তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, ধ্বংস হবে পৃথিবী! ২০২৩ নিয়ে যে ভয়ংকর ভবিষ্যদ্বাণী নস্ট্রাদামুসের

Nostradamus Predictions 2023 : চমকপ্রদ কোনও ঘটনা অপেক্ষা করছে ২০২৩ সালে? ঠিক কী জানিয়েছেন নস্ট্রাদামুস, জেনে নেওয়া যাক…

inscript
২ মিনিট
তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, ধ্বংস হবে পৃথিবী! ২০২৩ নিয়ে যে ভয়ংকর ভবিষ্যদ্বাণী নস্ট্রাদামুসের

১৫৬৬ খ্রিষ্টাব্দে মারা গিয়েছেন তিনি। কিন্তু তখনই বলে দিয়েছিলেন হিটলারের উত্থান! বলে গিয়েছিলেন, অমুক বছর মানুষ চাঁদে পা দেবেই। এমনকী আগাম বলে রেখেছিলেন করোনা মহামারীর কথাও! বিশ্বকাপ আসুক বা কোনও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা, গোটা পৃথিবীর নজর ঘুরে ফিরে সেই একজনের দিকেই যায়। তিনি নস্ট্রাদামুস। তাঁর ভক্তদের দাবি, ফ্রান্সের এই ভবিষ্যৎ বক্তার অনেক কথাই নাকি মিলে গিয়েছে। প্রায় ৭০ শতাংশ ব্যাপারেই নস্ট্রাদামুসের প্রেডিকশন মিলে গিয়েছে বলে দাবি করা হয়। ভক্তরা বারবার জানান, করোনা ভাইরাসের আগমনের কথা প্রায় ৫০০ বছর আগেই তিনি বলে গিয়েছিলেন! ভাবা যায়!

বিশ্বকাপ ফুটবলের সময়ও এই নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীর দিকে তাকিয়েছিলেন অনেকে। তবে বিগত কয়েক বছর ধরে নতুন বছর শুরু হওয়ার আগে তাঁর দিকেই চোখ যায় সবার। নতুন বছর নিয়ে কী বলেছেন তিনি? কী কী ভবিষ্যদ্বাণী করেছেন নস্ট্রাদামুস? সেসব কি আদৌ ঘটবে? এসব দোলাচলের মধ্যেই চলে এল আরও একটি বছর। ২০২২ পেরিয়ে চলে আসবে ২০২৩। তাহলে নতুন কি ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে পৃথিবীর জন্য? চমকপ্রদ কোনও ঘটনা অপেক্ষা করছে ২০২৩ সালে? ঠিক কী জানিয়েছেন নস্ট্রাদামুস, জেনে নেওয়া যাক…

নতুন পোপের আগমন

এই মুহূর্তে ভ্যাটিকান সিটির সিংহাসনে বসে আছেন পোপ ফ্রান্সিস। তবে নস্ট্রাদামুসের মতে, ২০২৩-এই তাঁর জায়গায় নতুন কোনও পোপ আসতে পারেন। কিন্তু নস্ট্রাদামুস বলেছেন, নতুন পোপ হিসেবে যিনি আসবেন, তিনি বিতর্কিত হবেন। তাঁর নামে অনেক অভিযোগ আসবে। তাঁর মতে, ফ্রান্সিসই নাকি শেষ খাঁটি পোপ।

তৃতীয় বিশ্বযুদ্ধ

রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ইতিমধ্যেই পৃথিবীকে বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি, তবে অচিরে হবে না, সেটাও কেউ বলতে পারে না। এদিকে নস্ট্রাদামুস ২০২৩ সালে বড় যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেই রেখেছেন। তাহলে কি নতুন বছরই দেখবে তৃতীয় বিশ্বযুদ্ধ? রাশিয়া আর ইউক্রেনের এই যুদ্ধই কি আরও ব্যাপক আকার নেবে? অনেকে মনে করছেন, চিনের সঙ্গে তাইওয়ানের সংঘর্ষও যুদ্ধের চেহারা নিতে পারে। সেটাই বড় হয়ে অন্য রূপ নিতে পারে। আদৌ কি এই ভয়ংকর ভবিষ্যদ্বাণী সত্যি হবে?

মঙ্গলে মানুষ?

চাঁদে যে মানুষের পা পড়তে চলেছে, সেটা নাকি আগেই জানিয়ে গিয়েছিলেন নস্ট্রাদামুস। সেই বাণী ফলেও গিয়েছিল। এবার নস্ট্রাদামুস ভবিষ্যৎবাণী, ২০২৩ সালে নাকি মঙ্গলে ‘আলো পড়বে’। তার মানে, নতুন বছরেই মঙ্গলের মাটিতে পা রাখতে চলেছে মানুষ? নস্ট্রাদামুস তো তেমনটাই বলছেন। এই ভবিষ্যৎবাণী যদি ফলে যায়, তাহলে বিজ্ঞান ও মহাকাশচর্চার জগতে একটা বড়সড় বিপ্লব হবে বৈকি!

ধ্বংস হবে পৃথিবী?

বিগত বহু বছর ধরে এই একটি প্রশ্নই বারবার সামনে আসে। পৃথিবীর ধ্বংস নিয়ে বিস্তর তথ্য আর তত্ত্বে ছেয়ে গিয়েছে দুনিয়া। নস্ট্রাদামুস এর আগেও নাকি বেশ কয়েকবার পৃথিবী ধ্বংসের কথা বলেছেন। ২০২৩-এও ফের সেই ভবিষ্যৎবাণী? গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে, সমুদ্রের জলস্তর আরও বাড়বে। সেইসঙ্গে পৃথিবীর অন্তিম মুহূর্তও এগিয়ে আসবে। নতুন শুরুর কথা বলেছেন নস্ট্রাদামুস। তবে কি পৃথিবীর শেষ বছর ২০২৩ ই? অনেকে আবার নতুন সভ্যতা শুরুর কথাও বলছেন। সৃষ্টি আর ধ্বংসের এই দোলাচলেই দাঁড়িয়ে রয়েছে ২০২৩ সালের ভবিষ্যৎবাণী।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।