই নিপা ভাইরাসের আক্রমণ প্রথম দেখা গেছিল ১৯৯৯ সালে মালেশিয়া এবং সিঙ্গাপুরের শূকর প্রতিপালনকারীদের মধ্যে। সেখান থেকেই এই ভাইরাসের ভয়াবহতা টের পাওয়া গেছিল। এরপরে বিভিন্ন সময়ে ভারতেও এই ভাইরাসের আক্রমণ দেখা যায়। বাদ যায়নি বাংলাদেশও। পশ্চিমবঙ্গ এবং কেরালায় বেশ কয়েকবার নিপা ভাইরাসের আক্রমণ দেখা গেছে।

সরকারের উদ্যোগ:

১. ঝুঁকিপূর্ণ নিপা আক্রান্ত ব্যক্তিদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

২. কোরিকোড জেলার অন্তর্গত ৯ টি পঞ্চায়েতের মোট ৫৮ টি ওয়ার্ড কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে দোকানপাট খোলা রাখার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

৩. অনুষ্ঠান, সমাবেশে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৪. জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বাস এবং অন্যান্য গণপরিবহন থামবে না কন্টেনমেন্ট জোনে।

পার্শ্ববর্তী রাজ্যে জারি সতর্কতা :

পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ু কেরালা থেকে আগত ব্যক্তিদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক ঘোষণা করেছে। কেরালার এই ঘটনার ফলে সতর্ক হয়েছে পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটকও। কেরালা থেকে আসা দ্রব্য, ফলমূল সবই নজরের মধ্যে আছে কর্ণাটক পুলিশের। রাজ্যের সীমান্তে জারি হয়েছে সতর্কতা। WHO এবং ICMR এর মত অনুযায়ী গোটা কেরালা রাজ্যই বিপদসীমায় অবস্থান করছে।

মোট কতজন আক্রান্ত কেরালায়:

এখনও পর্যন্ত ৬ জন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত আছেন কেরালায়। ২১ জন ব্যক্তিকে মেডিকেল কলেজে নিভৃতবাসে রাখা হয়েছে। সরকারের তরফে ১৯ টি দল রাজ্যজুড়ে আক্রান্তের তালিকার হিসেব রাখছে।

নিপা সংক্রমণের লক্ষণ:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO- নিপা সংক্রমণের নির্দিষ্ট কিছু লক্ষণ চিহ্নিত করেছে।

প্রাথমিক লক্ষণ:

১. জ্বর

২.মাথাব্যথা

৩. পেশিতে ব্যথা

৪. বমি

৫. গলা ব্যথা

জটিলতর লক্ষণগুলির মধ্যে রয়েছে-

১. শ্বাসকষ্ট বা প্রশ্বাসজনিত সমস্যা

২. এনসেফালাইটিস

৩. কাঁপুনি

৪. কোমা

-সংক্রমণের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই যেকোনও লক্ষণ ধরা পড়তে পারে দেহে।

সংক্রমণ থেকে যেতে পারে ১৪ থেকে ৪৫ দিন পর্যন্ত। এনসেফালাইটিসে আক্রান্ত অধিকাংশ রোগীই যদিও সুস্থ হয়ে যান, তবু ২০% রোগীর মধ্যে সারাজীবনের মতো একাধিক স্নায়বিক রোগের প্রবণতা থেকে যায়।

নিপা ভাইরাসের চিকিৎসা:

এখনও কোনও ওষুধই আবিষ্কার হয়নি নিপা ভাইরাস সংক্রমণের। উদ্বেগের এই তথ্যের পাশাপাশি আশার আলো এটুকুই যে বর্তমানে এই রোগের ওষুধ আবিষ্কার সংক্রান্ত গবেষণায় অত্যন্ত গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লিখেছেন
Manjima Dasgupta
Manjima Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।