বিশ্বের ৫ কোটি মানুষকে বাঁচিয়েছে নুন-চিনি জল! মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত দিলীপ মহলানবিশ

Dilip Mahalanabis ORS: বনগাঁর উদ্বাস্তু শিবিরে মড়কের খবর পেয়ে ছুটলেন দিলীপ। ক্যাম্প জুড়ে ছড়িয়ে থাকা রোগী, যত্রতত্র মল, দুর্গন্ধ!

inscript
২ মিনিট
বিশ্বের ৫ কোটি মানুষকে বাঁচিয়েছে নুন-চিনি জল! মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত দিলীপ মহলানবিশ

চলে গিয়েছেন নীরবে। অথচ দেশকে দিয়ে গিয়েছেন এমন এক ওষুধ যা বিকল্প আজও নেই। বুধবার পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়েছে। এবার মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছে দিলীপ মহলানবিশ। ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ORS তৈরির নেপথ্যে থাকা এই মানুষটি প্রয়াত হয়েছেন সদ্য। ২০২২ সালের ১৫ অক্টোবর কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৮৮ বছর বয়সে। শিশুরোগ বিশেষজ্ঞ দিলীপ মহলানবিশকে ওরাল রিহাইড্রেশন সলিউশনের (ORS) ব্যাপক ব্যবহারের জন্যই মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়েছে। বহুযুগ ধরে ডায়রিয়া, কলেরা এবং ডিহাইড্রেশনের কারণে মৃত্যু ৯৩ শতাংশ কমিয়ে দিয়েছে এই নুন-চিনি জল! ।

রাজাকারদের অত্যাচারে তখন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। চলে আসছেন এপারের বাংলায়। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেই তখন রিফিউজি ক্যাম্প। গিজগিজ করছে মানুষ। কোনও রকমে প্রাণ বাঁচাতে টিকে রয়েছেন বাংলাদেশের নাগরিকরা। এমন এক সময়ে বনগাঁর উদ্বাস্তু শিবিরে মড়ক লাগে। একের পর এক মানুষ আক্রান্ত হন ডায়েরিয়ায়। কলেরায় উজাড় হতে থাকে রিফিউজি শিবিরগুলি। এই মানুষদের বাঁচাতে সহজ টোটকার আবিষ্কার করে ফেললেন দিলীপ মহলানবিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ওআরএস-এর জন্মদাতা! ডায়েরিয়া নিরাময়ে ইতিহাস গড়েছিলেন দিলীপ মহলানবিশ

Dilip Mahalanbis: ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন দিলীপ মহলানবিশ। যাঁর মৃত্যুতে শোকস্তব্ধ চিকিৎসা-মহল।

১৯৩৪ সালের ১২ নভেম্বর অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে জন্ম দিলীপ মহলানবিশের। ১৯৫৮ সালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে সেই হাসপাতালেই শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে যোগ দিলেন। লন্ডনে জাতীয় স্বাস্থ্য পরিষেবা শুরু হওয়ায় তখন বহু চিকিৎসকের প্রয়োজন পড়ে। দিলীপও আবেদন করেন ওই পদে, সুযোগও পান। লন্ডন থেকেই ডিসিএইচ ডিগ্রি অর্জন, তারপর এডিনবরা থেকে এমআরসিপি। কুইন এলিজাবেথ শিশু হাপাতালের রেজিস্ট্রার হিসেবে কর্মজীবনের শুরু। সেই প্রথম কোনও বাঙালি এই পদের দায়িত্বে আসেন। দিলীপ মহলানবিশের বয়স তখন মাত্র ২৮। আমেরিকায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা-সংক্রান্ত একটি বিভাগে ফেলো পদেও যোগ দিলেন তিনি। সেই সূত্রেই ১৯৬৪ সাল নাগাদ ফিরে এলেন কলকাতায়। বেলেঘাটার আইডি হাসপাতালে তখন মূলত কলেরা আক্রান্তদের চিকিৎসা হত। এখানেই চিকিৎসার সঙ্গেই শুরু করলেন ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস ও স্পেশাল মেটাবলিক স্টাডি নিয়ে কাজ, গবেষণা।

বনগাঁর উদ্বাস্তু শিবিরে মড়কের খবর পেয়ে ছুটলেন দিলীপ। ক্যাম্প জুড়ে ছড়িয়ে থাকা রোগী, যত্রতত্র মল, দুর্গন্ধ! সবাইকে স্যালাইন দিয়ে সারানো সম্ভবও না! উপায় না দেখেই নুন, চিনির জলের প্রয়োগ শুরু করলেন দিলীপ মহলানবিশ। নুন, চিনি আর বেকিং সোডার মিশ্রণ বানিয়ে একের পর রোগীকে খাওয়াতে শুরু করলেন। এক লিটার জলে ২২ গ্রাম গ্লুকোজ় বা চিনি, সোডিয়াম ক্লোরাইড বা নুন ৩.৫ গ্রাম। আর তার সঙ্গে প্রায় ২.৫ গ্রাম সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং সোডা দিয়ে তৈরি করলেন মিশ্রণ। কাজ হতে থাকল। ডায়ারিয়ার মূল যে সমস্যা, ডিহাইড্রেশন কমতে থাকল ধীরে ধীরে। প্রচুর চাহিদার মুখে কম পড়ল ওআরএস। নিজেই বাজা থেকে নুন, চিনি কিনে ১৬ লিটারের ড্রামে তৈরি করলেন মিশ্রণ। প্রায় দুই মাসের বেশি সময় ধরে চলল লড়াই।

১৯৮৪ বা ১৯৮৫ সাল নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডায়ারিয়া রোগ নিয়ন্ত্রণ বোর্ডে চিকিৎসক নিযুক্ত হলেন তিনি। ডাক পড়ল ইউনিসেফ থেকেও। ১৯৯০ সালে বাংলাদেশে আন্তর্জাতিক ডায়েরিয়া রোগ গবেষণা-কেন্দ্রের প্রধান নিযুক্ত হন দিলীপ মহলানবিশ। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত হচ্ছেন এই চিকিৎসকই। ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দিলীপ মহলানবিশের প্রচেষ্টায় ওরাল রিহাইড্রেশন সিস্টেম বা ওআরএসের ব্যাপক ব্যবহার হয়েছে, যা বিশ্বব্যাপী প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।