বন্ধ অস্ত্রোপচার, রোগী ভর্তি! আরজি করের প্রতিবাদে দেশজুড়ে বিপদে পড়বেন রোগীরা?

RG Kar Rape Incident: চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করার পর দিল্লির এইমস-এ দৈনিক অস্ত্রোপচারের সংখ্যা ৮০ শতাংশ কমেছে

inscript
২ মিনিট
বন্ধ অস্ত্রোপচার, রোগী ভর্তি! আরজি করের প্রতিবাদে দেশজুড়ে বিপদে পড়বেন রোগীরা?

নো সেফটি, নো ডিউটি। আগে বাঁচব, তারপর বাঁচাব। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পরে এই বয়ান সামনে রেখেই লড়ছেন চিকিৎসকরা। যেখানে খোদ ডাক্তারদেরই জীবনের মূল্য নেই, নিরাপত্তা নেই, সেখানে কীভাবে ঠান্ডা মাথায় সরকারি হাসপাতালে লক্ষ লক্ষ রোগী সামলানো সম্ভব? গত শুক্রবার আরজি করের ভেতরে সেমিনার হল থেকে ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বাংলা জুড়ে। বাংলা জুড়েই বিভিন্ন হাসপাতালেও খানিক অচলাবস্থা দেখা দিয়েছে। শুধু বাংলা নয়। এবার আরজি করের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সারা দেশজুড়েই চিকিৎসকরা জরুরি বিভাগ ছাড়া কাজে যেতে অস্বীকার করছেন।

ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (FORDA) গতকাল হাসপাতালগুলিতে বিশেষ পরিষেবাগুলিতে দেশব্যাপী বিরতি ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে লেখা একটি চিঠিতে, FORDA আরজি করের এই ঘটনাটিকে 'আবাসিক ডাক্তার সম্প্রদায়ের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় ন্যক্কারজনক ঘটনা' বলে উল্লেখ করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চোখ আটকে নীরজের রুপো জয়ে! মৃত্যুর কয়েক ঘণ্টা আগে যা করছিলেন আরজি করের তরুণী

RG Kar Rape Victim: যে ডেলিভারি কর্মী খাবার পৌঁছতে এসেছিলেন তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

যারা একজন কর্তব্যরত চিকিৎসকের জীবন রক্ষা করতে পারেনি, FORDA সংশ্লিষ্ট সেই সমস্ত কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেছে। অ্যাসোসিয়েশনের তরফে আশ্বাস চাওয়া হয়েছে যে প্রতিবাদী ডাক্তারদের যাতে কোনওভাবেই মারধর করা না হয় এবং এই মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। চিকিৎসক সমিতি স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য নিরাপত্তা বিধিরও দাবি জানিয়েছে।

আরজি করে তরুণীর ধর্ষণ ও হত্যার মামলার বিচারের দাবিতে চিকিৎসকরা বিক্ষোভে যোগ দেওয়ার পর কলকাতার বেশিরভাগ হাসপাতালেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। বিক্ষোভের কারণে বেশ কিছু রোগী ও তাদের পরিবার বিপাকে পড়েছেন। শুধু কলকাতা নয়, আন্দোলনের আঁচ ছুঁয়েছে উত্তরপ্রদেশকেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সকালে ইস্তফা, বিকেলে নিয়োগ! আরজি করের সন্দীপ ঘোষকে বাঁচাতেই উদ্যোগী সরকার?

RG Kar Sandip Ghosh: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের পর সন্দীপ কেন বলেননি, ওই যুবতীর ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে, আত্মহত্যার বিষয়টি কেন উত্থাপন করতে চেয়েছিলেন তিনি?

উত্তরপ্রদেশের লখনউতে কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে প্রতিবাদী চিকিত্সকরা মঙ্গলবার সকালে জড়ো হন। নিরাপত্তা না পেলে কাজ বন্ধ করার কথা জানিয়ে আউটডোর রোগীদের বিভাগে মিছিল করেন। রোগী ও তাদের পরিবারদের চিকিৎসার দাবিতে ওপিডির বন্ধ দরজা ধাক্কা দিতেও দেখা গেছে। উত্তরপ্রদেশের পাশাপাশি মুম্বইতেও বেশ কয়েকটি বিশিষ্ট হাসপাতালের চিকিত্সকরা এই বিক্ষোভে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছে জেজে হাসপাতাল, সিয়ন হাসপাতাল, নায়ার হাসপাতাল এবং কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল।

তথ্য বলছে, আরজি করের এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করার পর দিল্লির এইমস-এ দৈনিক অস্ত্রোপচারের সংখ্যা ৮০ শতাংশ কমেছে এবং রোগী ভর্তির সংখ্যাও ৩৫ শতাংশ কমেছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাকে একটি চিঠি লিখে, হাসপাতালগুলিকে নিরাপদ অঞ্চল হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছে। চিকিত্সকদের বিরুদ্ধে আক্রমণ এবং হিংসা রোধে কেন্দ্রীয় আইন প্রণয়নের দাবিও করেছে আইএমএ।

আইএমএ বলছে, ২৫টি রাজ্যে ডাক্তারদের উপর আক্রমণ প্রতিরোধ করার জন্য আইন রয়েছে, তবে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই অকার্যকর। এর মূল কারণ বিষয়টিতে কোনও বিশেষ কেন্দ্রীয় আইনই নেই। তাই দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তা যদি সরকার না দিতে পারে, তাহলে হাসপাতালের মতো জরুরি পরিষেবায় চরম অচলাবস্থা দেখা যাবে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোয় যে মানুষরা আসেন, বহু দূর দূরান্ত থেকে সুস্থ হতে আসেন, তাঁদের ভোগান্তি চরমে উঠবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।