ভিনগ্রহীর যান, না শত্রুদের নজরদারি? অবশেষে বিজ্ঞানের হাত ধরেই ইউএফও-র রহস্যভেদ?

UFOs Defy Physics Pentagon NASA : মাঝেমধ্যেই হানা দেয় এই ইউএফও। তাহলে কি সেই দেশেই কোনও গোপন রহস্য লুকিয়ে আছে?

inscript
৩ মিনিট
ভিনগ্রহীর যান, না শত্রুদের নজরদারি? অবশেষে বিজ্ঞানের হাত ধরেই ইউএফও-র রহস্যভেদ?

মাঝ আকাশে হঠাৎই অজানা এক বস্তু ঘোরাফেরা করছে। কখনও গোল চাকতির মতো জিনিস, কখনও বা আলোর রেখা। বিশ্বজুড়ে বারবার এমন ঘটনা ঘটেছে, আর তা নিয়ে মানুষের উৎসাহেরও শেষ নেই। এমন অজানা বস্তু বারবার আকাশে ঘোরাফেরা করে কেন? ওরা কি আদৌ পৃথিবীর? নিশ্চয়ই মনে পড়ে যাবে ‘বঙ্কুবাবুর বন্ধু’র কথা। ক্রেনিয়াস গ্রহের অ্যাংয়ের কাহিনি কি সত্যি হবে? অন্য গ্রহ থেকে জীবরা কি মাঝেমধ্যেই চক্কর কেটে যায় পৃথিবীর আকাশে?

এমনই নানা প্রশ্ন বহু বছর ধরে বারবার ভিড় করে আমাদের মাথায়। সামান্য অজানা আলো দেখলেই মন আনচান করে। এই বুঝি ভিনগ্রহ থেকে কেউ নেমে এল। কল্পবিজ্ঞানের কাহিনি, সিনেমা তাহলে সত্যি হবে! কিন্তু বাস্তবে এখনও তেমনটা হয়নি। ভিনগ্রহ থেকে কেউ এসেছে কিনা, সে সম্পর্কেও কোনও খবর নেই। তবে ইউএফও-র আনাগোনা লেগেই আছে। ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট, বাংলায় যাকে বলে উড়ন্ত চাকতি, সেটি প্রায়শই দেখা যায়। গোটা বিশ্ব তো বটেই, বিশেষ করে আমেরিকার আকাশে মাঝেমধ্যেই হানা দেয় এই ইউএফও। তাহলে কি সেই দেশেই কোনও গোপন রহস্য লুকিয়ে আছে?

দীর্ঘ অনেকগুলো বছর ধরেই ইউএফও এবং ভিনগ্রহী এলিয়েনদের অস্তিত্ব নিয়ে কাজ করে চলেছে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। বিজ্ঞানীদের স্বাভাবিক দাবি, গোটা মহাবিশ্বে কেবলমাত্র পৃথিবীতেই প্রাণ থাকতে পারে না। আরও অন্যান্য অজানা গ্রহে নিশ্চয়ই রয়েছে জীবনের বীজ। কিন্তু সেগুলো এখনও অজানা। তার মধ্যে এই ইউএফও-র দর্শন আরও রহস্যের দিকে ইঙ্গিত করে। তারইমধ্যে সাম্প্রতিক কালে মার্কিন নৌবাহিনীও নাকি ‘রহস্যময় অজানা বস্তু’র সন্ধান পেয়েছে। তাদের পেরিস্কোপে ধরা পড়েছে সেই চাকতির ছবি।

কী এই ইউএফও? সাধারণ ভাষায় আকাশে ঘুরে বেড়ানো এমন বস্তু, যা মানুষের অজানা, রহস্যময়। ১৯৫২ সালে প্রথম এই শব্দটি ব্যবহার করা হয়। তবে এখন একটু একটু করে ধারণা বদলাচ্ছে। পেন্টাগন আর নাসা এই রহস্যময় বস্তুর তদন্তে নেমে পড়েছে। এখন ইউএফও নয়, তাদের কাছে এই বস্তুগুলি হল ইউএপি (UAP) বা আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা (Unidentified Aerial Phenomena)। ২০২২ সাল থেকেই উঠেপড়ে লেগেছে পেন্টাগন। তাদের সঙ্গে যুক্ত হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। কোনও হাওয়ায় ভেসে আসা কথা বা তত্ত্ব নয়; বিজ্ঞানকে হাতিয়ার করে এই রহস্যময় ইউএফও-র উত্তর খোঁজার চেষ্টা করছেন তারা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক সব যন্ত্র। মূল লক্ষ্য হল, বিজ্ঞান আর পদার্থবিদ্যাকে হাতিয়ার করে রহস্যভেদ করার।

এখনও পেন্টাগন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই কাজ চলছে। পাশাপাশি নাসাও এই বিষয়ে গবেষণা করছে। তারই মধ্যে ঘটে গিয়েছে বিশেষ একটি ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে মাত্র কয়েকদিন আগেই দেখা গিয়েছে রহস্যময় উড়ন্ত বস্তু। বেলুনের মতো বস্তুগুলি আসলে কী? বিস্তর গবেষণার পর জানা গেল, চিনের পাঠানো বিশেষ বেলুন। এর মাধ্যমে গোপনে নজরদারি রাখছিল তারা। তারপর থেকে গবেষণা ও বৈজ্ঞানিক কাজের দিকে আরও বেশি করে নজর দেওয়া হয়।

এরইমধ্যে উঠে এসেছে একটি বিশেষ তথ্য। পেন্টাগনের অল ডোমেইন অ্যানোমালি রেজোলিউশন অফিসের প্রধান ডঃ শন কির্কপ্যাট্রিক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আভি লোয়েব বিজ্ঞানের মাধ্যমে একটি তত্ত্ব পেশ করেছেন। সেখানে তাঁরা বলেছেন, যদি দূরের কোনও গ্রহ থেকে সত্যিই কোনও মহাকাশযান আসে, তাহলে তার গতিবেগ অত্যন্ত বেশি হবে। এবং সবচেয়ে বড় কথা, ওই গতির জন্য আকাশে উল্কা বা ধূমকেতুর মতো আগুনের গোলা তৈরি হবে। বাতাসের ঘর্ষণ আর গতির জন্য মহাকাশযানের চারিদিকে আগুন ধরে যাবে। সেইসঙ্গে প্রবল ঘর্ষণের ফলে রেডিও সিগনালও বের হবে, যা র্যা ডারে সহজেই ধরা যাবে।

কিন্তু এখনও এরকম কোনও ঘটনা ঘটেনি। তাহলে কি উড়ন্ত চাকতির রহস্য মিটতে চলেছে? ভিনগ্রহী নয়, বরং শত্রু দেশের রহস্যময় নজরদারির বস্তুই বারবার চক্কর কাটে আকাশে? সেজন্যই কি আমেরিকায় সবচেয়ে বেশিবার ‘ইউএফও’ বা ইউএপি দেখা গিয়েছে? দেশের সুরক্ষার জন্য আপাতত এই মতামতকেই গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞানীরা। গুরুত্ব দিচ্ছে পেন্টাগনও। তবে গবেষণা এখনও জারি রয়েছে। পরবর্তীতে কী উঠে আসে, সেটাই এখন দেখার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।