বাস থেকে নামিয়ে তালিবানি কায়দায় খুন! পাকিস্তানে কেন বারবার জঙ্গি-নিশানায় পঞ্জাবের মানুষজন?

Balochistan Bus Attack: সোমবারের এই হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেন শরিফ।

Sohini Das
৩ মিনিট
বাস থেকে নামিয়ে তালিবানি কায়দায় খুন! পাকিস্তানে কেন বারবার জঙ্গি-নিশানায় পঞ্জাবের মানুষজন?

অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অস্থিরতা তো লেগেই রয়েছে পাকিস্তানে। তারই মধ্যে ফের মাথা চাড়া দিচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। এবার রীতিমতো শিউরে ওঠার মতো হামলা চলল পাকিস্তানে। তালিবানি কায়দায় বাস থেকে নামিয়ে খুন করা হল ২৩ জন বাসযাত্রীকে। জ্বালিয়ে দেওয়া হয়েছে অন্তত ১০টি গাড়ি।

বালুচস্তানের মুসাখেলে সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। সে দেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, রারাশামের কাছে আগে থেকেই হাইওয়ে আটকে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসবাদী। ওই পথ দিয়ে আসা সমস্ত বাস ও ট্রাককে এক এক করে থামাতে থাকে তারা। নামতে বাধ্য় করা হয় যাত্রীদের। খতিয়ে দেখা হয় প্রতিটি যাত্রীর পরিচয়পত্র। এর পর বেছে বেছে ২৩ জন যাত্রীকে গুলি করে মারে তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৪৫ দিনে ১১ বিলিয়ন ডলার ধার! যে ভাবে ডুবছে পাকিস্তান

Pakistan Economy: এই প্রথম যে তফসিলি ব্যাঙ্ক থেকে পাকিস্তান সরকার ধার নিল, তা কিন্তু নয়। ২০২৩ অর্থবর্ষে ৩.৭১৬ ট্রিলিয়ন পাকিস্তানি মুদ্রা তফসিলি ব্যাঙ্ক থেকে ধার নিয়েছিল সরকার। ২০২৪ সালে সেই ধারের অঙ্ক বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি।

পুলিশ সূত্রের খবর, যে ২৩ জন যাত্রীকে গুলি করে খুন করা হয়, তাঁরা সকলেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। তাঁদের খুন করার পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কমপক্ষে দশটি গাড়িতে। সহকারী পুলিশ কমিশনার নাজিব কাকর বলেছেন, ‘‘নিহতদের বড় অংশই পঞ্জাব প্রদেশের বাসিন্দা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঘটনায় উদ্বেগের ছায়া সমগ্র পাকিস্তান জুড়েই। কেন এই হামলা, কী উদ্দেশ্য তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায়ও স্বীকার করেননি। পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা করেছেন। কার্যত এই হামলাকে বর্বরচিত আখ্যা দিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দেন তিনি। এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি প্রদেশের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষদের হাইওয়ে থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহওয়াজ প্রধানমন্ত্রী, জারদারি প্রেসিডেন্ট! পাকিস্তানের হাল ফেরাবে জোট সরকার?

Shehbaz Sharif to be PM of Pakistan: শেষপর্যন্ত পাকিস্তানে সরকার গড়তে চলেছে জোট সরকারই। মঙ্গলবার রাতে বেনজির-পুত্রের সাংবাদিক বৈঠকেই তা সাফ হয়ে গিয়েছিল।

তবে বেছে বেছে কেন পরিচয়পত্র যাচাই করে পঞ্জাব প্রদেশের বাসিন্দাদেরই নিশানা করল সন্ত্রাসবাদীরা, তা এখনও স্পষ্ট নয়। এদিনের ঘটনায় নিহতদের মধ্যে তিন বালুচিস্তানের বাসিন্দা রয়েছেন বলেও খবর। কেন পঞ্জাবের বাসিন্দাদের আলাদা করে বাছাই করে খুন করা হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। আচমকা সাধারণ নাগরিকদের উপর এ হেন সন্ত্রাস হামলায় উদ্বেগ দেশের বিভিন্ন মহলে। বালুচস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মতে, এই হামলার পিছনে রয়েছে জঙ্গি-হাতই। পঞ্জাব প্রদেশে জঙ্গি কার্যকলাপ রুখতে দ্রুত পদক্ষেপ করারও আশ্বাস দেন তিনি।

এমন হামলা অবশ্য বালুচস্তানে প্রথম নয়। গত কয়েক বছরে একাধিক এমন ভয়ঙ্কর সন্ত্রাসমূলক হামলা হয়েছে সেখানে। ২০২৩ সালের অক্টোবরে বালুচস্তানের কেচ জেলার তুরবাতে বন্দুকবাজদের হাতে খুন হন পঞ্জাব থেকে আসা ৬ শ্রমিক। সেই ঘটনায় নিহতেরা দক্ষিণ পঞ্জাবের বিভিন্ন এলাকার বাসিন্দা বলেই জানিয়েছিল পুলিশ। জাতিগত পটভূমির জন্যই তাঁদের নিশানা করা হয়েছিল বলে অনুমান পুলিশের। ২০১৯ সালে গোয়াদর জেলার ওরমারার কাছে বাস একই রকম ভাবে বাস থামায় সশস্ত্র জঙ্গিরা। নৌবাহিনী, বিমানবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর কর্মী-সহ মোট ১৪ জনকে গুলি করে হত্যা করেছিল তারা। ২০১৫ সাল নাগাদ ২০ জন নির্মাণ শ্রমিককে খুন করা হয় তুর্বতের কাছে এক শ্রমিকশিবিরে। নিহতরা সকলেই সিন্ধু ও পঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে জানা যায়।

সোমবারের এই হামলার তীব্র নিন্দা করেছেন দেশের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিহতদের পরিবারদের আর্থিক ভাবে সহযোগিতা ও আহতদের চিকিৎসায় সাহায্যের কথাও জানিয়েছেন তিনি। খুব বেশিদিন হয়নি, পাকিস্তানের তখ্তে এসেছে নয়া সরকার। সেই নয়া সরকারের আমলে ক্রমশ নীচের দিকে নামছে পাকিস্তানের আর্থিক ও সামাজিক অগ্রগতির গ্রাফ। দেনায় জেরবার দেশ। তার মধ্যে নতুন করে মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসের আবহ। যা স্বাভাবিক ভাবেই মুখ পোড়াচ্ছে নয়া সরকারের। এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে সমূলে সন্ত্রাসকে উৎপাটনের প্রতিশ্রুতিতে অনড় অবস্থান নিতে দেখা গিয়েছে প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শরিফ, দু'জনকেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?