আপনার অজান্তেই সমাজমাধ্যমে যেভাবে যৌন নিগ্রহের শিকার হচ্ছে আপনার শিশু!

Abusive Material Claim: প্রধান অভিযোগ, নাবালক-নাবালিকাদের অ্যাকাউন্টে যৌন কন্টেন্ট পৌঁছে দেওয়া হচ্ছে। যৌন নিগ্রহকারী প্রাপ্তবয়স্কদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নাবলক-নাবালিকার অ্যাকাউন্ট ও তথ্য।

Sindhu Som
২ মিনিট
আপনার অজান্তেই সমাজমাধ্যমে যেভাবে যৌন নিগ্রহের শিকার হচ্ছে আপনার শিশু!

সম্প্রতি একটি আভ্যন্তরীণ তদন্তের ফলে জানা গিয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা মেটার পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন লক্ষাধিক নাবালক-নাবালিকা প্রাপ্তবয়স্কদের যৌনাঙ্গের ছবি বা যৌন নিপীড়ন সংক্রান্ত কনটেন্ট পান তাঁদের অ্যাকাউন্টে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি রিপোর্টের ভিত্তিতে নিউ মেক্সিকো মেটার বিরুদ্ধে ২০২৩-এর ডিসেম্বরে একটি মামলা করে। সেই মামলার শুনানিতে একটি নতুন নথি পেশ করেছে নিউ মেক্সিকো। মেটার বিরুদ্ধে প্রধান অভিযোগ, নাবালক-নাবালিকাদের অ্যাকাউন্টে যৌন কন্টেন্ট পৌঁছে দিচ্ছে তারা। আর যৌন নিগ্রহকারী প্রাপ্তবয়স্কদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নাবলক-নাবালিকার অ্যাকাউন্ট ও তথ্য।

মামলাকারীরা জানিয়েছেন, ২০২১ সালে এই তথ্যের উপস্থাপনা করা হয়েছিল। ২০২১-এর একটি নথি থেকে মেটা-কর্মীদের বয়ান উদ্ধৃত করে তাঁরা বলেন, প্ল্যাটফর্মটির একটি রিকমেন্ডেশন অ্যালগরিদম "পিপল ইউ মে নো"। কর্মীদের কাছে এ'টি কম বয়েসী উপভোক্তাদের সঙ্গে সম্ভাব্য যৌনশিকারির সংযোগ মাধ্যম হিসেবে পরিচিত ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রিলস দেখছেন সারাক্ষণ! ইনস্টাগ্রাম রিলসের ভয়াবহ দিক জেনে আঁতকে উঠছে বিশ্ব

Instagram Reels Addiction : ২০২৩ সালের জানুয়ারি নাগাদ, ভারতে ২৪ কোটি (২৪,৩৬,৭২,০০০) ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছিল, যা আমাদের দেশের জনসংখ্যার ১৬.৯ শতাংশ।

মামলাটিতে দাবি করা হয়েছে, কর্মচারীরা বহু বছর আগেই মেটা কর্তৃপক্ষকে এই ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ অ্যালগরিদম পুনরায় খতিয়ে দেখতে অস্বীকার করে, এবং সতর্কবার্তায় কান দেওয়ার বিশেষ প্রয়োজন বোধ করে না। অ্যালগরিদমটি এখনও পিওয়াইএমকে নামে কর্মীদের মধ্যে কুখ্যাত, জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।

মেটা এই নতুন নথির ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তবে ওয়াল স্ট্রিট জার্নালকে তারা বলেছে, নিউ মেক্সিকো এ'খান থেকে খানিক খুবলে, ওখান থেকে খানিক খাবলে, উদ্দেশ্য-প্রণোদিত ভাবে নির্বাচিত কিছু অংশ তুলে ধরে মেটার কাজকর্ম সম্বন্ধে মানুষকে ভুল বোঝাচ্ছে। কোম্পানির দাবি, বাচ্চাদের জন্য ওঁৎ পেতে থাকা মানুষজন 'দাগী অপরাধী"। মেটা বহুরকম ভাবে বাচ্চাদের সুরক্ষার ব্যবস্থা করেছে। বাচ্চাদের অভিভাবকেরা যাতে এ'ব্যাপারে খেয়াল রাখতে পারেন─সেই ব্যবস্থাও করেছে তারা।

ওয়াল স্ট্রিট জার্নাল ২০২০ সালের আরেকটি আভ্যন্তরীণ ইমেইলের কথোপকথন থেকে দেখিয়েছে, আমেরিকায়, ফেসবুক মেসেঞ্জারের থেকে ইনস্টাগ্রামে ৩৮ গুণ বেশি 'সেক্স টক' করা হয় বাচ্চাদের সঙ্গে। ইমেলটিতে কোম্পানিকে আবেদন জানানো হচ্ছে, প্লাটফর্মটিকে আরও সুরক্ষিত করার জন্য। ২০২০ সালের নভেম্বর মাসে 'চাইল্ড সেফটি: স্টেট অব প্লে' নামে একটি উপস্থাপনায় অভিযোগ করা হয়, ইনস্টাগ্রামে শিশু সুরক্ষার ব্যবস্থা প্রায় কিছু নেই বললেই চলে। অপ্রাপ্তবয়স্কদের যৌন হেনস্থার বিষয়টিকে বা মানুষ পাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দিতে নারাজ প্লাটফর্মটি─এমনটাই অভিযোগ মেতার বিরুদ্ধে।

শুধু নিউ মেক্সিকো নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আরও চল্লিশটি রাষ্ট্র ২০২৩-এর অক্টোবরে মেটার বিরুদ্ধে মামলা করেছে। তাদের বক্তব্য, তরুণদের উপর এই মাধ্যমের কুপ্রভাব কতটা, সে'সম্বন্ধে মানুষকে বিভ্রান্ত করেছে মেটা। মেটার তরফ থেকে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইনস্টাগ্রাম ও ফেসবুকের টিনএজারদের প্রোফাইলে ক্ষতিকর কন্টেন্ট আসা বন্ধ করা হবে। নিজের ক্ষতি করার পোস্ট বা ভিডিও, হিংসাত্মক ভিডিও— ইত্যাদিকেও ক্ষতিকর বলেই মনে করছে মেটা।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।