চিরন্তন স্বার্থ-রাজনীতির ফাঁদ ও একা সুজেট

Park Street Gangrape Case: ভিড়ের ঝাঁকে মিশে থাকা সুপার কনফিডেন্ট পুরুষটি কখন সুপার অ্যাকটিভ হয়ে উঠতে পারে সে কথা হাড়ে মজ্জায় জেনেছিলেন সুজেট জর্ডন।

Koyel Saha
৩ মিনিট
চিরন্তন স্বার্থ-রাজনীতির ফাঁদ ও একা সুজেট

১৪ অগস্ট, ২০২৪। সন্ধে রাতের দিকে গড়িয়ে যাচ্ছে। শহর-শহরতলি বেয়ে আবেগ উত্তেজনা জমাট রাগ জড়াজড়ি হয়ে ট্রেনে-বাসে, অটো-ওলা করে এদিক ওদিক থেকে নারীরা ছুটে চলেছে রাতের দখল নিতে। আমিও চলেছি সেই দখলের সাক্ষী হতে। এই শহরে সরকারি হাসপাতালের ভিতরে রাতে কর্তব্যরত মহিলা চিকিৎসক খুন-ধর্ষণ হয়েছেন গত ৯ ই আগষ্ট ২০২৪। এতটা সময় পার করেও সরকার 'আসল' অপরাধীকে ধরতে নিরুপায়! সাত পাঁচ ভাবতে ভাবতে পাতাল রেলের সিঁড়ি টপকে দরজার কাছে পৌঁছতেই বোঝা গেল বৃষ্টি পড়ছে। কত বয়সের কত রকমের পুরুষ সেই বৃষ্টি থেকে বাঁচতে কেউ বসে কেউ দাঁড়িয়ে। অদ্ভুত ব্যাপার, কোনও বয়সের কোনও নারী-ই কিন্তু সেখানে দাঁড়াচ্ছেন না। কেন? কৌতূহলের মাত্রা এতটাই বেড়ে গেল, আবার তড়তড়িয়ে নিচের দিকে নেমে গান্ধি চরকা-গান্ধি পোর্টেট ভালো করে দেখে মনোযোগ বাড়িয়ে নিয়ে আবার শুরু হল সিঁড়ি চড়া। গেটে-র কাছে মিনিট দেড়েক দাঁড়াতেই কারণ খুঁজে পাওয়া গেল। ভিড়ে মিশে থাকা চোখ দিয়ে ধর্ষণ করে চলা সেই সুপার কনফিডেন্ট পুরুষের উপস্থিতি।

ভিড়ের ঝাঁকে মিশে থাকা সুপার কনফিডেন্ট পুরুষটি কখন সুপার অ্যাকটিভ হয়ে উঠতে পারে সে কথা হাড়ে মজ্জায় জেনেছিলেন সুজেট জর্ডন। সামাজিক অনুশাসনের নিয়ম মেনে কাপড়ের আড়াল নিতে বাধ্য হয়ে থাকার মানসিক-শারীরিক জড়তা কাটিয়ে মেয়েটি দিন কয়েকের ব্যবধানে সটান নিজেই সেই আড়াল তছনছ করে আত্মপরিচিতি স্পষ্ট করেছিলেন। মাঝরাতে চলন্ত গাড়ির ভিতরে পার্ক স্ট্রিটের রাস্তায় গণধর্ষিতা সুজেট জর্ডন। দেশপ্রেমের ধুয়োধরা নির্বাচিত জনপ্রতিনিধিরা পিতৃতান্ত্রিক মূল্যবোধের গায়ে লেগে থাকা বাছাই করা শব্দবাণ এমন পেশাদার ভঙ্গিমায় নিক্ষেপ করলেন, যাতে নারীচরিত্র নিয়ে বিচারসভার রগরগে দরবার তৈরি হয়। আড়ালে চলে গেলেন ধর্ষক কাদের খান, নাসির খান, রুমান খান, সুমিত বাজাজ। মন্ত্রিসভার পারিষদবর্গ শাস্ত্রীয় সঙ্গীতের ঝালা ফর্মে সদা প্রস্তুত থাকলেন রাতে-চলা নারী, পান শালায় পুরুষ বন্ধু জোটে এমন নারী 'বেজায় খারাপ' — এই বলে। সেই খারাপের নমুনা ও সেই ফর্দ নিয়ে তারা সদা তৎপর থাকলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৫১ বছর আগে ধর্ষণ করে কুকুরের চেন দিয়ে শ্বাসরোধ! মনে পড়ে নার্স অরুণা শানবাগকে?

Aruna Shanbaug Rape Case: হাসপাতালের তৎকালীন ডিন, ডঃ দেশপান্ডে ওই জুনিয়র ডাক্তারকে বাঁচতে 'পায়ুপথে ধর্ষণ' বা সোডোমি-র বিষয়টি উল্লেখ করেননি।

মাননীয় ভদ্রমহোদয়-মহোদয়ারা বিলক্ষণ জানতেন সাদামাটা নিপাট সত্য একটা সময় মিথ্যার মোটা পর্দা ফুটো করে হাড়হিম করা মৃত্যুভয় শিরদাঁড়ার উপর থেকে নীচ অবধি কীভাবে বয়ে যেতে পারে। সুকুমার রায়ের 'গন্ধ বিচার' কবিতায় মিথ্যার এমনই এক অ্যাখ্যান ফাঁস করেছিলন অশক্ত নড়বড়ে শরীরের এক বুড়ো। বুদ্ধি সাহস ও মনোবলে ভর করে। সেই আপাত নড়বড়ে-ভঙ্গুর স্বভাবের নারী পর্দা-লজ্জার আড়াল ভেঙে প্রকাশ্যে দাঁড়ালে পরিণাম কোথায় পৌছাতে পারে সেই সাহস-অভিজ্ঞতা ও পথ চলার পাঠ আমাদের দিয়ে গিয়েছেন। ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি ধর্ষিতা সুজেট জর্ডন। হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন। ব্যবহার হওয়া পিতৃতান্ত্রিক মন-মানসিকতা-শব্দ ব্যবহারের বিরুদ্ধে। হাতে কলমে প্রমাণ হল পিতৃতান্ত্রিক মন-মানসিকতার বাহক এ দেশের শাসক শ্রেণী। রাতের পানশালায় সদ্য পরিচিত পুরুষ কতটা বেআব্রু হয়ে ধর্ষক হয়ে উঠতে পারে আর তার থেকেও বেশি বেআব্রু হয়ে সরকারপক্ষ কীভাবে ধর্ষকের রক্ষক হয়ে উঠতে পারে, সেই স্বার্থ জড়িত রাজনীতিই স্পষ্ট হয়ে উঠেছিল আরও একবার। এক দশকের বেশি সময় ধরে সরকারে থাকা শাসক আজও সেই গদিরই কর্তা। স্বার্থ-রাজনীতির কোন পাঠশালায় শাসক সরকার দণ্ডী কাটছেন, সেই তুলনামূলক সমীকরণগুলি স্মরণ করা এই সময়ে যেন আরও বেশি জরুরি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, বিলকিস বানো মামলার নেপথ্যে যে ভয়াবহ ইতিহাস

Bilkis Bano Case: বিলকিস তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সেই অবস্থায় ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময় কাস্তে, তলোয়ার, লাঠি নিয়ে ২০-৩০ জনের দল তাঁদের উপর চড়াও হয়। গণধর্ষণের শিকার হন বিলকিস।

কেন্দ্রে ন্যায়ের ধ্বজাধারী তৃতীয় বার ক্ষমতায় আসা মোদি সরকার ১ জুলাই, ২০২৪ থেকে ভারতীয় ন্যায় সংহিতা বলবৎ করার দিকে ফরমান দিল। নাগরিকদের সুরক্ষার দিকে নজর দিতে নারী-শিশু সুরক্ষা ন্যায় বিচার পাওয়ার দিকে লক্ষ্য রেখে সংস্কারের দিকে নজর দিলেন। জোর দিলেন অভিযুক্তদের অধিকার-রক্ষায়। সুপ্রিম কোর্টের আইনজীবী নিপুণ সাক্সেনা এই আইনের ব্যাখ্যা প্রসঙ্গে জানালেন, আগে দেশের সংবিধান স্বীকৃত আইন অনুসারে কোনও নারী ধর্ষিতা হলে থানার কর্তব্যরত পুলিশ তাঁর বক্তব্য নথিভুক্ত করে শরীর সংক্রান্ত বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে উদ্যেগী হতে বাধ্য থাকতেন। কিন্তু ন্যায় সংহিতার হাত ধরে সংবিধান স্বীকৃত যে আইন লাগু হয়েছে, তাতে ধর্ষিতা বা নির্যতিতা নারী বয়ান নথিভুক্ত করা হবে কি হবে না, গোটাটাই কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর নির্ভর করবে। কর্তব্যরত পুলিশ তদন্তের জন্য পরে নির্যাতিতার বয়ান নথিভুক্ত করবেন বলে তাকে ফিরিয়ে দিতে পারেন। এমনকী তাঁর ডাক্তারি পরীক্ষাও এড়িয়ে যেতে পারেন। ফলত নারীর শরীর-মনের উপর নির্যাতন হলে আইন-বিচার সবটাই হবে শূন্যের দিকে তাকিয়ে থাকবে।

রাষ্ট্রের এই মন-মর্জি-মানসিকতাকে আমরা কী বলব? 'সবকা সাথ সবকা বিকাশ'? রাষ্ট্র কি সংবিধান স্বীকৃত আইন ব্যবস্থাকে অমানবিক হয়ে ওঠার তালিম দেওয়ার চেষ্টা করছেন না? ঘটনার আকস্মিকতা কাটিয়ে পুলিশের কাছে যেতে দু-তিন দিন সময় লেগেছিল তাঁর। ৫ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে সুজেট জর্ডন যখন থানায় এফআইআর জন্য পৌঁছন, পুলিশ তাঁর সঙ্গে অমর্যাদাকর, অশালীন ব্যবহার করে। মেডিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও যথেষ্ট গড়িমসি করেন পুলিশ। সেই তথ্য ইন্টারনেট ঘাটলে এখনও পাওয়া যায়। মনে রাখতে হবে সেই সময়কার সংবিধান-স্বীকৃত আইন মোতাবেক পুলিশ কিন্তু বাধ্য ছিলেন নির্যাতিতার বয়ান নথিভুক্ত করতে। তা সত্বেও পুলিশের অমানবিক বর্বর স্বভাবই প্রকাশ পেয়েছিল। সেই কারণেই বলবৎ হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ও শাসকের স্বার্থ-রাজনীতির এই ফাঁদ অতিক্রম করতে পিছন ফিরে তাকানোটা বোধহয় অত্যন্ত জরুরি।

লিখেছেন
Koyel Saha
Koyel Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?