পেঁয়াজ ২২০ টাকা, ১ ডজন কলা ১১৯ টাকা! এবার কি অনাহারই ভবিতব্য পাকিস্তানের?

Pakistan Price Hike: এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ৫০১ শতাংশ! ২০২২ সালের ৬ জানুয়ারি পাকিস্তানে এক কেজি পেঁয়াজ পাওয়া যেত ৩৬.৭ টাকায়।

inscript
২ মিনিট
পেঁয়াজ ২২০ টাকা, ১ ডজন কলা ১১৯ টাকা! এবার কি অনাহারই ভবিতব্য পাকিস্তানের?

পেঁয়াজ ২২০ টাকা কেজি, ব্রয়লার মুরগি ৩৮৩ টাকা কেজি, মুগ ডাল ১ কেজি ২৫২ টাকা, ১ ডজন কলা ১১৯ টাকা, সরষের তেল ৫৩২ টাকা প্রতি কেজি, দুধ ১ কেজি ১৪৯ টাকা। মানুষ খাবে কী? বাঁচবে কীভাবে? শ্রীলঙ্কার পর ভারতের আরেক পড়শির দেশেও কি তাহলে শুরু হবে জনগণের আন্দোলন? পাকিস্তানে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকার মতো পরিস্থিতি যে নেই, বলাই বাহুল্য। ২০২২ সালে ব্যাপক বন্যার সঙ্কট থেকে বাঁচতে না বাঁচতেই মুদ্রাস্ফীতির গনগনে আগুনে পড়েছে প্রতিবেশী দেশের মানুষ।

এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ৫০১ শতাংশ! ২০২২ সালের ৬ জানুয়ারি পাকিস্তানে এক কেজি পেঁয়াজ পাওয়া যেত ৩৬.৭ টাকায়। ২০২৩ সালের ৫ জানুয়ারি প্রতি কেজির দাম হয়েছে ২২০.৪ টাকা। ডিজেলের দাম ৬১ শতাংশ বেড়েছে এবং পেট্রলের দাম বেড়েছে ৪৮ শতাংশ। চাল, ডাল এবং গমের দামও এক বছরে প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

পাকিস্তানে মুদ্রাস্ফীতি ২০২১ সালের ডিসেম্বরের ১২.৩ শতাংশ থেকে ২০২২ সালের ডিসেম্বরে দ্বিগুণ হয়ে ২৪.৫ শতাংশে দাঁড়িয়েছে, জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণেই মূলত মূল্যবৃদ্ধি ঘটেছে। খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার ২০২১ সালের ডিসেম্বরে ছিল ১১.৭ শতাংশ, যা ২০২২ সালের ডিসেম্বরে হয়েছে ৩২.৭ শতাংশ, অর্থাৎ প্রায় তিনগুণ। শুধু খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হওয়ার সমস্যা নয়, সার্বিকভাবেই পাকিস্তানের অর্থনীতির হালও বেশ খারাপ। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে আসছে দ্রুত। এক বছরে অর্ধেকে নেমে এসেছে তার পরিমাণ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরে ছিল ২৩.৯ বিলিয়ন মার্কিন ডলার, ২০২২ সালের ডিসেম্বরে তা হয়ে দাঁড়িয়েছে মাত্র ১১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরও এক মুম্বই হামলার ছক! যে ভাবে পাকিস্তানি পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে গেল

Pakistani attack : ভারতীয়রক্ষী বাহিনী আটক করল পাক নৌকা, তাতেই মিলল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সেই সঙ্গে ৪০ কেজি মাদক

বৈদেশিক মুদ্রা কোনও দেশকে তার দেশিয় মুদ্রার মূল্য একটি নির্দিষ্ট হারে এবং ডলারের চেয়ে কম রাখতে সাহায্য করে। এছাড়াও অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে বড়সড় সাহায্য করে দেশটির বৈদেশিক মুদ্রার তহবিলই। আন্তর্জাতিক স্তরে যা আর্থিক বাধ্যবাধকতা আছে কোনও দেশের তা মেটাতেও সাহায্য করে দেশের বৈদেশিক মুদ্রার তহবিল। অভ্যন্তরীণ প্রকল্পে অর্থায়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করার জন্যই মূলত কেনও দেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভকে যত্নে রাখে।

তবে পাকিস্তানের এহেন দুর্দশায় বৈদেশিক মুদ্রার বরাভয়টুকুও নেই। পাকিস্তানের মুদ্রার মূল্য ডলারের বিপরীতে অত্যন্ত দুর্বল। ২০২০ সালের ডিসেম্বরে ডলারের বিপরীতে পাকিস্তানি টাকার মূল্য ছিল ১৬০.১, যা ২০২১ সালের ডিসেম্বরে ১৭৭.২ এবং ২০২২ সালের ডিসেম্বরে হয়েছে ২২৪.৮।

জিডিপির শতাংশের হিসেবেও পাকিস্তানের সরকারি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। ২০১১ সালে জিডিপির শতাংশ হিসাবে সাধারণ সরকারি ঋণ ছিল ৫২.৮ শতাংশ, যা ২০১৬ সালে বেড়ে হয় ৬০.৮ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অনুযায়ী ৭৭.৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে ঋণের৷

পাকিস্তান বন্যা পরিস্থিতির মোকাবিলায় কয়েক বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। তবে দেশের অর্থনৈতিক অবস্থা যে ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে তাতে এই সহায়তা খড়কুটোও নয় সম্ভবত। খুব শিগগিরই আরও আর্থিক সহায়তার জন্য বিশ্বের কাছে হাত পাততে হতে পারে পাকিস্তানকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।