আদালতে পা দিতেই চড়াও পাক রেঞ্জার্স বাহিনী! কেন গ্রেফতার করা হল ইমরান খানকে?

Imran Khan Arrested : রীতিমতো কিডন্যাপের ভঙ্গিতে গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, আসল কারণ কী?

Kankana Mukherjee
৩ মিনিট
আদালতে পা দিতেই চড়াও পাক রেঞ্জার্স বাহিনী! কেন গ্রেফতার করা হল ইমরান খানকে?

পদ থেকে সরলেও শিরোনাম থেকে কোনওদিনই সরেননি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।সিংহাসন হারানোর পর থেকেই একের পর এক প্রায় শতাধিক মামলায় নাম জড়িয়েছে ইমরান খানের। হিসেব বলছে এ যাবৎ তাঁর নামে মোট ১২০টি মামলা দায়ের রয়েছে পাক আদালতে। ইমরান খানকে গ্রেফতার করা হবে কি হবে না, এ নিয়ে নানা আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এর আগেই বেশ কয়েকবার নিরাপত্তা বাহিনী তাঁর লাহোরের বাসভবনে তাঁকে আটক করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে বারবার বাধা দিয়েছে ইমরান খানের সমর্থকেরা। চলতি বছরের মার্চ মাসেও ইমরান খানকে গ্রেফতারে অভিযান চালিয়েছিল পাক পুলিশ। অবশেষে গতকাল দুপুরে তাঁকে আটক করা হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে জানা যায় টুইটার বার্তায়। যদিও এই গ্রেফতারির আসল কারণ নিয়ে জলঘোলা এখনও শেষ হয়নি।

মঙ্গলবার দুপুরের ঘটনা। ইসলামাবাদ হাই কোর্টে সবে পা দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয় পাক রেঞ্জার্সের বিশাল বাহিনী। দুটি সাঁজোয়া ধরনের গাড়ি আটকে দেয় আদালতের গেট। তারপরই ঘটে যায় আসল ঘটনাটি। যেন মুহূর্তের মধ্যে ছোঁ মেরে তুলে নিয়ে যাওয়া হয় ইমরান খানকে। এ যেন এক্কেবারে কিডন্যাপ করার মতো ভঙ্গি। ঘটনার অভিঘাতে রীতিমতো হকচকিয়ে যান খোদ আদালতের বিচারকও। আদালত চত্বরে হাজির জনতাদের মধ্যে ছড়িয়ে পড়ে সাময়িক আতঙ্কও। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালো পাক রেঞ্জার্স? এখানেই শেষ নয়, এর পর থেকে সম্পূর্ণ ঘটনাটি যেন মোড় নিতে থাকে টুইটারে। সেখানেই ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসফের তরফে দাবি করা হয়, ইমরানকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে বলে দাবি করেন তাঁরা। এমনকি দলের অভিযোগ, ইমরানকে ধরার সময়ে আদালত চত্বরে সাধারণ মানুষের উপরেও চড়াও হয়েছিল পাক রেঞ্জার্স।

ইমরান খানের আজকের গ্রেফতারির আসল কারণ কী? জবাবে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এদিন আসলে দুটি পূর্ব মামলার শুনানির জন্য আদালতে হাজিরা দিতে হয়েছিল ইমরান খানকে, এমনটাই খবর সূত্রের। আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করার মামলায় অভিযোগ বেশ জোরালো হয়েছিল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি জল গড়ায় FIR দায়ের পর্যন্ত। এই সূত্রেই আদালত চত্বরে পা রাখেন তিনি। এই আকস্মিক গ্রেফতারের জন্য প্রস্তুত ছিলেন না ইমরান খান। এদিন আদালতের বাইরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পাক রেঞ্জার্স বাহিনীর সংঘর্ষ বাধে। ঘটনায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবীও আহত হয়েছেন বলে খবর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোটি টাকার উপহার ইমরান বিক্রি করছেন চোরবাজারে?

Bushra Bibi Audio Clipping viral: পাক প্রধানমন্ত্রী থাকার সময় এমনই বিভিন্ন জিনিস উপহার পেয়েছিলেন ইমরান খান। বিতর্কের সূত্রপাত এখান থেকেই।

অন্যদিকে আরও একটি কারণকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিছুদিন আগেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী এসেছিলেন ভারত সফরে। সেই নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি ইমরান খান। দেশের অর্থনৈতিক সংকটের মুখে কীভাবে বিদেশ সফর সম্ভবপর হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিদেশ মন্ত্রীর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও আক্রমণ শানিয়ে ছিলেন ইমরান। লন্ডনে রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার দরুন দেশীয় খরচের দিকটিকে তুলে ধরেন তিনি। অনেকেই মনে করছেন , তাঁর এই কটাক্ষই হয়তো কাল হল শেষমেশ। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশ্যে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি সে দেশের প্রশাসন। এটাই কি তবে রাতারাতি কিডন্যাপের ভঙ্গিমায় আটকের আসল কারণ? উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই বিষয়টিও। নচেৎ এর আগে থেকেই তো বহু অভিযোগ ছিল ইমরানের বিরুদ্ধে।

এদিকে ইমরানের এই আকস্মিক গ্রেফতারি ঘিরে শুরু হয়ে গিয়েছে প্রবল বিক্ষোভ। লাহোর এবং করাচিতে পুলিশ ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে জল কামান এবং কাঁদানে গ্যাস ছুঁড়তেও বাধ্য হয়েছে। প্রবল বিক্ষোভের এই আগুন ছড়িয়েছে পেশাওয়ারেও। ইসলামাবাদের রাস্তায় শতশত বিক্ষোভকারী রাজধানী থেকে বেরনর ও ঢোকার প্রধান মহাসড়কটি অবরোধ করে রেখেছে। বিক্ষোভ এতটাই জোরালো হয় যে দিকে দিকে মানুষ রাস্তার সাইনবোর্ড উপড়ে ফেলেছে, কোথাও আবার রাস্তার ওপর দিয়ে চলাচলের ব্রিজ দুমড়ে ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে এবং পাথর বর্ষণ তো আছেই। এই পরিস্থিতিতে পুলিশের তরফে ১৪৪ ধারা জারি করার কথা বলা হয়েছে বলেও জানা গিয়েছে।

এদিনের ঘটনায় অবাক খোদ জাস্টিস ফারুকও। তিনি পাক পুলিশকে নির্দেশ দেন, আদালতে এসে জানাতে ইমরানকে গ্রেপ্তারের আসল কারণ। এর পরে ইসলামাবাদ পুলিশ এর তরফে একটি টুইট বিবৃতি দিয়ে ইনস্পেক্টর জেনারেল আকবর নাসির খানের জানান, ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে আল-কাদির ট্রাস্ট মামলায়। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়, ইসলামাবাদের পরিস্থিতি ‘স্বাভাবিক’ আছে, কিন্তু এই ঘটনার পর থেকেই একের পর এক টুইট বার্তাই বুঝিয়ে দেয় পাকিস্তানের মাটিতে জ্বলছে আগুন। ঘটনার আগামী প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে এখন সকলে। ঠিক কোন পরিস্থিতি ধেয়ে আসছে ইমরানের দিকে সেটাই এখন প্রশ্ন। তবে সামনের ভোটে যে এই ঘটনা বড় রকম অভিঘাত আনবে এ কথা অবশ্য হলপ করেই বলা যাচ্ছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।