নারী-পুরুষের মিলনে জন্মাননি! খোদ ঈশ্বর প্রেরিত দূত মোদি! প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করেন?

Modi Messenger of God: মোদি বলছেন, নারী-পুরুষের মিলনে, মানে শুক্রাণু ডিম্বাণুর যে জটিল খেলায় যুগে যুগে মানুষ এই ধরাধামে জন্মেছে, তাঁর জন্ম সেভাবে হয়নি!

Madhurima Dutta
৩ মিনিট
নারী-পুরুষের মিলনে জন্মাননি! খোদ ঈশ্বর প্রেরিত দূত মোদি! প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করেন?

দলের নেতা সম্বিত পাত্র সম্প্রতি বলেছেন, জগন্নাথদেব খোদ মোদির ভক্ত! তা নিয়ে বেশ খানিক খিল্লি-খেউড় হওয়ার পরে সম্বিত বলেছেন, নেহাতই মুখ ফসকে বলে ফেলেছেন ও কথা। কিন্তু নরেন্দ্র মোদি নিজেই এই ভক্ত-ভগবানের দ্বন্দ্ব ঘুচিয়ে দিয়েছেন। ২২ মে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির প্রচারে গিয়ে নিজেকে কোন আসনে তিনি রাখেন, দেশের মানুষকেই বা কী ভাবেন তা স্পষ্ট করে দিয়েছেন। মোদি বলে দেন, “যারা ভোট দেবে তারা আমার ভালো ভালো কাজের পুণ্যের ভাগ পাবে।" এখানেই শেষ নয়। মোদি বলছেন, নারী-পুরুষের মিলনে, মানে শুক্রাণু ডিম্বাণুর যে জটিল খেলায় যুগে যুগে মানুষ এই ধরাধামে জন্মেছে, তাঁর জন্ম সেভাবে হয়নি!

শিশুকালে অনেক সন্তানকেই বাবা-মা মজা করে বলে থাকে, “তোকে ঠাকুর এসে রেখে গেছিল" বা "আকাশের এক পরী এসে তোকে দিয়ে গেছিল"। বড় হতে হতে বাচ্চারা বইপত্র, ভিডিও, গল্পগাছা শুনতে শুনতে মজাটা ধরেই ফেলে। মোদি সেই মজাকেই বাস্তব করে দিয়েছেন। তাঁর সন্তানসম প্রজাদের তিনি বোঝাতে চাইছেন তাঁকে সত্যিই এসে কেউ রেখে গেছিল। কেউ মানে অপ্সরা, পরী-টরী না। খোদ ভগবান! নিউজ ১৮-এর একটি সাক্ষাত্কারে গঙ্গার বক্ষে মোদি গত ১৪ মে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে, এমন সব কথা বলেছেন, যা হজম করা বেশ কষ্টসাধ্য! মোদি বলছেন, তিনি "জৈবিকভাবে জন্মগ্রহণ করেননি"। মোদি বলছেন, “যতদিন মা বেঁচে ছিল, আমার মনে হতো সত্যিই বায়োলজিক্যালি আমাকে জন্ম দেওয়া হয়েছে। মায়ের মৃত্যুর পর, এই সমস্ত অভিজ্ঞতা একজোট করে আমি দেখেছি এবং আমি নিশ্চিত হয়েছি, আমি ভুল হতে পারি, আলোচক, বামপন্থীরা তো আমাকে শেষ করে দেবে, আমার চুল ছিঁড়ে নেবে… তবু আমি বলব, আমি নিশ্চিত ঈশ্বরই আমাকে পাঠিয়েছেন। এই শক্তি জৈবিক কোনও উৎস থেকে আসেনি, এই শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন, তিনিই আমাকে হৃদয়ও দিয়েছেন, অনুপ্রেরণাও দিয়েছেন। তিনিই আমাকে সংগ্রাম করার শক্তি দিয়েছেন। আমি একটি যন্ত্র মাত্র। সেই কারণেই আমি যখনই কিছুর চেষ্টা করি তখন আমার মনে হয় ঈশ্বর চাইছেন এটা আমি করি।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
আপনার-আমার টাকায় 'মোদি কি গ্যারান্টি' বিজ্ঞাপন! ভোটের প্রচারে কত কোটি খরচ জানেন?

BJP Google Ads Budget: গুগলে বিজেপির বিজ্ঞাপন বাবদ প্রায় ৩৮৭ মিলিয়ন টাকা খরচ করেছে সরকারি সংস্থা, তাও মাত্র চার মাসে।

এই লম্বা ভাববচনটি মোদি কীসের প্রেক্ষিতে বললেন? যে সাংবাদিক এই সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি প্রশ্ন করেছিলেন, "আপ থকতে কিঁউ নহি?" এই একই সাংবাদিক পাঁচ বছর আগেও এই একই প্রশ্নই করেছিলেন। মোদি এর আগেও নিজের 'ঐশ্বরিক' রূপ বহুবার দাবি করেছেন কিন্তু এবার ৪০০-পারের লক্ষ্যে তিনি প্রায় সেক্রেড গেমসের নওয়াজউদ্দিনের মতোই বিশ্বাস করে বসেছেন, "কভি কভি লগতা হ্যায় আপুন খুদ হি ভগওয়ান হ্যায়!”

কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ মোদির এমন দাবিকে "অভূতপূর্ব মাত্রার বিভ্রম ও অহংকার' বলছেন। বলছেন, এটি আসলে মোদির আসন্ন পরাজয়ের চিহ্ন। কিন্তু একজন প্রধানমন্ত্রী এমনিতেই যথেষ্ট ক্ষমতার অধিকারী। খামোখা নিজেকে ভগবানের রূপ হিসেবে কেনই বা তুলে ধরতে হচ্ছে তাঁকে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির হাতেই ভারতের রাশ নাকি ক্ষমতায় এবার অন্য কেউ! কী বলছে প্রশান্ত কিশোরের অঙ্কের খাতা?

Lok Sabha Election 2024: নিজের কেরিয়ারে খুব কম সংখ্যক বারই ব্যর্থ হয়েছে প্রশান্ত কিশোরের পর্যবেক্ষণ। লোকসভা ভোটের শেষ পর্যায়ে পৌঁছে কী বলছেন পিকে?

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পর থেকেই এই ভূমিকা যেন বেশি করে দেখা যাচ্ছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মোদি পুরোহিতের ভূমিকা নিয়েছিলেন। তাতে শঙ্করাচার্যদের কেউ কেউ খাপ্পা হলেও থেকে তাতে মোদি পাত্তাও দেননি। কর্ণাটক বিধানসভা নির্বাচনে মোদি বলেছিলেন, ভোটারদের বজরংবলীর নামে বোতাম টিপতে হবে। কংগ্রেস ২০২৩ সালের মে মাসে বিজেপিকে ব্যাপকভাবে হারিয়েছিল।

কিন্তু ভগবানের নামে ভোট চাওয়া এক জিনিস আর নিজেকে ঈশ্বর বলা অন্য জিনিস। মোদি জানেন, ভগবানের নামে ভোট টানা সহজ। যে মানুষদের ভোট তিনি চাইছেন নিজেকে ঈশ্বর বলে, তাঁদের কাছে এমনিতেই তাঁর গ্রহণযোগ্যতা আছে। সেটুকু নিশ্চিত হওয়া কাম্য শুধু। এবার বিবিধ আচরণে মোদি প্রমাণ করেছেন তিনি যে ৪০০ পারের কথা বলেছেন, তার ধারেকাছে যেতে কতটা মরিয়া তিনি। নাহলে এই চন্দ্রযানের দেশে, এই ২০২৪ সালে এসে কাউকে নিজেকে ঈশ্বরের প্রেরিত দূত বলতে হয়! মোদির ধামাধারীরাও ক্ষমতাকে প্রশ্ন করতে ভয় পান, তাই তাঁর দেশের হাফদেবতা প্রধানমন্ত্রীকে মাথায় তুলে রাখতেই তারা ব্যস্ত। গণতন্ত্র বা প্রজাতন্ত্রের মৃত্যু না ঘটলে একজন প্রধানমন্ত্রী এই কথা কখনই বলতে পারেন না। ২০২৩ সালের সেপ্টেম্বরে নতুন সংসদ ভবনে তাঁর প্রথম বক্তৃতায়, মোদি প্রায় একই ধরনের বিবৃতি দিয়েছিলেন যে ঈশ্বর তাঁকে মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়নের জন্য বেছে নিয়েছেন। “অটল বিহারী বাজপেয়ীর শাসনামলে, মহিলা সংরক্ষণ বিল বেশ কয়েকবার পেশ করা হয়েছিল কিন্তু বিলটি পাস করার জন্য যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল না। স্বপ্নটা অসম্পূর্ণ থেকে যায়। সেই কাজটি সম্পূর্ণ করার জন্য সম্ভবত ঈশ্বর আমাকেই বেছে নিয়েছিলেন," বলেছিলেন 'ঈশ্বরের দূত' মোদি। ঈশ্বর যখন নির্বাচনী লড়াইয়ের শেষ তাস হয়ে ওঠে তখন ধারণা করে নেওয়াই যায়, এই সাম্রাজ্য পতনের পদধ্বনি শুনছে। কোনও ঈশ্বরনামেই তার রক্ষা সম্ভব নয়।

দ্রাবিড় মুনেত্র কাজগম নেতা এ রাজা বলেছেন, অনেকেই এখন বুঝতে পেরেছেন যে পেরিয়ার কেন বলেছিলেন "ঈশ্বর নেই"। পেরিয়ার বলেছিলেন, "কোনও দেবতা নেই, দেবতা নেই এবং কোনও দেবতা নেই। যে ঈশ্বরের উদ্ভাবন করে সে মূর্খ, যে ঈশ্বরের পূজা করে সে বর্বর।"

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?