এবার খবরও পড়বে AI সংবাদপাঠিকা! সংবাদ পাঠে সত্যিই গুরুত্বহীন মানুষ?

Odisha's First AI News Anchor: ওটিভির এআই সংবাদ পাঠিকা লিসা কেবল ওড়িয়া ভাষা জানে তাই নয়, সে একাধিক ভাষায় কথা বলার ক্ষমতা রাখে।

inscript
৩ মিনিট
এবার খবরও পড়বে AI সংবাদপাঠিকা! সংবাদ পাঠে সত্যিই গুরুত্বহীন মানুষ?

চ্যাটজিপিটি প্রথমবার আসার পরেই সেই প্রাচীন, ক্লিশে অথচ চিরন্তন প্রশ্নটি চাগাড় দিয়েছিল। বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপ। মালিক ভেবেছিল আশীর্বাদ, একাংশের শ্রমিক বুঝেছিল অভিশাপের মর্ম। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের স্বাভাবিক ইন্টেলিজেন্সকে ডিঙিয়ে যাবে কিনা জোর বিতর্ক শুরু হয়েছিল। চ্যাটজিপিটি যেমন দেখিয়ে দিয়েছে, ছবি এডিট থেকে শুরু করে, প্রবন্ধ লিখে দেওয়া, প্রেজেন্টেশন তৈরি, সমালোচনা লিখে দেওয়া, সুর দেওয়া, সবই তার বাঁয়ে হাত কা খেল! স্বাভাবিকভাবেই একই অঙ্গে যার এত রূপ, সে বিবিধ কাজে পারদর্শী। ফলে বিবিধ কাজের জন্য পৃথক পৃথক মানব সম্পদের দরকারটা কোথায়? স্বতন্ত্র সৃজনশীলতা নেই এমন কেঠো কাজে মানুষের জায়গা অনেকাংশেই নিল এআই। সেই পথ ধরেই ভারতে এক অভাবনীয় দৃষ্টান্ত তৈরি করে ফেলেছে ওড়িশা। সংবাদ পাঠের কাজটি চলে গিয়েছে এআই-এর হাতে! ওড়িশার প্রথম এআই সংবাদ পাঠিকা লিসা ইতিমধ্যেই প্রশংসিত। তাহলে কি সংবাদপাঠে মানুষের বুদ্ধিমত্তা প্রয়োজন হারাচ্ছে? মানুষের মস্তিষ্কের শক্তির, তাঁর নিজস্ব বোধকে ছাপিয়ে যাচ্ছে AI? অদ্ভুত হলেও সত্য যে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কোনও খবর আমাদের ততটা অবাকও করে না।

ওড়িশা টিভি বা ওটিভি শাড়ি পরা, খোঁপা বাঁধা, সবদিক গোছানো এক লিসাকে সম্প্রতি জনসমক্ষে তুলে ধরেছে। লিসা ওটিভি এবং ওড়িশার প্রথম এআই সংবাদ উপস্থাপিকা। সংবাদ উপস্থাপনার এই ব্যাপক বদল টিভি সম্প্রচার ও সাংবাদিকতায় এক বিপ্লব তা বলাই যায়। সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছে প্রসঙ্গ। ওটিভির এআই সংবাদ পাঠিকা লিসা তো কেবল ওড়িয়া ভাষা জানে তাই নয়, সে একাধিক ভাষায় কথা বলার ক্ষমতা রাখে। ওটিভি এবং এর ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ইংরেজি আর ওড়িয়া দুই ভাষাতেই সংবাদ উপস্থাপন করবে সে। ফলে একজনকে দিয়েই কাজ হয়ে যাচ্ছে একাধিক সংবাদ উপস্থাপিকার!

টেলিভিশন সাংবাদিকতায় ২৫ বছর পূর্ণ করেছে ওটিভি। এবার রাজ্যে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপিকাকে এনে এই চ্যানেল সারা দেশে এক বিকল্প সন্ধানের জন্ম দিল। টেলিভিশন সম্প্রচারে এআই-এর ব্যবহার সদ্য শুরু হয়েছে। কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানা চ্যানেলই এআই-কে ব্যবহার করে নানান কাজ করে চলেছে, তা ভিডিও তৈরি হোক, ভিডিও উপস্থাপন হোক বা ছবি ডিজাইন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিটলস ফিরছে! মৃত্যুর ৪৩ বছর পর AI-এর সাহায্যে ফিরছেন জন লেনন!

Beatles AI Music Release: লেননের মৃত্যুর পর তাঁর স্ত্রী ইয়োকো ওনো ম্যাককার্টনিকে একটি টেপ দেন।

২০২২ সালের নভেম্বর মাসে OpenAI নিয়ে আসে ChatGPT। এবছর ফেব্রুয়ারিতে গুগল বার্ড এবং মাইক্রোসফট বিং জাহির হয়েছে সমানতালে বাজার ধরতে। অর্থাৎ মগজশ্রমিকের বিকল্প এখন অনেক। ঠিকমতো প্রশিক্ষণ দিয়ে গড়েপিটে নিতে পারলেই প্রযুক্তি সংক্রান্ত কর্মক্ষেত্রে মানুষের কাজ আর মানুষকে করতেই হবে না। কিন্তু শুধু সংবাদ পাঠ করলেই তো হয় না। মাঠে ময়দানে কাজ করা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা, পরিস্থিতি বুঝে মাথা খাটিয়ে সেই সাংবাদিককে প্রশ্ন করা, কোনও বিতর্ক সভায় নিজের দাপটে তা নিয়ন্ত্রণ করা, এসবও তো সংবাদ উপস্থাপনার অংশ। যন্ত্র কি এই উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারবে? তার তো উপস্থিত বুদ্ধি বলে কিছু নেই, সে আগে থেকে পড়ানো নানা ইনপুটের সাহায্য সেসব তথ্য বিশ্লেষণ করে কাজ করে। লিসার নির্মাতারা তাকে এমন স্তরে প্রশিক্ষণ দেওয়ানোর কথাও ভাবছেন যাতে সে সহজেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। ঠিক যেমনটি আমরা দেখে অভ্যস্ত।

গত এপ্রিলে, কুয়েতের মিডিয়া কুয়েত সংবাদ তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সংবাদ উপস্থাপক ফেধাকে প্রকাশ্যে আনে। কুয়েত নিউজ কুয়েত টাইমসের সঙ্গে সংযুক্ত। ১৯৬১ সালে এই অঞ্চলের প্রথম ইংরেজি ভাষার দৈনিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল কুয়েত নিউজ।

ওটিভি ভুবনেশ্বরের ওড়িশা টেলিভিশন নেটওয়ার্কের মালিকানাধীন। জাগি মাঙ্গত পান্ডা এই চ্যানেল প্রচারের দায়িত্বে আছেন। ওড়িশা টেলিভিশন হচ্ছে ওড়িশা রাজ্যের প্রথম বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া। ১৯৯৭ সালে ভুবনেশ্বর এবং কটকে চালু হয়েছিল ওটিভি। পরে রাজ্যের সমস্ত বড় শহরেই ছড়িয়ে পড়ে সেটি। ২০০৬ সালের ডিসেম্বরে কেবল থেকে স্যাটেলাইট চ্যানেল হয়ে ওঠে ওটিভি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।