কেন ভাই শাহবাজকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে চাইছেন নওয়াজ শরিফ?

Pakistan General Election 2024: ভাই শাহবাজকেই গদি ছেড়ে দিলেন নওয়াজ শরিফ। মঙ্গলবারই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর সভাপতি শাহবাজ শরিফকে দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করল দল।

Sohini Das
২ মিনিট
কেন ভাই শাহবাজকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে চাইছেন নওয়াজ শরিফ?

ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ। অন্তত তেমনটাই ছিল জল্পনা। চতুর্থবার পাকিস্তানের গদি দখল করে রেকর্ড গড়বেন একদা গদিচ্যুত নওয়াজ। তবে বাস্তবে তো তেমনটা হলই না। বরং ভাই শাহবাজকেই গদি ছেড়ে দিলেন তিনি। মঙ্গলবারই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি শাহবাজ শরিফকে দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করল দল। রাজনীতির ময়দানে নওয়াজের ফেরা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেল, সব মিলিয়ে তীব্র হয়েছিল নওয়াজের ফের পাকপ্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা। কিন্তু হঠাৎই খেলার ময়দান ছাড়লেন নওয়াজ। শোনা গিয়েছে, ভাইকে নিজে হাতেই মনোনীত করেছেন তিনি।

তাঁর থেকে মাত্র বছর দুয়েকের ছোট শাহবাজ। নওয়াজ এখন ৭৪, শাহবাজ বাহাত্তরে। মঙ্গলবারই মাইক্রোব্লগিং সাইট এক্স-এ পিএমএল-এন মুখপাত্র মারিয়াম অওরঙ্গজ়েব জানিয়েছেন, পিএমএল-এন প্রধান নওয়াজ তাঁর ছোট ভাই শাহবাজকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে চাইছেন। পাশাপাশি নিজের কন্যা ৫০ বছরের মারিয়াম নওয়াজ়কে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইমরান-নওয়াজ জোর টক্কর! যে পথে এগোচ্ছে পাকিস্তানের গদির লড়াই

Pakistan election results: ভোটে দেদার কারচুপির নালিশ। পাকিস্তানের নির্বাচন কমিশন ৪০টি কেন্দ্রে ইতিমধ্যে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়ে দিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পুনর্নির্বাচন।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে পিএমএল-এন, পিপিপি বা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই)— কোনও রাজনৈতিক দলই সরকার গড়ার প্রয়োজনীয় আসন জিততে পারেনি। ফলে পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ একরকম ভাবে অন্ধকারই হয়েছিল। প্রায় ৬০ ঘণ্টা লেগে যায় ভোটগণনায়। তবে তার পরেও নির্বাচনের ফলাফল হাতে আসেনি। বেশ কিছু আসনে কারচুপির অভিযোগ উঠেছিল। নওয়াজ ও ইমরান দু'দলই নিজেকে জয়ী ঘোষণা করে দেয় গণমাধ্যমের সামনে। এদিকে, শরিফকে সমর্থন দেবে বলে ঘোষণা করেছিল বিলাবলের দল পিপিপি। সম্প্রতি প্রধানমন্ত্রীর পদের দৌড় থেকে সরে দাঁড়ান বিলাবল ভুট্টো জারদারি। বিলাবল জানিয়েছেন যে তাঁর দল নতুন সরকারের অংশ হবে না। তবে তিনি নওয়াজ শরিফের সরকারকে সমর্থন করবেন। আর তার পরেই জানা গেল, পাকিস্তানের গদি পেতে চলেছেন শাহবাজই। শোনা যাচ্ছে, আসিফ আলি জারদারিকে নতুন রাষ্ট্রপতি করার প্রস্তাব তারা রেখেছে বলে জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তানের নির্বাচনে এই প্রথম লড়বেন হিন্দু মহিলা প্রার্থী! কে এই সাভেরা প্রকাশ?

Pakistan general elections Saveera Parkash : সাভেরা প্রকাশ পেশায় চিকিৎসক। পিপিপি-র সঙ্গে ৩৫ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক রয়েছে তাঁর পরিবারের।

পাকিস্তানে সেনার ইচ্ছা না থাকলে একটা পাতাও নড়ে না। প্রথম থেকে শোনা যাচ্ছিল পিএমএনএলের সঙ্গে পাকিস্তানের সেনার সমর্থন। তবে তার পরেও জনগণের সমর্থন তেমন করে আসনে শরিফ ভাইদের পক্ষে। তবে তারপরেও সরকার গড়া নিয়ে বিশেষ সংশয় তাঁদের ছিল বলে মনে হয় না। বরং কে হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, তা নিয়ে জোরদার জল্পনা চলছিল পাকিস্তানের ভিতরে এবং বাইরে। নওয়াজই যে ফের গদিতে বসতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু রাত যত ঘনাল, ঘুরে দেল খেলাই।

গত ৮ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত বেশিরভাগ নির্দল প্রার্থী জয়লাভ করেছিলেন। পাকিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে সাধারণ নির্বাচনে নির্দল প্রার্থীরা সর্বাধিক ১০১টি আসনে জয়ী হয়েছে। এসব প্রার্থীর বেশির ভাগই ইমরান খানের দল পিটিআই সমর্থিত। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৭৫টি আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (পিকিউএম-পি) পেয়েছে ১৭টি আসন। অন্য দলগুলোও পেয়েছে ১৭টি আসন। একটি আসনের ফল স্থগিত করা হয়েছে। কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা আসে। সরকার গঠনের প্রশ্নে নওয়াজ জানান, সরকারে ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা করতে প্রতিটি রাজনৈতিক দলে কমিটি করা হচ্ছে। নওয়াজ শরিফ সেই সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়েছেন যারা পিএমএল-এনকে সমর্থন ঘোষণা করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সিদ্ধান্তে পাকিস্তান সংকট থেকে বেরিয়ে আসবে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।