মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন গ্যালাক্সির খোঁজ বিজ্ঞানীদের! ইতিহাস সৃষ্টি করল যে আবিষ্কার

Oldest Galaxy of Universe found : বয়সের দিক থেকে মোটেও নবীন নয়! বরং মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন অংশের মধ্যেই বিরাজ করে এরা।

inscript
২ মিনিট
মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন গ্যালাক্সির খোঁজ বিজ্ঞানীদের! ইতিহাস সৃষ্টি করল যে আবিষ্কার

এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে রহস্য। গ্রহ উপগ্রহের কাহিনি থেকে বিশাল এই ব্রহ্মাণ্ডে লুকিয়ে থাকা অন্যান্য মহাজাগতিক বস্তু, সব মিলিয়ে এক অজানা ছবি। বহু বছর ধরে, রাতদিন পরিশ্রম আর গবেষণা করে সেসব রহস্যের সন্ধানের চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা। শক্তিশালী বিরাট আকারের দূরবীনের মাধ্যমে দিনের পর দিন আকাশের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। সক্রিয় অন্যান্য যন্ত্রও। আর তারই দৌলতে বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় ইতিহাস তৈরি করলেন বিজ্ঞানীরা। মহাবিশ্বের প্রাচীনতম গ্যালাক্সির খোঁজও নাকি এবার পাওয়া গিয়েছে! আর সেটাই ব্রহ্মাণ্ড সৃষ্টি ও মহাকাশ গবেষণায় নতুন মোড় আনবে বলে মনে করছেন গবেষকরা।

বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ‘নেচার অ্যাস্ট্রোনমি’তে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গবেষণা। সেখানে বলা হয়েছে, নাসার শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যেই এই ঐতিহাসিক আবিষ্কার করা হয়েছে। এর আগেও বেশকিছু গবেষণা ও আবিষ্কারের গুরুত্বপূর্ণ অংশ হয়েছে এই বিশেষ টেলিস্কোপ। তবে এবারের আবিষ্কারটা অন্য সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে। অ্যাস্ট্রোফিজিক্স ইনস্টিটিউট অফ প্যারিসের গবেষক স্টেফানি শার্লটের দাবি, মোট চারটে ‘নতুন’ গ্যালাক্সি খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। ‘নতুন’ বলা হল বটে, কিন্তু বয়সের দিক থেকে মোটেও নবীন নয়! বরং মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন অংশের মধ্যেই বিরাজ করে এরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহাকাশে ঘুরছে ‘দ্বিতীয় পৃথিবী’, হদিশ মিলেছে জলেরও, মিলতে পারে নতুন প্রাণের সন্ধান?

Nasa : পৃথিবীর আকারের দ্বিতীয় গ্রহের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

কীরকম? বিজ্ঞানীরা বলছেন, আজ থেকে প্রায় ১৩ বিলিয়ন বছর আগে ঘটেছিল বিগ ব্যাং। এখান থেকেই ব্রহ্মাণ্ড, সময় সবকিছুর শুরু। কিন্তু প্রথমেই আমাদের মহাবিশ্বের ছবিটা আজকের মতো ছিল না। ধীরে ধীরে সবটা তৈরি হয়েছে। তৈরি হয়েছে একের পর এক গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ। মোটামুটিভাবে বলতে গেলে, আজ থেকে ৩০০-৫০০ মিলিয়ন বছর আগে একটু একটু করে গ্যালাক্সিগুলি তৈরি হওয়া শুরু হয়। আর উল্লেখযোগ্য ব্যাপার হল, তাদের মধ্যে কিছু এখনও রয়েছে! তাদেরই সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যা এর আগে কখনও হয়নি।

নেচার অ্যাস্ট্রোনমি-তে প্রকাশিত এই গবেষণায় উঠে এসেছে বিশেষ একটি গ্যালাক্সির কথা। নাম ‘JADES-GS-z13-0’। পরীক্ষা নিরীক্ষায় জানা গিয়েছে, বিগ ব্যাংয়ের প্রায় ৩২০ মিলিয়ন বছর পর এই গ্যালাক্সি তৈরি হয়েছে। এবং এখনও অবধি যা হিসেব, তাতে এটিই মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন গ্যালাক্সি। এবং সৌরমন্ডল থেকে দূরতমও বটে। শুধু একটি নয়, সেইসঙ্গে আরও তিনটি গ্যালাক্সির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মোটামুটি সবগুলোরই সৃষ্টির সময়সীমা ৩২০ থেকে ৪৫০ মিলিয়ন বছরের মধ্যে।

আর এই পুরো গবেষণার পেছনে আরও একবার সামনে এল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। দূরতম গ্যালাক্সি থেকে আসা ইনফ্রারেড আলোকে এনআইআর ক্যাম ইনস্ট্রুমেন্টের মাধ্যমে চটজলদি এবং ভালোভাবে গ্রহণ করে গবেষণা চালানোর ব্যবস্থা রয়েছে এখানে। সেই প্রযুক্তি ব্যবহার করেই দূরতম গ্যালাক্সির এই ছবি এসেছে। বিজ্ঞানীরা বলছেন, এর ফলে বিগ ব্যাং নিয়ে গবেষণা আরও এগোবে। তবে এই ব্যাপারে এখনও আরও পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। তারপরই সমস্ত তথ্য পরিস্কার হয়ে আমাদের সামনে আসবে। আপাতত এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হওয়াটাই অনেক বড় ব্যাপার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।