কোনও বিগ্রহ নয় এখানে আরাধ্য হল বিড়াল! জানেন কোথায় রয়েছে এমন আজব মন্দির?

Cat Temple : বিড়ালদের জন্য, বিড়ালদের নিয়েই মন্দির, আপাতভাবে বিশ্বাস করতে অসুবিধা হলেও এই বিশ্বেই রয়েছে এর অস্তিত্ব, জানেন কোথায়?

Kankana Mukherjee
২ মিনিট
কোনও বিগ্রহ নয় এখানে আরাধ্য হল বিড়াল! জানেন কোথায় রয়েছে এমন আজব মন্দির?

‘মন্দির’ শব্দটা শুনলে প্রথমেই কী মনে আসে আপনার? চূড়া বিশিষ্ট একটা একটা কাঠামো, পূজার সামগ্রী আর অবশ্যই বিগ্রহ। বিগ্রহ বলতে সাধারণত পুরাণ অথবা ইতিহাসে পাতা থেকে উঠে আসা কোনও চরিত্র। তারপর পাথর, মাটি অথবা কাঠ দিয়ে তৈরি সেই মূর্তি। সেখানেই ভিড় জমে ভক্তদের। আক্ষরিক অর্থে পাথরের মূর্তিতে মোটেই প্রাণের স্পন্দন মেলে না তবে ভক্তির তাতে লেশমাত্র বিচ্যুতি ঘটে না। কিন্তু এমন যদি হতো যাঁকে দেবতা জ্ঞানে মনোবাঞ্ছা জানাচ্ছেন তাঁর মধ্যে সত্যি সত্যিই রয়েছে প্রাণ, তাহলে কেমন হতো? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এই বিশ্বেই রয়েছে এমন একটি মন্দিরের অস্তিত্ব। তবে আসল অবাক করা বিষয়টি হল এই মন্দিরের আরাধ্য দেবতা কোনও পুরাণের চরিত্র নয়, এখানে আরাধ্য হল পরিচিত বিড়াল।

ভারতে গো-পূজার ‘রমরমা’ কতটা, সেটা নতুন করে আর বলার নিশ্চয়ই দরকার নেই। কিন্তু জাপানে এমন একটা মন্দির রয়েছে, যেখানে বিড়ালকে পুজো করা হয়। শুধু পুজো নয়, সেখানকার ‘পুরোহিত’ও নাকি একটি বিড়াল! মন্দিরটির নাম মিউ মিউ টেম্পল। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে বিড়ালের ডাকের অনুষঙ্গ। শুধু তাই নয়, মন্দিরের প্রতিটি দেওয়ালেও রয়েছে বিড়ালের নানা ভঙ্গিমার ছবি। চিত্রকরের তুলির ছোঁয়ায় নানা রঙে, নানা রূপে গোটা মন্দির জুড়ে ছড়িয়ে আছে প্রচুর প্রচুর বিড়াল। চিত্রকরের নাম তোরু কায়া। মন্দিরের স্থাপত্য থেকে শুরু করে শিল্পশৈলীর সবটুকুই তাঁর হাতে গড়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পায়ে হেঁটেই বিদেশ যাওয়া যায় এখান থেকে! জানেন ভারতের সর্বশেষ রেলস্টেশন কোনটি?

Last railway station in India : হাঁটা দূরত্বেই বিদেশের হাতছানি! ভারতের শেষপ্রান্তে অবস্থিত এই রেলওয়ে স্টেশনটিকে চেনেন?

জাপানের কোয়োটো শহরে গেলে দেখতে পাওয়া যাবে এই মন্দির। যদিও খুব বেশি দিন বয়স নয় এই মন্দিরটির। ২০১৬ সালে নির্মাণ করা হয় এই মিউ পিউ টেম্পল। স্থানীয়রা অবশ্য এই বিড়াল মন্দিরকে ডাকেন নিয়া নিয়া জি নামে। প্রসঙ্গত, জাপানের মানুষ বিশ্বাস করেন বিড়ালই নাকি জীবনে সৌভাগ্য এনে দিতে পারে, তাই বিড়ালকে সেই সম্মান ফিরিয়ে দিতেই এই এত উদ্যোগ।

এই বেড়াল মন্দিরটি আরও বিখ্যাত তার প্রধান পুরোহিত এবং বাকি সেবায়েতদের জন্য। এত কিছুর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল, এই মন্দিরের পুরোহিতও কোনও মানুষ নয়, সেও আস্ত একটা বিড়ালই। একটি স্ত্রী বিড়ালই প্রধান পৌরহিত্যের দায়িত্বে রয়েছেন। তার নাম কোয়ুকি। জাপানে খুবই জনপ্রিয় বিড়াল এই কোয়ুকি। তার মিশুকে স্বভাবের জন্য সকলেই তাকে পছন্দ করেন। এমনকী পর্যটকরা এলেও সে নিজে গিয়ে তাদের সঙ্গে আলাপ করে আসে।

এ যেন অবিকল কোনও মন্দিরের পুরোহিত, রুদ্রাক্ষের বদলে কেবল অন্য পাথরের মালা মাত্র। হ্যাঁ ঠিকই শুনেছেন প্রধান পুরোহিত হওয়ার জন্য কোয়ুকির গলাতেও ঝোলানো থাকে বেশ কিছু পাথরের মালা। এখানেই শেষ নয়, তাঁকে ঘিরে থাকে অন্যান্য সেবায়েতরাও। তারাও আদতে বিড়ালই। স্ত্রী পুরুষ মিশিয়ে সেবায়েত বিড়াল রয়েছে সেখানে।বর্তমানে জাপানের কোয়োটো শহরের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে এই বেড়াল মন্দির। বিদেশ থেকেও পর্যটকেরা এই শহরে ছুটে আসেন এই বেড়াল মন্দির দেখতে। জাপান বেড়াতে গিয়ে মিউ পিউ টেম্পলকে বাদ দিয়ে ট্যুর প্ল্যান করেন না প্রায় কেউই। বিশ্বের ইতিহাসে এ ঘটনা বিরল। আজব এই মন্দিরকে ঘিরে তাই বিস্ময় তুঙ্গে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।